DO NOT MISS

Google Plus

Showing posts with label রান্না-ঘর. Show all posts
Showing posts with label রান্না-ঘর. Show all posts

Friday, 14 August 2015

বাসন ঝকঝকে পরিষ্কার করার ৪টি সহজ উপায়

দীর্ঘদিন ব্যবহার করলে যেকোনো জিনিসেরই রঙ ম্লান হয়ে যায়। খুব তাড়াতাড়ি প্রভাব পরে সাদা রঙের ওপর। তেলমশলার তরকারির ছাপ পড়ে আপনার সাধের সাদা রঙের ডিনার সেটটি  যদি হলদেটে হয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই। জেনে নিন আপনার শখের সাদা ডিনার সেটের হলদেটে দাগ তুলে ফেলার অত্যন্ত কার্যকর ৪টি উপায়।
১. টুথ পাউডার –
দাঁত মাজার জন্য কী ব্যবহার করেন, পেস্ট না কি পাউডার? ঘরে দাঁত মাজার টুথ পাউডার থাকলে কথাই নেই! আর যদি না থাকে তাহলে কিনে আনুন। কারণ এই জিনিসটি আপনার সাদা বাসনের দাগ তুলতে কাজে দেবে। কী, বিশ্বাস হচ্ছে না? ভেজা বাসনে দাঁত মাজার পাউডার মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন। এবার ভালো করে মেজে ধুয়ে ফেলুন। দেখবেন, বাসনের সেই আগের সাদা রূপ!
২. ফ্রুট সল্ট –
বদহজমের জন্য অনেকেই ফ্রুট সল্ট খেয়ে থাকেন। আপনার এই হজমিও কাজে আসতে পারে বাসনের হলদে ছোপ দূর করার কাজে। ভেজা বাসনে ফ্রুট সল্ট ছিটিয়ে দিন। ২ মিনিট পর লেবু ঘষে নিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। ব্যস, দাগ উধাও!
৩. বেকিং পাউডার –
বেকিং পাউডার বা বেকিং সোডা তো ঘরে থাকেই। এটাকেই কাজে লাগিয়ে ফেলুন না দাগ তুলতে! বেকিং পাউডারে পানি মিশিয়ে পেস্ট করে নিন। এতে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। এবার এই মিশ্রণ বাসনের দাগে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
৪. লেবুর খোসা –
লেবুর খোসা ভিনিগারে ভিজিয়ে রাখুন। খোসা শুকিয়ে গুঁড়ো করে বাসন মাজার পাউডারের সাথে মেশান। ভেজা বাসনে এই গুঁড়ো মিনিট দশেক মাখিয়ে রাখুন। এরপর আবার বাসন মাজার সাবান soap বা পাউডার দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

ঘরেই তৈরি করুন সুস্বাদু পিৎজা পরোটা

দেশী খাবারে পরোটা এবং বিদেশী খাবারের পিৎজা কার না পছন্দ বলুন। নানা ধরণের তরকারী দিয়ে বিভিন্ন স্বাদের পরোটা এবং নানা ফ্লেভারের ও বৈচিত্র্যের পিৎজা যে কারো জিভে জল এনে দেবে। কেমন হয় যদি একই সাথে পাওয়া যায় পিৎজা ও পরোটার স্বাদ? অবাক হচ্ছেন? তাহলে আজকে রেসিপিটি আপনার জন্যই।

উপকরণ –

– ২ কাপ ময়দা
– দেড় কাপ মজারেলা চীজ
– আধা কাপ ক্যাপসিকাম
– আধা কাপ পেঁয়াজ কুচি
– ১/৪ কাপ কর্ণ কারনেলস বা সুইট বেবি কর্ণ
– ৮/১০ টি অলিভার
– ইটালিয়ান সিজনিং
– শুকনো মরিচের গুঁড়ো (ইচ্ছা)
– পিৎজা সস
– তেল ভাজার জন্য
– লবণ স্বাদমতো
– পানি পরিমাণমতো

পদ্ধতি –

– প্রথমে ময়দাতে পরিমাণমতো লবণ দিয়ে পানি দিয়ে মেখে রুটি/পরোটা বানানোর ডো তৈরি করে নিন। হাতে সামান্য তেল দিয়ে ডো আরও একটু মথে নিয়ে ঢেকে ১৫-২০ মিনিট আলাদা করে রাখুন।

– এরপর একটি বড় বোলে সস ও তেল বাদে বাদি সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে পুর তৈরি করে আলাদা করে রাখুন।

– এরপর ডো ছোট অংশে ভাগ করে রুটি তৈরি করে নিন। সাধারণের তুলনায় একটু মোটা করে বড় রুটি বেলে নিন। এবং রুটির উপরে সস ছড়িয়ে দিন।

– তারপর রুটির অর্ধেকটা অংশে পরিমাণমতো পুর সমান করে দিয়ে বাকি অংশ দিয়ে ঢেকে দিন এবং মুখ ভালো করে আটকে দিন। আপনি চাইলে একেক ধরণের আকারের পরোটা বানাতে পারেন একেক স্বাদের সসও ব্যবহার করতে পারেন (ভিডিও)।

– এরপর একটি ফ্রাইংপ্যানে পরোটা যেভাবে ভাজেন সেভাবেই তবে একটু বেশী সময় নিয়ে পরোটাগুলো ভেজে তুলে নিন।

– ব্যস, এবারে পছন্দের সসের সাথে পরিবেশন করুন এবং মজা নিন এই সুস্বাদু পিৎজা পরোটার

 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha