DO NOT MISS

Google Plus

Showing posts with label সাজসজ্জা. Show all posts
Showing posts with label সাজসজ্জা. Show all posts

Thursday, 3 September 2015

পুরুষের যে বৈশিষ্ট্যে প্রথম দর্শনেই প্রেমে পড়েন নারীরা

প্রেমে পড়া মানুষের সহজাত প্রবণতা। আর প্রথম দর্শনে প্রেমের তো তুলনাই চলে না। নারীরা প্রথম দর্শনে এমনি এমনি কোনো পুরুষের প্রেমে পড়েন না। মূলত পুরুষদের বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং আচরণের কারণে মেয়েরা প্রথম দর্শনেই তাদের প্রেমে পড়ে যান। এখানে জেনে নিন পুরুষের সেই মনকাড়া বৈশিষ্ট্যের কথা।

১. পোশাক :

প্রথম দর্শনে ভালো না লাগার অর্থ এই নয় যে, শেষ দর্শনে কোনো কাজ হবে না। তবে যাই বলুন না কেনো, একজন পুরুষের পোশাক-পরিচ্ছদ যেকোনো নারীকে মুহূর্তে ঘায়েল করতে পারে। স্মার্ট পোশাক রুচিশীল পুরুষের পরিচয় তুলে ধরে। আর প্রথম দর্শনেই এমন পুরুষের প্রেমে কে না পড়তে চান।

২. এলোমেলো সজ্জা :

পুরুষদের অদ্ভুত এবং এলোমেলো স্টাইলের দারুণ ভক্ত নারীরা। তাই পরিপাটি নয় এবং রুক্ষ স্টাইলের ছেলেদের প্রেমে প্রথম দর্শনেই পড়ে যান মেয়েরা।

৩. সৌজন্যবোধ :

আধুনিক ছেলেদের মাঝে নাকি সৌজন্যবোধ নেই। কিন্তু এ গুণে যে কেউ মুগ্ধ থাকবে। তাই সৌজন্যবোধসম্পন্ন ছেলেদের প্রেমে পড়েন মেয়েরা।

৪. নারীদের প্রতি শ্রদ্ধাবোধ :

প্রত্যেকের আত্মসম্মানবোধ রয়েছে। আর এর প্রতি প্রত্যেকের শ্রদ্ধাশীল থাকা ভদ্রতা ও সভ্যতার নামান্তর। নারীরা এমন পুরুষকে পছন্দ করেন যার নারীদের প্রতি শ্রদ্ধবোধ রয়েছে।

৫. আলাপী :

আলাপচারিতা এমন এক বিষয় যার মাধ্যমে যেকোনো মানুষের মন জয় করা সম্ভব। পুরুষের আলাপচারিতায় মুগ্ধ হয়ে মেয়েরা নিমিষেই প্রেমে পড়ে যান।

৬. শৌখিন :

এ ক্ষেত্রে শৌখিনতা বিলাসিতা নয়। পুরুষের দারুণ কিছু শখ নারীদের হৃদয় হরণ করতে পারে। তাই শখের মাধ্যমে রুচির জানান দেওয়া প্রত্যেক পুরুষের অন্যতম বৈশিষ্ট্য।

৭. দেহের ভাষা :

এর মাধ্যমে নিজেকে মেলে ধরতে পারেন যেকোনো মানুষ। কারো অঙ্গভঙ্গির কারণে তাকে ভালো লেগে যাবে আপনার। তাই একটি মেয়ের কাছে পুরুষে দেহের ভাষা বেশ গুরুত্ব রাখে।

৮. মিল :

প্রত্যেক মানুষ চান, তার মনের মানুষের সঙ্গে তার মন-মানসিকতা ও রুচিবোধের কিছু মিল থাকবে। বহু নারী প্রথম দর্শনেই প্রেমে পড়েন এসবের সামান্য মিলের কারণে। আর এর মাধ্যমেই গড়ে ওঠে দুজনের রসায়ন।

Sunday, 30 August 2015

নতুন বিবাহিতা নারীরা যে ৫ টি বিরক্তিকর সমস্যায় পড়ে থাকেন

বিয়ের বিষয়টি নিয়ে একজন নারী তার বুঝে ওঠার বয়স থেকেই নানা স্বপ্ন দেখে এলেও বিয়ের সময় যতো ঘনিয়ে আসে ততই বাস্তবতা চোখের সামনে চলে আসে। যার কারণে অনেক নারীর কাছে বিয়ে শুধুই ঝামেলা। সত্যি বলতে কি, বিয়ের পর পুরুষটিকে তো নতুন আরেকটি সংসারে নিজের সব কিছু বাদ দিয়ে এসে মানিয়ে চলতে হয় না। আর এখানেই শত ঝামেলার শুরু। নতুন বিবাহিতা নারীর কাছে এই ঝামেলাগুলো অনেক বেশিই মনে হতে থাকে, কারণ তারা সবকিছু কীভাবে সামলে উঠবেন তা বুঝতে পারেন না। বিয়ের ঠিক পরপরই এই সকল ঝামেলা নারীদের বিয়ের ব্যাপারে বিমুখ করে তোলে আরও অনেক বেশি।

১) রান্না-বান্নার ঝামেলা –
যতো মডার্ন পরিবারই হোক না কেন, প্রায় বেশীরভাগ পরিবারই চান তার ঘরের বউটি রান্না করে স্বামী শ্বশুরবাড়ির মানুষকে খাওয়াক। কিন্তু হতে পারে মেয়েটি নিজের বাবার ঘরে তেমন ভাবে কখনো রান্নাই করেন নি। মানুষ হিসেবে রান্না, আলাদা একটি পরিবারের রান্নার ধরণ এবং সকলের আলাদা পছন্দের ফরমায়েশের কারণে বলতে গেলে অথই পানিতেই পড়ে যান নতুন বিবাহিতা মেয়েটি।
২) কম্প্রোমাইজ এবং মানিয়ে নেয়ার সমস্যা –
একেবারে হুট করেই মানুষ সব শিখে ফেলে না। নতুন একজন মানুষের সাথে, নতুন একটি পরিবারের সাথে মানিয়ে নিতে সময় লাগতেই পারে, আর সেই সাথে রয়েছে কম্প্রোমাইজের ব্যাপারটি। নিজের পরিবারের জন্য যতো সহজে কম্প্রোমাইজ করা সম্ভব হয় বিয়ের ঠিক পরপরই সব কম্প্রোমাইজ করার বিষয়টি নিয়ে ঝামেলায় পড়েন নারীরা।
৩) জীবন যাপনের রুটিন পরিবর্তন –
বিয়ের আগে যে মেয়েটি কাজে যাওয়ার ঠিক আগে হুড়মুড় করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে মায়ের হাতে নাস্তা খেয়ে অভ্যস্ত, বিয়ের পরপরই তাকে দেখা যায় খুব ভোরে ঘুম থেকে উঠে পরিবারের নাস্তা নিয়ে চিন্তা করতে। এছাড়াও কর্মক্ষেত্রের সময় থেকে শুরু করে প্রায় সবকিছুতেই পরিবর্তন একবারে চলে আসে বলে ঝামেলায় পড়ে যান নারীরা।
৪) নিজের জন্য সময় না পাওয়া –
এই ব্যাপারটি যদিও বিয়ের পরপর নয়, সংসার জীবনের প্রায় পুরোটা জুড়েই থাকে। নিজে আলাদা করে এক জায়গার বসে থাকারও উপায় নেই একবিন্দু। নিজের বন্ধুবান্ধবের সাথে যেখানে আড্ডা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করে দেয়া হতো সেখানে ফোনে ১-২ মিনিট কথা বলার সময় পান না অনেকেই। হুট করেই যেনো নিজেকে হারিয়ে ফেলেন অনেক নারী।
৫) সকলের অতিরিক্ত প্রত্যাশা –
নতুন বউ ঘরে এলে যেন সকলের মনে অতিরিক্ত আশা এবং প্রত্যাশা করার মাত্রা বেড়েই চলে। নতুন বউকে এটা করতে হবে, এভাবে চলতে হবে, সেভাবে হাঁটতে হবে ইত্যাদি ধরণের আশা প্রত্যাশার কাছে মেয়েরা নিজের ইচ্ছাটাকেই ভুলতে বসেন এবং ঝামেলায় পড়েন এই আশাগুলো মেটাতে গিয়ে।

ফুলশয্যার রাতে প্রত্যেক পুরুষই স্ত্রীর কাছে যা আশা করেন

বিয়ের প্রথম রাত, অর্থাৎ ফুলশয্যার রাত হচ্ছে যে কোন দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন, অনেক চাওয়া-পাওয়া থাকে। নারী না হয় একবুক আশা নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন স্বামীর জীবনে, কিন্তু স্বামী কী আশা করেন? চলুন, জেনে নিন এমন ৭টি বিষয় যা ফুলশয্যার রাতে প্রত্যেক পুরুষই আশা করেন!

১/ স্ত্রীকে দেখা যাবে পরীর মত –
জীবনে খুব বেশি মানুষ বারবার বিয়ে করেন না, বিশেষ রাতটি বারবার ফিরে আসে না। এবং প্রত্যেক পুরুষই স্ত্রীকে সেদিন নিজের স্বপ্ন কন্যা রূপে দেখতে চান। আশা করে থাকেন যে স্ত্রীকে দেখাবে পৃথিবীর সবচাইতে সুন্দর রমনীর মত।

২/ স্ত্রীর জীবনে তিনিই প্রথম পুরুষ –
অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রী ভার্জিন হবে। অর্থাৎ তিনিই হবেন প্রথম পুরুষ যার সাথে স্ত্রী প্রথম শারীরিক সম্পর্ক করেছে।

৩/ একটু লজ্জা, একটু ছলকলা –
লজ্জা নারীর ভূষণ, এই কথাটি ফুলশয্যার রাতেই যেন সবচাইতে বড় সত্য। বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, প্রত্যেক পুরুষই এই বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবেন। একটু প্রেমের ছলকলা খেলবেন, আর তবেই ধরা দেবেন প্রেমের বন্ধনে।

৪/ সমৃদ্ধ জীবনের আশ্বাস –
দুজনে একত্রে নতুন জীবন শুরু করতে চলেছেন, বিয়ের এই প্রথম রাতটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। পরস্পরকে আশ্বাস ও প্রতিজ্ঞা করার জন্য আদর্শ সময়। স্বামীও আশা করেন যে স্ত্রী তাঁকে একটু সুখের সংসারের আশ্বাস দেবেন।

৫/ নিজের প্রশংসা –
নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে? আর পুরুষেরা তো স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। বিয়ের প্রথম রাতেই এই প্রত্যাশা থাকে সবচাইতে বেশি।

৬/ শ্বশুর বাড়ির প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ –
বিয়েতে কী হলো, কী হলো না, কী পেলেন, কী পেলেন না ইত্যাদি নিয়ে হতাশা বা ক্ষোভ ব্যক্ত না করে যা পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করুন। দেখবেন স্বামীর চোখে আপনার সম্মান হয়ে উঠেছে আকাশচুম্বী।

৭/ নিজের ভার স্বামীর হাতে ছেড়ে দেয়া –
এটা সেই বিশেষ রাত, যে রাতে স্ত্রী নিজেকে অর্পণ করেন স্বামীর জীবনে। নিজের দায়িত্ব ছেড়ে দেন স্বামীর হাতে। আর আপনি যতই স্বাধীনচেতা নারী হয়ে থাকুন না কেন, আপনার স্বামী কিন্তু সারা জীবনই চাইবেন যে আপনি তাঁকে বিশ্বাস ও ভরসা করুন। আর এই কাজটি বিয়ের রাতে করলে খুশি হয়ে ওঠেন সকল পুরুষই।

Friday, 14 August 2015

ফ্যাশনের ছোঁয়া হিজাবেও

ফ্যাশনের ছোঁয়া হিজাবেও

একটা সময় ছিল যখন নারীরা পর্দা করার উদ্দেশ্যে বোরকার সাথে হিজাব ব্যবহার করতেন। তবে বর্তমানে হিজাব শুধু গুটিকয়েক নারীর মাঝে সীমাবদ্ধ নয় । এটি একটি ফ্যাশন ট্রেন্ড হিসাবে ছড়িয়ে পড়েছে সব বয়সের নারী ও তরুনীদের মাঝে ।
হিজাব যেমন পর্দা করার জন্য উপকারি, ঠিক তেমনি এর রয়েছে আরও অনেক উপকারি দিকও। বাইরে বের হলে আপনার ত্বক এবং চুলের সব থেকে বড় শত্রু হল ধূলাবালি ও ক্ষতিকর সূর্যকিরণ। আপনার ত্বক এবং চুলকে রক্ষা করার একটি ভাল উপায় হতে পারে হিজাব ব্যবহার। শুধু বোরকার সাথে নয়, হিজাব পরতে পারেন শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সাথে। স্কুল কলেজ সহ সকল কর্মস্থলে মেয়েরা
অনায়াসে ব্যবহার করতে পারেন হিজাব।
হিজাব ব্যবহারের ক্ষেত্রে পোশাকের রং ও ধরণকে মাথায় রেখে হিজাব বাছাই করতে হবে। পোশাকের রঙের সাথে মিলিয়ে বা বিপরীত রঙের হিজাব ব্যবহার করতে পারেন। যদি পোশাকটি বেশী নকশা করা বা প্রিন্টের হয় তবে সে ক্ষেএে একরঙা হিজাব নির্বাচন করুন। আবার পোশাকটি হালকা কাজের বা একরঙা হলে তার জন্য বেছে নিন বিপরীত রঙের বা নকশা করা ও পিন্টের হিজাব।
হিজাব পড়ার আগে অবশ্যই পোশাকের হাতের দিক নজর দিন । পোশাকের হাতা যেন অবশ্যই ফুলহাতা বা থ্রি কোয়াটার হাতা হয় । কারণ হিজাবের সাথে ছোট হাতার পোশাক একদমই বেমানান । বাজার ঘুরে কটন , লেস, জর্জেট ও সাটিনসহ নানা ধরনের কাপড়ের হিজাব দেখা যায় । কাপড়ের মান ও নকশার উপর ভিওি করে এগুলোর দাম নির্ধারণ করাহয়েছে। বেছে নিন নিজের বাজেটের মাঝে।
হিজাব শুধু পর্দা করার ক্ষেত্রেই না , নারীদের সৌন্দর্য বর্ধনেও পিছিয়ে নেই। ইন্টারনেটে রয়েছে বিভিন্ন পেজ, সাইট, ভিডিও ইত্তাদ যেখানে নানাভাবে হিজাব পরার পদ্ধতি ছবিসহ বর্ননা করা থাকে । চাইলেই হিজাব পড়ার আগে চোখ বুলিয়ে নিতে পারেন এসব পেজগুলোতে । সেখান থেকেই পেয়ে যাবেন আপনার রুচিমত একটি স্টাইল ।
প্রতিদিনের কর্মস্থলে আর স্কুল কলেজে তো আছেই,আজকাল অনেক বিয়ের অনুষ্ঠানে কণেকে হিজাব পড়ে উপস্থিত হতে দেখা যায় । তাই বুঝতেই পারচ্ছেন প্রতিনিয়ত হাল ফ্যাশনের সাথে তাল মিলিয়ে হিজাবও কিন্তু পিছিয়ে নেই । তাই নতুন ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে বাজার ঘুরে আপনিও বেছে নিতে পারেন আপনার পছন্দমত হিজাবটি । আর পর্দা করার পাশাপাশি নিজেকে দিতে পারেন ফ্যাশানেবল একটি লুক। আর নিজেকে করে তুলতে পারেন মার্জিত আর অনেকটাই আলাদা ।
 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha