DO NOT MISS

Google Plus

Showing posts with label ত্বকের যত্ন. Show all posts
Showing posts with label ত্বকের যত্ন. Show all posts

Friday, 14 August 2015

পেঁয়াজের ছোঁয়ায় সুন্দরী হওয়ার টিপস!

খাবারের গন্ধ ও স্বাদ বাড়ানো ছাড়াও অনেক কাজের কাজি পেঁয়াজ। শুধু চেহারা নয়, চুলের সৌন্দর্যও বাড়াতে ব্যবহার করা হয় এই পেঁয়াজ। উজ্জ্বল চুল পেতে চাইলে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পুর ওপর নির্ভর না করে বরং রান্নাঘরে ঢুঁ মেরে একটা পেঁয়াজ আনুন। সমপরিমাণ নারিকেল বা জলপাইয়ের তেলের সঙ্গে পেঁয়াজ বাটা মিশিয়ে চুলে লাগিয়ে একটি টাওয়েল দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন। ঘণ্টা দুয়েক পর চুল আঁচড়ে পছন্দের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
প্রাকৃতিকভাবেই এসিডিক পেঁয়াজ Onion মাথার তালুর কোষগুলোকে উজ্জীবিত করায় চুল হয়ে ওঠে ঝলমলে। বহু শতাব্দী আগে থেকেই চুল লম্বা করতে পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করা হয়। এটি নিয়মিত লাগালে লম্বার পাশাপাশি চুল ঘনও হয়।এ তো গেল একটা দিক।
অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করতে পারেন পেঁয়াজ। পোকার কামড় বা হুল ফোটানো স্থানে এক টুকরো পেঁয়াজ ঘষতে থাকুন। খানিক পর দেখবেন, জ্বলুনি কমে আসবে। পেঁয়াজে Onion এমন কিছু রাসায়নিক উপাদান আছে, যা অ্যালার্জি প্রতিরোধী ও ব্যথানাশক। ব্রিটেনের অ্যালিস রবিনসন পেঁয়াজের এমনই কিছু চমকপ্রদ ব্যবহার শিখিয়েছেন।
পেঁয়াজের ছোঁয়ায় সুন্দরী
এ ছাড়া ত্বকের কালো দাগ দূর করতেও কার্যকর পেঁয়াজ। বাটা পেঁয়াজের প্রলেপ ত্বকের শুষ্ক কোষকে প্রাণবন্ত করে এবং মরা কোষগুলো তুলে ফেলে। ল্যাকটিক এসিড এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বলে দইয়ের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে লাগালে ভালো ফল পাওয়া যায়। এটি ব্রণ, pimple মেসতা এসবের হাত থেকেও ত্বককে বাঁচায়। কেবল মুখের ত্বকই নয়, কনুইয়ের কালচে ছোপ দূর করতেও কাজে লাগাতে পারেন পেঁয়াজের রস। এক মগ গরম পানিতে কয়েক টুকরো পেঁয়াজ Onion ছেড়ে দিন। তার পর কনুই ভাঁজ করে তাতে ডুবিয়ে রাখুন। এভাবে কয়েক মিনিট রাখুন। প্রতিদিন নিয়মিত এটি করলে ধীরে ধীরে কালচে দাগ কমে আসবে।
পেঁয়াজের অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং ব্যথারোধী গুণের কথা উল্লেখ করে ব্রিটেনের এসেক্সে অবস্থিত উডফোর্ড মেডিকেল ক্লিনিকের চিকিৎসক মারভিন প্যাটারসন বলেন, ব্যবহারের আগে খেয়াল রাখতে হবে আপনার চামড়া এটিকে সহ্য করতে পারে কি-না। তা ছাড়া পেঁয়াজের উৎকট গন্ধও smell অনেকে সহ্য করতে পারেন না।

শুষ্ক ত্বকের যত্ন নিন ঘরোয়া চারটি উপায়ে

বৃষ্টিতে যতোই রোমান্টিকতা থাকুক, এসময়ে ত্বকের সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। বিশেষত যদি শুষ্ক ত্বক হয় তাহলে তো আর কথাই নেই। তাই এই বর্ষার মরশুমে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়েজন। এই সময় ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রবনতা বেশী থাকে। এই শুষ্কতাকে এড়ানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায় নিচে দেওয়া হল।
১. বর্ষায় অল্প উষ্ণ গরম জলে স্নান করুন। এতে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
২. ক্রিমে একটু হলুদ ও মধু মিশিয়ে আপানার ত্বকের শুষ্ক জায়গায় লাগিয়ে রাখুন। এতে আপনার ত্বকে শুষ্কতার ফলে যে রক্তিম আভা তৈরি হয়েছে তা মিলিয়ে যাবে। এছাড়া এই প্যাক ত্বকের ট্যানও দূর করবে।
৩. অ্যালোভেরা আপনার ত্বককে মসৃণ করতে পারে এবং ডেড সেল পরিষ্কার করতে পার।
৪. সপ্তাহে একদিন অন্তত লেবুর রস মুখে মাখুন। এতে আপনার ত্বক skin পরিষ্কার ও জীবানু মুক্ত থাকব। ট্যান তুলতেও সাহায্য করে লেবুর রস।

চিরতরে মুখের কালো দাগ দূর করুন, রাতের বেলা ছোট্র একটি রূপচর্চা করে!

ব্রণের দাগ হোক বা অন্য দাগ হোক, আপনার সুন্দর চেহারায় কালো দাগ মোটেও মানানসই নয়। কুৎসিত কালো দাগ যে কোন সুন্দর চেহারাকেও মলিন করে দেয়। অনেক ক্রিম মেখে, পার্লারে ট্রিটমেন্ট করিয়েও কাজ হচ্ছে না? তাহলে মুখের দাগ দ্রুত দূর করতে রোজ রাতে করুন এই ছোট্ট একটু রূপচর্চা। অল্প কিছুদিনের মাঝেই মুখের দাগ মিলিয়ে যেতে শুরু করবে।
কী ব্যবহার করবেন?
মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করবো লেবু। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে। কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা পাচ্ছে দাগ দূর করার জন্য।
কী করবেন?

দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক, তাহলে মাত্র ৫ মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি শুষ্ক বা সেনসিটিভ হয়ে থাকে, তাহলে সময় লাগবে ৩০ মিনিট।
– মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।
– যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন।
– আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে।
টিপস-
ত্বকে লেবুর রস দেয়ার পর যদি কোন রকম অস্বস্তি অনুভব করেন, তাহলে অবিলম্বে মুখে ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না।

ত্বকের বাদামী ছোপ ছোপ দাগ থেকে দ্রুত মুক্তির দারুণ ১ টি উপায়

অনেক সময় মুখের ত্বকে বাদামী ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায় যা খুবই বিরক্তিকর। ত্বকে বাদামী ছোপ দাগ পড়লে দেখতেও বেশ বিশ্রী লাগে। কিন্তু বর্তমানের আবহাওয়া এবং ত্বকের অযত্নের কারণে ত্বকে এই ধরণের দাগ হওয়া খুবই স্বাভাবিক। আজকে জেনে নিন এই বাদামী ছোপ ছোপ দাগের যন্ত্রণা থেকে দ্রুত মুক্তির দারুণ একটি উপায়।
কেন হয় এই দাগ?
মূলত এই বাদামী ছোপ দাগ অতিরিক্ত সূর্যের রশ্মি, বয়স জনিত কারণ, লিভারের অসুস্থতা, অতিরিক্ত মানসিক চাপ, গর্ভধারণ, ভিটামিনের অভাব জনিত সমস্যার কারণে হয়ে থাকে। তাই যতোটা সম্ভব নিজের যত্ন নিয়ে প্রতিরোধ করা উচিত এই বাদামী ছোপ দাগ।
দাগ দূর করার কার্যকরী উপায়
বাদামী ছোপ দাগের সমস্যা নিয়ে খুব বেশী চিন্তা করার প্রয়োজন নেই। ঘরের সামান্য টুকিটাকি জিনিসেই এই দাগ তুলে ফেলতে পারবেন খুব সহজে। যে জিনিসগুলওর ব্লিচিং ইফেক্ট রয়েছে সেগুলো এই ধরণের ছোপ দাগ তুলতে খুবই কার্যকরী। চলুন তাহলে জেনে নেয়া যাক উপায়টি।
যা যা লাগবে _
– ২ চা চামচ বেসন
– ১ চা চামচ দুধ বা টক দই (যেটা হাতের কাছে পান)
– মাঝারী আকারের লেবুর অর্ধেকটা পরিমাণের রস
– ১ চা চামচ টমেটোর রস – ২ চিমটি হলুদ গুঁড়ো
– কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল/অলিভ অয়েল
– গোলাপজল পরিমাণমতো

পদ্ধতি ও ব্যবহারবিধি –
–  চিপে নিয়ে লেবুর খোসা পরিমাণমতো গোলাপ জলে ডুবিয়ে আলাদা করে রাখুন।
– এরপর বাকি সব উপকরণ (অলিভ/ ক্যাস্টর অয়েল বাদে) একসাথে মিশিয়ে মসৃণ পেস্টের মতো তৈরি করে নিন।
– মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই পেস্ট হাতে নিয়ে আলতো করে ঘষে নিন আক্রান্ত স্থানগুলোতে। এরপর পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত।
– পেস্টটি পুরোপুরি শুকিয়ে গেলে হাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল/ ক্যাস্টর অয়েল নিয়ে ত্বকে লাগানো মস্কের উপরেই আলতো করে ম্যাসেজ করে নিন ৩-৫ মিনিট। জোরে ঘষবেন না, আলতো করে ঘষে স্ক্রাব করে মাস্কটি আপনা থেকেই ঝরে যেতে দিন।
– এরপর গোলাপজলে ডোবানো লেবুর খোসা নিয়ে ত্বকে ম্যাসেজ করে নিন কিছুক্ষণ। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ত্বক খুব ভালো করে ধুয়ে মুছে নিন।
– সপ্তাহে ২/১ বার ব্যবহার করুন এই পদ্ধতিটি। ২ সপ্তাহ পর নিজের ত্বকে এটি স্যুট করেছে কিনা তা বুঝে নিয়ে এরপর ত্বক skin থেকে দাগ spot উঠে যাওয়া পর্যন্ত ব্যবহার করুন।
– নিয়মিত ব্যবহারে ত্বকের বাদামী দাগ Brown spot দূর হওয়ার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাবেন।
সতর্কতাঃ
– অনেকের ত্বক লেবু ও টমেটো রসে অ্যালার্জি প্রবণ হয়, তারা এই পদ্ধতি থেকে দূরে থাকুন।
– ত্বকে ইনফকেশনের সমস্যা থাকলে ব্যবহার করবেন না।
– অনেক সময় বাদামী দাগ Brown spot ত্বকের ক্যান্সারের লক্ষণ প্রকাশ করে, তাই ডারমাটোলজিস্টের পরামর্শ নিন।

চিরতরে মুখের কালো দাগ দূর করুন, রাতের বেলা ছোট্র একটি রূপচর্চা করে!

ব্রণের দাগ হোক বা অন্য দাগ হোক, আপনার সুন্দর চেহারায় কালো দাগ মোটেও মানানসই নয়। কুৎসিত কালো দাগ যে কোন সুন্দর চেহারাকেও মলিন করে দেয়। অনেক ক্রিম মেখে, পার্লারে ট্রিটমেন্ট করিয়েও কাজ হচ্ছে না? তাহলে মুখের দাগ দ্রুত দূর করতে রোজ রাতে করুন এই ছোট্ট একটু রূপচর্চা। অল্প কিছুদিনের মাঝেই মুখের দাগ মিলিয়ে যেতে শুরু করবে।
কী ব্যবহার করবেন?
মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করবো লেবু। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে। কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা পাচ্ছে দাগ দূর করার জন্য।
কী করবেন?

দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক, তাহলে মাত্র ৫ মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি শুষ্ক বা সেনসিটিভ হয়ে থাকে, তাহলে সময় লাগবে ৩০ মিনিট।
– মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।
– যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন।
– আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে।
টিপস-
ত্বকে লেবুর রস দেয়ার পর যদি কোন রকম অস্বস্তি অনুভব করেন, তাহলে অবিলম্বে মুখে ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না।

রূপচর্চায় আলুর অসাধারণ ১৭টি ব্যবহার

আলু শুধু তরকারি রান্নার জন্যই নয়, রূপচর্চার জন্যেও দারুণ একটি উপকারি জিনিস। চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, ব্রণ, ত্বকের কালো দাগ, ত্বকের তেলতেলে ভাব এবং চুল চকচকে করতেও আলুর জুড়ি নেই। আজকে জেনে নিন সৌন্দর্যবর্ধনে আলুর ১৭টি দারুণ ব্যবহারের কথা।
১. চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন।
২. চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের ওপর দিয়ে রাখুন। বেশ আরামও পাবেন চোখে।
৩. লেবু রস ও আলু ছেঁচে তার রস মিশিয়ে মুখের লাগান। কালো দাগ black spot দূর হয়ে যাবে।
৪. আলুর রস পুরো মুখে লাগান। ব্রন pimple নিরাময়ে ভালো কাজ দেবে।
৫. মাঝারি সাইজের আস্ত একটি আলু ছেঁচে তাতে একটি লেবুর রস Lemon juice মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো সুস্থতা ফিরে পাবে।
৬. একটি আলু ও একটি শসা Cucumber একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পানি মেশান। এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে।
৭. একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। এক টেবিল চামচ লেবুর রস মেশান। তৈলাক্ত ত্বকে ১৫ মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হবে।
৮. একটি আলু ছেঁচে তাতে এক টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ত্বকের বলিরেখা Skin balirekha দূর করবে।
৯. ত্বকের ওপরে হালকা জখম হলে তাতে আলু পাতলা করে কেটে লাগিয়ে রাখুন। প্রদাহ কমে যাবে। তবে বেশি ক্ষততে লাগাবেন না।
১০. একটি ডিমের সাদা অংশ এবং আলু ছেঁচে তার রস নিয়ে মিশ্রণ তৈরি করুন। একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মাস্কের কাজ করে।
১১. আলু potato ছেঁচে তার রসে একটি টিস্যু বা পেপার টাওয়েল ভিজিয়ে নিয়ে ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এটি একটি উপকারী আলুর ফেস মাস্ক।
১২. আলুর রসের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ ওয়েল এবং এক টেবিল চামচ মধু honey মিশিয়ে নিন। এই মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। ময়েশ্চারের অভাব দূর হবে।
১৩. অতিবেগুনী রশ্মিতে ত্বক পুড়ে গেলে আলুর স্লাইস দারুণ কাজে দেয়।
১৪. হালকা চুলকানি, লালচে ভাব হওয়া এবং পোকা-মাকড়ের কামড়ে আলু কেটে লাগালে যন্ত্রণা প্রশমিত হবে।
১৫. রুক্ষ ও শুষ্ক চুলে dry hair আলু ছেঁচে তার রস লাগালে তা চুলের ময়েশ্চারের কাজ করে।
১৬. একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। শুষ্ক ত্বকে ১৫ মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব চলে আসবে।
১৭. কয়েকটি আলু সেদ্ধ করুন। খোসা ছাড়িয়ে এক ঘণ্টা ঠাণ্ডা হতে দিন। এবার শুষ্ক চুলে এগুলো ঘষতে থাকুন। ধূসর চুলগুলো চকচকে হয়ে উঠবে।

চিরকাল সুন্দর থাকুন, মেকআপ ছাড়াই

নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বেস মেকআপ, আই মেকআপ, গ্লস, সীমার ইত্যাদি কত রকমের মেকআপই আমরা ব্যবহার করে থাকি। মেকআপই একমাত্র পন্থা নয়। আজ জেনে নিন মেকআপ ছাড়াই নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের কিছু উপায়।
আবিষ্কার করুন নিজের আকর্ষণীয় লুক:
চেহারা সুন্দর দেখানোর জন্য একগাদা মেকআপের প্রয়োজন নেই। আবিষ্কার করুন আপনার চেহারার কোন বিষয়টি আকর্ষণীয় সুন্দর। হতে পারে তা আপনার স্কিন, আইভ্রু, চোখ, ঠোঁট, ফেস কাটিং, চুল ইত্যাদি। যে অংশটাই সুন্দর beauty হোক না কেন তাই আপনার আসল বৈশিষ্ট্য। আর সে অংশটিই প্রকাশ করুন সুন্দরভাবে।
ফ্যাশনেবল পোশাক পড়ুন:
বর্তমানে পোশাকের কোন ট্রেন্ড বেশি চলছে তার দিকে খেয়াল রাখুন এবং সে অনুযায়ী পোশাক নির্বাচন করুন। অবশ্যই সে পোশাক যেন আপনাকে মানায়। এক্ষেত্রেও খেয়াল রাখুন আপনার দৈহিক সৌন্দর্যের দিকটি। আপনার উচ্চতা, শারীরিক গঠন, গায়ের রঙ ইত্যাদি অবশ্যই বিবেচনায় রাখা উচিত।
সুগন্ধি ব্যবহার করুন:
অনেকেই শুধু ঘামের দুর্গন্ধ এড়ানোর জন্য বডি স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু শুধু দুর্গন্ধ এড়ানোর জন্যই নয় আপনার উপস্থিতি প্রকাশের জন্যও প্রয়োজন সুগন্ধের। তাই ভালো ও নামি ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করুন, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানায়।
অ্যাকসেসরিজ:
পোশাক ও আপনার অবস্থানের ওপর বিবেচনা করে অ্যাকসেসরিজ নির্বাচন করুন। যেমন: নতুন ট্রেন্ডের হাত ঘড়ি, ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে নিউ কালেকশনের বেল্ট, নতুন ডিজাইনের জুতো, সেলোয়ার কামিজের ক্ষেত্রে নতুন রঙ বা কাটিং এর পোশাক, স্লিপার ইত্যাদি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা:
নিয়মিত নিজেকে পরিষ্কার রাখুন। বিশেষ করে আপনার হাত, পা ও মুখের যত্ন নিন। নিয়মিত ব্রাশ করা, নখ পরিষ্কার রাখা, চুলে শ্যাম্পু করা, ভালো মানের ক্রিম বা লোশন ব্যবহার করে ত্বকের আদ্রতা বজায় রাখা ইত্যাদির অভ্যাস করুন।
পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাবার:
এমন কোনো কিছু খাবেন না, যা আপনার নিজ সৌন্দর্য beauty নষ্ট করে। ধূমপান, অ্যালকোহল, চিনি, অতিরিক্ত লবণ, ভাঁজা পোড়া ইত্যাদি খাবার ও পানীয় থেকে বিরত থাকুন। নিয়মিত ফল ও সবজি খান, যা আপনার সৌন্দর্য বর্ধনে কাজে দেবে।
সুন্দর আচরণ:
শুধু বাহ্যিক সৌন্দর্য নয় আপনার সুন্দর আচরণও করে তুলতে পারে আপনাকে অনেক আকর্ষণীয়। হাসি মুখে কথা বলা, সবাইকে সম্মান দিয়ে কথা বলা, কাজের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলা ইত্যাদির মাধ্যমেও আপনি হয়ে উঠতে পারেন অন্য সবার থেকে আকর্ষণীয়।

আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যহানির কারণ ৫টি কসমেটিক্স

এক মিনিটে সুন্দর ও উজ্জ্বল লুক পাওয়া যায় কসমেটিক্স এর কল্যাণে। আমরা অনেকেই কসমেটিক্স ছাড়া দিনযাপন চিন্তাই করতে পারি না। কিন্তু আপনি জানেন কি, এই কসমেটিক্স আপনার ত্বকের ক্ষতি করছে? অ্যালার্জি, ফুসকুরি, বয়সের ছাপ পড়া, অল্প বয়সে চুল পাকা, ব্রণসহ আরও নানা সমস্যা হতে পারে আপনার অতি প্রিয় সব প্রসাধনীর কারণেই। এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে। আসুন, আজ জেনে নিই আমাদের নিত্যব্যবহার্য কিছু কসমেটিক্সের ক্ষতিকারক দিক।
১/ লিপস্টিক –
প্রায় সব মেয়েদের প্রতিদিনকার প্রসাধনীর মধ্যে লিপস্টিক থাকে সবার উপরে। আর এই লিপস্টিকের আছে অনেকগুলো ক্ষতিকারক দিক। লিপস্টিক ঠোঁটের ময়েশ্চারাইজার শুষে নিয়ে ঠোঁটকে শুষ্ক করে ফেলে। কিছু লিপষ্টিক আর লিপবামে রাসায়নিক পদার্থ সীসা থাকে যা ঠোঁটকে সুন্দর করার পরিবর্ততে আরও কালো করে দেয়। সাধারণত সীসা পরিমাণ বেশী থাকে লাল লিপস্টিকে।
২/ কাজল –
অনেকের কাছে মেকআপ বলতে শুধু কাজলের একটু ছোঁয়া। এই কাজল ব্যবহারে চোখের অনেক ক্ষতি হয়ে থাকে। এর বিষাক্ত রাসায়নিক উপাদান চোখের পানি শুকিয়ে চোখকে শুষ্ক করে, গ্লকৌমা, ছানি পড়া, চোখের কোণে অতিরিক্ত ময়লা জমা সহ আরও অনেক ক্ষতি করে থাকে। তাই কাজল ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যাতে তা চোখের ভেতরে চলে না যায়। মূলত কোন প্রকার আইমেকাপই আই সার্জারি, চোখের অ্যালার্জি, ইনফেকশনের সময় ব্যবহার করা উচিত নয়।
৩/ নেইলপলিশ –
আপনি নিশ্চয় নেল আর্ট পছন্দ করেন? নানা রঙে নান ডিজাইনে সাজান আপনার নখটিকে? আর এই ডিজাইন করতে গিয়ে ক্ষতি করে ফেলছেন আপনার নখের। নখে খুব বেশী গাঢ় রং এর নেলপলিশ ব্যবহার করা একদম উচিত নয়। প্রতিদিন কালো,লালের মত গাড় রঙ এর নেলপলিস ব্যবহার করার ফলে নখ হলদে হয়ে যাবার সম্ভাবনা থাকে।
৪/ ট্যালকাম পাউডার –
ট্যালকাম পাউডার নামটি শুনে কিছুটা অবাক হতে পারেন,ভাবতে পারেন ট্যালকাম পাউডারও ক্ষতি করতে পারে? ট্যালকাম পাউডারে সিলিকেট ট্যাল নামক এক ধরণের উপাদান থাকে যা এলার্জিসহ ফুসফুস ক্যান্সারের মত মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। ট্যালক আর্দ্রতা শোষণকারী উপাদান। তাই আমরা ঘাম এড়াতে ট্যালকাম পাউডার ব্যবহার করে থাকে।কিন্তু বেশী ব্যবহারে ত্বক হয়ে যায় শুষ্ক।
৫/ ব্লিচ ক্রিম –
ত্বকের রঙ ফর্সা করতে ব্লিচ ক্রিম ব্যবহার করা হয়। বেশীর ভাগ ব্লিচ ক্রিমে হাইডোকিউনান নামক এক ধরণের উপাদান থাকে যা ত্বকের উপরের চামড়ার আস্তরটি নষ্ট করে ফেলে। ফলে চামড়ায় লাল ভাব, ফুসকুড়ি, এ্যালাজিসহ নানা সমস্যা দেখা দেয়। খুব বেশী পরিমাণে ব্লিচ ক্রিম ব্যবহারে আপনার ত্বকের তেলগ্রন্থি ভেঙ্গে ফেলে এতে আপনার ত্বক হয়ে যায় প্রাণহীন শুষ্ক।
 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha