DO NOT MISS

Google Plus

Showing posts with label স্বাস্থ্য-সেবা. Show all posts
Showing posts with label স্বাস্থ্য-সেবা. Show all posts

Saturday, 5 September 2015

দাম্পত্য জীবনে যদি সন্তান না আসে: কি করবেন?

দাম্পত্য জীবনে সন্তান না হওয়া নানা কারণ থাকতে পারে। সেটা অনিচ্ছা, দম্পতির মতের মিল অমিল এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে ঘটতে পারে। তাই বলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হতাশ হয়ে গেলে চলে না। সন্তান না হওয়া যদি অবশ্যম্ভাবী হয়, তাহলে তার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়াই শ্রেয়।
কারণ সন্তান না হওয়া মানেই দাম্পত্য জীবনের শেষ নয়! সন্তান ছাড়াই আপনি আপনার সঙ্গীর সাথে জীবন কাটাতে পারেন। তাই এই ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে এবং পরিবেশের সাথে মানিয়ে আপনি কিছু জিনিস অনুসরণ করতে পারেন।

১. আপনার অনুভূতি গুলো ব্যক্ত করুন।

যখন আপনি নিশ্চিত হবেন যে আপনাদের দাম্পত্য জীবনে কোন সন্তান আসছে না, তাহলে সবার আগে যে কাজটি করণীয় সেটা হচ্ছে আপনার ভেতরে যদি কোন হতাশা, ক্রোধ, দুঃখ থেকে থাকে সেগুলো ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, এই কাজটি একবারই করবেন। বার বার যেন আপনার জীবনে চলার পথে এসব জিনিস বাধা হয়ে না দাঁড়াতে পারে। দরকারে আপনার সঙ্গীর সাহায্য নিন। তার সাথে আপনার অনুভূতি শেয়ার করুন।

২. বাস্তবতাকে মেনে নিন।

যখন ভেতরের সব হতাশা, ক্রোধ, দুঃখ নিঃশেষ হয়ে যাবে তখন মাথা ঠান্ডা করুন। তারপর ব্যাপারটির গভীরতা চিন্তা করুন। তারপর বাস্তবতা মেনে নেয়ার চেষ্টা করুন। কি হতে পারতো কিংবা কি হয় নি সেগুলো চিন্তা না করে বর্তমানে কি হচ্ছে সেদিকে নজর দিন। তারপর সন্তান ছাড়া আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা ভাবুন এবং ঠিক সেইভাবে প্রস্তুতি নিন।
আর একটা ব্যাপার, যদি সন্তানের জন্য কোন ধরণের খেলনা বা অন্যান্য জিনিসপত্র কিনে থাকেন সেগুলো প্যাক করে দূরে সরিয়ে দিন। সবচাইতে ভালো হয় যদি জিনিসগুলো এমন কাউকে দিয়ে দিন যার কাজে লাগতে পারে।

৩. আপনার শরীরের খেয়াল রাখুন।

যেটা হয়েছে সেটা হয়েছেই। তার জন্য নিজের জীবন বিপদের মুখে ঠেলে দেয়ার মানে নেই কোন। আর মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সুস্থ শরীর প্রয়োজন। তাই এইসময়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুমান, ঘুম না আসলে হালকা ডোজের ঘুমের ওষুধ নিন। তার পাশাপাশি খাওয়াদাওয়া করুন, মানসিক চাপ কমানোর জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে পারেন।

৪. নেতিবাচক আবেগ থেকে নিজেকে সরিয়ে রাখুন।

এই ধরণের পরিস্থিতির মুখোমুখি হলে হতাশা ঘিরে ধরবে এইটাই স্বাভাবিক। তাই আগে থেকে সাবধান করুন। দাম্পত্যের শুরুতে বা মাঝামাঝি হতাশা ঘিরে ধরলে অনেক বাজে পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। কখনো ভাববেন না আপনি ব্যর্থ। কেবল মাত্র সন্তান হলেই সফল হবেন এই ধরণের চিন্তা ভাবনা মাথায় আনার মানে নেই।
তার পাশাপাশি রাগ, ভয় এই ধরণের অনুভূতিগুলোও সরিয়ে রাখুন। কারণ রাগের মাথায় নেয়া কোন সিদ্ধান্তই কখনো ভালো হয় না। এছাড়া ইনসোমনিয়া, অরুচি, মাথাব্যাথা এই ধরণের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত ডাক্তারে শরণাপন্ন হোন।

৫. বন্ধু বান্ধবের সাথে সময় কাটান।

আপনার এই সময়টাতে বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে সময় কাটানো অনেকটাই জরুরী। এতে আপনার মধ্যে থাকা একাকীত্ব, হতাশাজনক অনুভূতিগুলো অনেকাংশেই কমে যাবে। যদি মনে হয় আপনি আর নিতে পারছেন না তাহলে সবার সাথে মেশার পাশাপাশি মেন্টাল কাউন্সেলিং করাতে পারে। চাইলে ধর্মীয় অনুশাসনও মানতে পারেন। এতে আপনার ভেতরে প্রশান্তি আসবে।

৬. যদি সামর্থ্য থাকে, তাহলে দত্তক নিন।

সন্তান জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় এমন ভাবার কোন কারণ নেই। যদি আপনি প্রস্তুত থাকেন এবং আপনার সঙ্গী আপনার সাথে একাগ্রতা প্রকাশ করে তাহলে অনাথ শিশুদের প্রতিষ্ঠান থেকে সন্তান দত্তক নিতে পারেন। তবে যদি তা না চান তাহলে শিশুদের কাছাকাছি থাকার আরো পথ আছে। আপনার বন্ধু বা আত্মীয়স্বজনের বাচ্চাদের সাথে সময় কাটান, কিংবা এমন কোথাও কাজ করতে পারেন যেখানে শিশুদের সরাসরি যোগাযোগ আছে। যেমন – কিন্ডারগার্টেন স্কুল, শিশু বিষয়ক সামাজিক প্রতিষ্ঠান।

৭. সবশেষে নিজেকে সময় দিন।

যদি সন্তান নেয়ার ব্যাপারটা না ঘটে, তাহলে নিজেকে সময় দিন। আপনার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারেন। আপনি গৃহিণী হলে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। অনলাইন বুটিক হাউজ, কেক শপ এই ধরণের। এতে আপনি ব্যস্ত থাকবেন, আর আপনার নিজের একটি ক্যারিয়ারও হবে।
সব মিলিয়ে সন্তান জন্ম না দিতে পারা একটি দুঃখের বিষয়। কিন্তু তাই বলে নিজের জীবন এইজন্য ধ্বংসের দিকে ঠেলে দেয়ার মানে নেই। নিজেকে শক্ত করুন, আত্মবিশ্বাস আনুন। সঙ্গীর সাথে সুখী জীবনযাপন করুন।

ঘুমানোর সময় ব্রা পরা উচিত নাকি অনুচিত?

আমাদের অনেকের মাঝেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেক রকমের দ্বিধা থাকে। তার মধ্যে বেশ প্রচলিত একটি দ্বিধা হলো ঘুমানোর সময়ে ব্রা পরে ঘুমানো উচিত নাকি অনুচিত। অনেকেই মনে করেন ঘুমানোর সময়ে ব্রা পরে ঘুমালে স্বাস্থ্যের ক্ষতি হয়। আবার কেউ কেউ একেবারেই দ্বিমত পোষণ করেন এই বিষয়ে। জেনে নিন ঘুমানোর সময়ে ব্রা পরে ঘুমানোর কিছু ক্ষতিকর দিক সম্পর্কে।

রক্ত চলাচলে ব্যাঘাত

রাতে ঘুমানোর সময়ে ব্রা পড়ার অভ্যাস থাকলে ঘুমের মধ্যে আপনার রক্তচলাচলে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক থাকলে স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়।

ত্বকে দাগ বসে যায়

ঘুমানোর সময়ে নিয়মিত ব্রা পড়ার অভ্যাস থাকলে আপনার ত্বকে ধীরে ধীরে ব্রায়ের ইলাস্টিকের দাগ বসে যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক হলে দাগ পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রাতে ঘুমানোর সময়ে ব্রা না পরাই ভালো।

ঘুমে ব্যাঘাত ঘটে

অতিরিক্ত টাইট ব্রা পরে ঘুমাতে গেলে ঘুমে ব্যাঘাত ঘটে। কারণ অতিরিক্ত টাইট ব্রা পরে আপনি অস্বস্তিবোধ করবেন এবং রাতে আপনার গভীর ঘুম হবে না। ফলে সারাদিন ক্লান্তি অনুভূত হবে আপনার।

ত্বক চুলকাতে পারে

টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে রাতে ত্বকে চুলকানি অনুভূত হতে পারে। বিশেষ করে সুতি কাপরের ব্রা না হলে এই সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা বেশি। যারা রাতে একেবারেই ব্রা ছাড়া ঘুমাতে পারেন না তাদেরকে ডাক্তাররা স্পোর্টস ব্রা পরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। স্পোর্টস ব্রা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।

ক্যান্সার

ব্রা পরে ঘুমালে ক্যান্সার হয় নাকি হয় না এটা নিয়ে অনেকদিন ধরেই তর্ক-বিতর্ক চলছে। কেউ বলছেন নিয়মিত ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সার হতে পারে আবার কেউ বলছেন হয়না। তবে বেশ কিছু গবেষণায় জানানো হয়েছে যে নিয়মিত টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

নন ক্যান্সারাস লাম্প

সিস্ট এবং লাম্প হলো নন ক্যান্সারাস টিস্যু। অতিরিক্ত টাইট ফিটিং এর ব্রা পরে নিয়মিত রাতে ঘুমানোর অভ্যাস থাকলে ব্রেস্টে সিস্ট এবং নন ক্যান্সারাস লাম্প এর সৃষ্টি হতে পারে যা পরবর্তিতে নানান রকম সমস্যা করে।

Thursday, 3 September 2015

চুম্বনে স্বাস্থ্য উপকারিতা হয় ? … ডাক্তাররা কি বলে দেখুন

চুম্বন হলো ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম সহ আরো অনেক দেশেই গালে চুম্বন করাটা শুভেচ্ছা জানানোর একটি রীতি এবং কাউকে ‘হ্যালো’ বলার একটি প্রথা।
চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। মানব সভ্যতার বিভিন্ন ধাপে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে চুম্বন প্রথা ব্যবহৃত হয়ে এসেছে। এটি অভিবাদনের সাধারণ একটি রীতি।
বেশ কিছু ধর্মগ্রন্থতেও চুম্বনের কথা বর্ণিত হয়েছে। হোমারের রচনা থেকে জানা যায় যে প্রাচীন গ্রিসে শ্রদ্ধা প্রদর্শনের পন্থা হিসেবে ঠোঁট, হাত ও পা চুম্বনের প্রথা প্রচলিত ছিল।
প্রাচীন রোমে, ইসাক ডি’ইসরায়েলির বর্ণনা থেকে জানা যায়, কেউ যদি একনায়কের হাতে চুম্বনের অনুমতি পেতেন তাহলে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করতেন।

গবেষকদের মতে চুম্বন শরীরের জন্যও বেশ উপকারী। উদাহারণস্বরূপ ধরুন আপনি খুব মানসিক চাপে আছেন কোনো কিছু নিয়ে। এই সময়ে ভালোবাসার মানুষটির একটি চুম্বনেই আপনার মানসিক চাপ অনেকখানি কমে যাবে।
নিয়মিত চুম্বনে মানুষের যৌবনও বৃদ্ধি পায়। আসুন জেনে নেই চুম্বনের শারীরিক উপকারিতাগুলো।
  • দুজন ব্যক্তি পরস্পরকে চুম্বনের সময়ে মুখের প্রায় ৩০টি পেশি ব্যবহৃত হয়। এতে রক্ত চলাচল বাড়ে এবং বয়সের কারণে সৃষ্ট মুখের বলিরেখা কমায়।
  • প্রায় ২ মিনিট ধরে চুম্বন করলে অন্তত ৬ ক্যালোরি ক্ষয় হয়। চুম্বনে মেটাবলিজম বৃদ্ধি পায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চুম্বনের জুড়ি নেই।
  • চুমু খাওয়া দাঁতের জন্যও উপকারী। চুম্বনের সময় মুখের সালাইভা ফ্লো বাড়ে এবং এর ফলে দাঁত পরিষ্কার হয় ও ভালো থাকে।
  • যারা চুমু খেতে ভালোবাসেন এবং নিয়মিত চুমু খান তাদের ইনসোমনিয়ার সমস্যা হয় না। অন্যদের তুলনায় তারা মানসিক ভাবে স্থির প্রকৃতির হয়।
  • চুম্বনের ফলে দেহে অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায় যা দেহকে প্রশান্ত রাখতে সহায়তা করে।
  • গবেষণায় জানা গেছে যে অনেকেই যৌনতার চাইতে চুম্বনকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাদের মতে চুম্বনে বেশি ভালোবাসা প্রকাশ পায়।
  • গবেষকদের মতে যারা নিয়মিত চুম্বন করে জীবন সম্পর্কে তাদের ধারণা বেশ ইতিবাচক। এসব যুগল অন্যদের তুলনায় বেশি দীর্ঘ ও সুস্থ্ জীবন যাপন করে।
  • নিয়মিত চুম্বনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দাম্পত্য সম্পর্ক আরো মজবুত হয়।
  • নিয়মিয় চুম্বনকারী দম্পতিরা অন্যদের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুখী হয়। চুম্বনের সময় শরীর সুখাঅনুভূতির হরমোন তৈরি করে। যার ফলে তারা অন্যদের থেকে বেশি প্রশান্তিতে থাকে এবং যে কোনো লক্ষ্য সহজেই অর্জন করতে পারে।
  • চুম্বন করলে মেজাজ ফুরফুরে থাকে। প্রতিদিন সকালে মাত্র ২ মিনিট চুম্বন করলে সারা দিন আপনার মন-মেজাজ উত্ফুল্ল থাকবে।
গিনিজ ওয়ার্ল্ড অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে লম্বা চুম্বনটি ছিলো ৫০ ঘন্টা ২৫ মিনিট ১ সেকেন্ড মেয়াদী। দুটি মানুষের ভালোবাসা প্রকাশের এই মাধ্যমে শরীরের নানান উপকারীতা লুকিয়ে আছে।
চুম্বনকে মনের খোরাকের পাশাপাশি শরীরের খোরাকও বলা যেতে পারে। তাই ভালোবাসার মানুষটিকে চুম্বন করে সুস্থ,দীর্ঘ ও সুখী জীবন লাভ করুন।

প্রতিদিন মাত্র ১০ মিনিট চুম্বন কমাবে অতিরিক্ত ওজন! কিন্তু কিভাবে ?

চুম্বনকে সবসময়েই ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। তবে চুম্বনকে এখন শুধুমাত্র ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবেই নয় বরং ওজন কমানোর একটি পদ্ধতিও বলা যেতে পারে। অবাক হচ্ছেন?
অবাক হলেও সত্যি যে প্রতি এক মিনিট চুম্বনে ২-৫ ক্যালোরি পর্যন্ত পোড়ানো সম্ভব যা ঘন্টায় দুই মাইল হাঁটার সমান! এক পাউন্ড কমাতে ৩৫০০ ক্যালরি পোড়াতে হয়।
অর্থাৎ প্রতিদিন মাত্র ১০ মিনিট এক টানা চুম্বনে বছরে ৫ পাউন্ড বা তার বেশি ওজন কমিয়ে ফেলা সম্ভব।

চুম্বনের মাধ্যমে ওজন কমাতে ব্যায়ামের মত বিরক্তিকরও লাগে না। অর্থাৎ এটি ক্যালোরি পোড়ানোর একটি সহজ ও উপভোগ্য মাধ্যম।
এছাড়াও গাঢ় চুম্বনে মেটাবলিসমের গতি ত্বরান্বিত হয় যা ওজন ঝরাতে সাহায্য করে। অর্থাৎ গভীর গাঢ় চুম্বন হতে পারে ব্যায়ামের বিকল্প ।
চুম্বনের সময় হৃৎস্পন্দন বেড়ে যায় যা ক্যালোরি পোড়াতে সহায়ক। এছাড়াও নিয়মিত চুম্বনে মুখের মাংসপেশীর সুগঠিত হয়, এবং মুখের বলিরেখা এড়াতে সহায়তা করে।
চুম্বনের সময়ে মুখের প্রায় সবগুলো মাংসবেশী সচল হয় এবং এই প্রক্রিয়ার সাথে অ্যাড্রেনালিন যুক্ত হয়ে নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে। এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত ক্যালোরি পোড়ায়।
চুম্বনের মাধ্যমে কিভাবে বেশি ক্যালোরি পোড়ে দেখে নেয়া যাক।

গাঢ় চুম্বন:

চুম্বনে কতটুকু ক্যালোরি পুড়বে তা নির্ভর করে তা কতটুকু গাঢ় তার উপরে। হালকা চুম্বনে কম ক্যালোরি পোড়ে। অনেক সময় ধরে করা গাঢ় চুম্বনের মাধ্যমে বেশি ক্যালোরি পোড়ানো যায়।

দাঁড়িয়ে চুম্বন:

দাঁড়িয়ে চুম্বনে সবচেয়ে বেশি ক্যালোরি ক্ষয় হয়। গবেষণায় দেখা গেছে অন্যান্য পদ্ধতির তুলনায় যারা দাঁড়িয়ে চুম্বন করে অভ্যস্ত তাদের ওজন তুলনামূলক ভাবে অন্যদের চাইতে দ্রুত কমে।

গভীর নিঃশ্বাস নিন:

বড় করে নিঃশ্বাস নিলেও অনেকটা ক্যালোরি পোড়ে। চুম্বনের সময় এমনিতেও শ্বাসপ্রশ্বাস বেশি নেয়া হয়। এসময় বুক ভরে বড় বড় নিঃশ্বাস নিলে স্বাভাবিকের চাইতে বেশি ক্যালোরি ক্ষয় করা সম্ভব।

Friday, 14 August 2015

চাহিদা মত ছেলে অথবা মেয়ে সন্তান লাভের উপায়!

গর্ভের সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, তা কি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও, ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে।
মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হলো ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হলো স্পার্ম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে।
প্রথমে দেখা যাক ওভিউলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। নারীর শরীরে প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয়। ডিম্বপাতের তিন দিন আগে থেকে শুরু করে এক দিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময়। কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র ২৪ ঘণ্টা, কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে।
এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেলো। এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে। জানতে হবে শুক্রাণুর প্রভাব। x ক্রোমোজোমধারি শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে, আর Y ক্রোমোজোমের কারণে সে হবে ছেলে।
Y শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু তা আবার বেশ দ্রুতগামী। তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না। X শুক্রাণু বেশ বড় এবং ধীরগতির, কিন্তু তারা আবার একটু বেশ সময় বাঁচে।
এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করনীয় কি। ছেলে সন্তান চাইলে Y শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এর জন্য নারীর যে দিন ডিম্বপাত হচ্ছে সে দিনেই মিলিত হওয়াটা জরুরি। নয়তো শুক্রানুটি আর কার্যকরী থাকবে না।
আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে। ডিম্বপাত হবার আগেই সব Y শুক্রাণু মারা যাবে, ফলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে। বেঁচে থাকবে X শুক্রাণুগুলো। ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

প্রতিদিন কলা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

অতিপরিচিত এক দারুণ সুস্বাদু ফল কলা। খুব সহজেই হাতের কাছে সারা বছর এই ফলটি পেয়ে থাকি আমরা। সস্তা ও সহজলভ্য এই ফলটি কিন্তু আপনার দৈনন্দিন অনেক পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। জেনে নিন প্রতিদিন খাদ্য তালিকায় কলা রাখার উপকারিতা
১। কলা খেলে আমাদের বিষণ্ণতা দূর হয়। আমরা অনেকেই আছি নানাবিধ জিনিস নিয়ে বিষণ্ণতায় ভুগি। তাই বিষণ্ণতা সমস্যা দূর করতে কলা banana খান প্রতিদিন।
২। প্রতিদিন ব্যায়াম করার আগে ২ টি কলা খেয়ে নিন কারণ কলার উপাদান আপনার দেহের রক্তে শর্করার পরিমান ঠিক রাখবে ও ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখবে।
৩। ব্যায়ামের আগে কিংবা পরে কলা খেলে তা আপনার দেহের পেশী সমস্যা দূর করে এবং রাতের বেলায় পায়ের মজবুত পেশী গঠনে সাহায্য করে।
৪। অনেকেরই মূত্র ত্যাগ করার সাথে সাথে দেহ থেকে ক্যালসিয়ামও বের হয়ে যায়। তাই এই সমস্যা দূর করতে ও দেহের হাড় মজবুত করতে কলা খাওয়া উচিত।
৫। প্রতিদিন কলা খেলে তা আপনার মন ভালো রাখে, রক্তের শর্করা নিয়ন্ত্রন করে ও মানসিক চাপ দূর করে।
৬। কলা আমাদের দেহের রক্তশূন্যতা দূর করে।
৭। আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই কলা খাওয়া শুরু করুন। কলার পুষ্টিকর উপাদান আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করতে সহায়তা করে।
৮। কলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহ আমাদের দেহের নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।
৯। কলা রক্তের শর্করার পরিমান সঠিক রাখতে সাহায্য করে এবং সকালের দিকে বমি বমি ভাব কমিয়ে দেয়।
১০। ধূমপান করা ত্যাগ করতে চান? তাহলে প্রতিদিন কলা খান, কারণ কলার ভিটামিন-বি , ক্যালসিয়াম ও পটাশিয়াম উপাদান খুব দ্রুত ধূমপান করার অভ্যাস সারিয়ে

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরকাল দূরে থাকার উপায়

পেটের সমস্যাগুলোর মধ্যে অন্যতম যন্ত্রণাদায়ক সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও আপনার অবহেলার কারণে মারাত্মক আকার ধারণ করতে পারে। এই বিরক্তিকর গ্যাস্ট্রিকের সমস্যায় মূলত আমাদের খাদ্যাভ্যাস, জীবন যাপনের নানা ভুলের কারণেই হয়ে থাকে। সুতরাং খাদ্য ও দৈনন্দিন জীবন সংক্রান্ত কিছু ব্যাপারে একটু পরিবর্তন আনতে পারলেই গ্যাস্ট্রিকের সমস্যা Gastric problem থেকে চিরকাল দূরে থাকা সম্ভব।
১) খাবার খুব ভালো করে চিবিয়ে খান :
তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই, আর একারণে একটু চিবিয়েই খাবার গিলে ফেলেন। এই অভ্যাসটি গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে। কারণ এতে খাবার হজম হতে অনেক দেরি হয় এবং হজমে নানা সমস্যা দেখা দেয়।
২) খাবার খাওয়ার পরই ঘুমাতে যাবেন না :
খেয়েই ঘুমিয়ে পড়া অনেক বাজে একটি অভ্যাস। খাবার খাওয়ার পর সাথে সাথে শুতে চলে যাওয়ার কারণে খাবার সঠিকভাবে হজম হওয়ার সময় পায় না। এতে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হয়। খাবার পর একটু হাঁটাহাঁটি করে নিলে খাবার হজম ত্বরান্বিত হয়।
৩) চা/কফির পরিমাণ কমিয়ে আনুন :
চা/কফি আমরা দেহকে সতেজ রাখতে পান করে থাকি। কিন্তু অনেকেই দিনে ৩ কাপের বেশি চা বা কফি পান করেন যা গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম প্রধান কারণ। চা/কফি দেহকে পানিশূন্য করে ফেলে এবং হজম সংক্রান্ত সমস্যার সৃষ্টি করে। তাই একটু কমিয়েই পান করুন চা/কফি।
৪) প্রচুর পরিমাণে পানি পান করুন :
গ্যাস্ট্রিক সমস্যা দূরে রাখার খুব কার্যকরী উপায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি এবং পানীয় পান করার অভ্যাস। পানি দেহের ক্ষতিকর টক্সিন দূরে রাখে এবং খাবার হজমে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
৫) আঁশযুক্ত খাবার বেশি খান :
খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে মাছ, মাংস, ডিম রাখা প্রয়োজনীয় কিন্তু এইসকল খাবারের পাশাপাশি প্রয়োজন আঁশযুক্ত খাবার খাওয়া। যদি মাংস বা মাছের তরকারী আলু, শিম, মটরশুঁটি জাতীয় খাবারের সাথে মিশিয়ে রান্না করা হয় তাহলে তা গ্যাস্ট্রিকের সমস্যা Gastric problem দূরেই রাখবে। এছাড়াও ডাল, বুট জাতীয় আঁশযুক্ত খাবার রাখুন খাদ্যতালিকায়।
৬) নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করুন :
হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে দেহের সকল অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে। এছাড়াও নিয়মিত হাঁটার অভ্যাস খাবার হজমে অনেক বেশি সহায়ক। তাই এই অভ্যাসটি আয়ত্ত করুন গ্যাস্ট্রিকের সমস্যা Gastric problem চিরকাল দূরে রাখতে।

গর্ভনিরোধক ছাড়াও নিরাপদ সহবাস করার পদ্ধতি

জন্মনিয়ন্ত্রণের জন্য সকলেই গর্ভনিরোধক ট্যাবলেট কিংবা কন্ডমের উপরই ভরসা করেন। কিন্তু, আধুনিক পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবেজন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই সম্পর্কে ধারনা থাকলে চিকিৎসকেরা কাছেও যাওয়ার প্রযোজন পড়ে না।
মহিলাদের স্বাভাবিক ঋতুচক্র প্রাকৃতিকভাবে নির্ধারিত। এতে এমন কিছুদিন রয়েছে, যাকে নিরাপদ দিন বা সেফ পিরিয়ড বলা হয়। এই দিনগুলিতে সহবাস করলেও গর্ভধারণের ঝুঁকি থাকে না। সেফ পিরিয়ডের দিনগুলিও প্রকৃতিগতভাবে নির্দিষ্ট। এই কারণেই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা বলা যেতেই পারে। চিকিৎসকেরা এতে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলে থাকেন। এই পদ্ধতি কার্যকর করতে অবশ্যই জানা দরকার ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলি।
এই পদ্ধতির জন্য সবার আগে জানতে হবে মাসিক ঋতুচক্র নিয়মিত হয় কিনা। হলে তা কত দিন অন্তর হয়। সবচেয়ে কম যত দিন পর পর মাসিক হয়, তা থেকে ১৮ দিন বাদ দিতে হবে। পিরিয়ড Period শুরুর প্রথম দিন থেকে এই দিনটিই হল প্রথম অনিরাপদ দিন। আবার সবচেয়ে বেশি যতদিন পরপর পিরিয়ড হয়, তা থেকে ১০ দিন বাদ দিলে মাসিক শুরুর প্রথম দিন থেকে এই দিনটিই হল শেষ অনিরাপদ দিন।
ধরুন আপনার পিরিয়ড ২৮ থেকে ২০ দিন অন্তর হয়৷ তবে ২৮-১৮= ১০, অর্থাৎ পিরিয়ড শুরুর পর থেকে প্রায় নয় দিন আপনার জন্য নিরাপদ, এই দিনগুলিতে কোন পদ্ধতি ব্যবহার না করেও সহবাস অনায়াসেই করা সম্ভব। ১০ নম্বর দিন থেকে অনিরাপদ দিন শুরু৷ তাই এই দিন থেকে সহবাসে সংযত হতে হবে।৩০ দিন হল দীর্ঘতম মাসিকচক্র৷ তাই ৩০-১০= ২০, অর্থাৎ ২০ নম্বর দিনটিই হল শেষ অনিরাপদ দিন। ২১তম দিন থেকে আবার অবাধে সহবাস করা যেতে পারে। এতে গর্ভধারণের সম্ভাবনা নেই। তবে, এতে ১০ থেকে ২০ দিনের মধ্যে অবাধ সহবাসের ফলে গর্ভধারন Pregnancy হতে পারে।
এই বিষয়েটি সহজভাবে বোঝালে পিরিয়ড শুরুর প্রথম সাতদিন ও শেষের প্রথম সাতদিন সহবাস করা নিরাপদ। তবে, পিরিয়ড Period নিয়মিত না হলে এই পদ্ধতি কার্যকর হবে না। এছাড়াও প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ ৮০ শতাংশ নিরাপদ৷ সাধারণত, পিরিয়ডের হিসেবে গন্ডগোল, অনিরাপদ দিবসে সহবাস, অনুমিত পিরিয়ডের ফলে প্রাকৃতির গর্ভনিরোধকের Contraceptive পদ্ধতি ব্যর্থ হতে পারে। তাই, সঠিকভাবে জানতে একবার অন্তত চিকিৎসকেরা পরামর্শ নেওয়া প্রয়োজন।
আবার কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হওয়ায় তারা এতে সাফল্য নাও পেতে পারেন। সেক্ষেত্রে অনুরাপদ দিবসে দুই দিন বাড়িয়ে নেওয়া প্রয়োজন। একে অনেকে প্রোগ্রামড সেক্স বলে। অনেকেই এ বিষয়ে সংশয় পোষণ করেন, কিন্তু একবার এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেলে এটি অনেক বেশি সহজ ও আরামদায়ক৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

যৌন মিলনে নারীর কষ্টদায়ক সমস্যা ও সমাধান!

বাংলাদেশী মেয়েরা স্বাভাবিক ভাবেই অনেক লাজুক। তারা ছোট ছোট সমস্যাই শেয়ার করতে পারে না আর যৌন সমস্যা হলে তো কথাই নেই। মেয়েদের এমন কিছু কষ্টের কথা নিয়েই সাজিয়েছি আজকের ছোট প্রবন্ধ। বিবাহিত মহিলা ও যারা বিয়ের পায়তারা করছেন তাদের জন্য এটি বিশেষ উপকারী হবে বলেই মনে করছি।
১. যৌন চাহিদা হওয়ার পরেও লুব্রিকেশনের অভাবঃ
অনেকেরই যৌন চাহিদা হওয়া সত্ত্বেও যৌন স্থান ভিজে না। পানিশূন্যতা, বিভিন্ন ধরনের ওষুধ (কাউন্টার এন্টিহিস্টামিন), নার্সিং, মেনোপজের সময় হরমোন লেভেল পরিবর্তন এর উল্লেখযোগ্য কারণ।
চিকিৎসাঃ পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করতে হবে, পানি জাতীয় ব্যবহার করলে ভালো। কারণ কনডম এর জন্যে নিরাপদ। কিন্তু কেউ যদি তৈলাক্ত পিচ্ছিল কারক ব্যবহার করে তখন এটি কনডমের স্থিতিস্থাপকতা নষ্ট করে দিতে পারে। রঙ দেয়া, সেন্ট দেয়া ও ফ্লেভার জাতীয় লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে না। কারণ তা ইস্ট ইনফেকশন করে শুকনা ভাব আরও বাড়িয়ে দিতে পারে।
২. পজিশনে যৌন মিলনে সমস্যা হওয়াঃ
শতকরা ২০ ভাগ মহিলার জরায়ু নরমালের উল্টো দিকে থাকতে পারে অর্থাৎ পেটের দিকে না থকে শিরদাঁড়ার দিকে থাকেতে পারে। এ ক্ষেত্রে টেম্পুন বা ডায়াফ্রাম ব্যবহার করা কষ্টকর হয় কারণ তা জরায়ুর Matrix ভেতর পর্যন্ত চলে যেতে পারে। তাই নারী উপরে থেকে মিলনে কষ্ট লাঘব হবে। আর মা হতে চাইলে যৌন মিলনের পর পেটের উপর অর্থাৎ উপুড় হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে তা স্পার্ম কে সাঁতরে জরায়ুমুখে যেতে সাহায্য করবে।
৩. যৌন চাহিদা কমে যাওয়াঃ
মেনোপজের কাছাকাছি বয়সের মহিলাদের এটি একটি উল্লেখযোগ্য সমস্যা। মেনোপজের আগে ইস্ট্রোজেন হরমোন লেভেল কমে যায়। লুব্রিকেশনের অভাবে ব্যথা ও ব্যথা থেকে আগ্রহ কমে যাওয়া এর প্রধান কারণ।
চিকিৎসাঃ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি , ইস্ট্রোজেন ক্রিম ও সাপোজিটরি আর লুব্রিকেন্ট (পিচ্ছিল কারক) কাজ দিতে পারে।
৪. যৌন মিলনের পর প্রস্রাবে জ্বালাপোড়াঃ
চাপে ঘষা লেগে মূত্রনালিতে ইরিটেশন হলে জ্বালাপোড়া হতে পারে। দীর্ঘক্ষণ মিলন আর যৌন স্থানের শুষ্ক ভাবও এর গুরুত্বপূর্ণ কারণ। প্রস্রাব নালীতে ইনফেকশন হলেও এই সমস্যা হতে পারে। যদি প্রস্রাব Urine যৌন স্থানে লাগার পর জ্বালাপোড়া Flame burn হয় তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। মুত্রথলি খালি হওয়ার সাথে সাথে ব্যথা বাড়তে থাকলে মুত্রথলি ইনফেকশনের ব্যাপারেই সন্দেহ বেড়ে যায়।
চিকিৎসাঃ যৌন মিলনের পর বাথ টাব ভর্তি কুসুম গরম পানিতে বসে থাকলে ব্যথা কমতে পারে। তাছাড়া পিচ্ছিল কারক ব্যবহারেও মাঝে মাঝে উপকার পাওয়া যেতে পারে। যদি এসব কিছুতেই লাভ না হয় তবে ডাক্তার দেখাতে হবে কারণ তখন কারণটা ইনফেকশনের দিকেই বেশি ইঙ্গিত করে। পানি বেশি পান করলে পিচ্ছিলতা ও ইনফেকশন থেকে মুক্তি দুইটা জিনিসেই উপকার পাওয়া যায়।
৫. যৌন-মিলনের পর তীব্র দুর্গন্ধ ও চুলকানিঃ
ব্যাকটেরিয়ার সংক্রমণে বা একাধিক মিলন সঙ্গীর কারণে এমন হতে পারে। যৌন স্থানের ভেতরে কিছু দেয়া থাকলে ( যেমন চিকিৎসার জন্যে বা রোগ নির্ণয়ে কোন কিছু ব্যবহার করা হলে ) তা থেকেও হতে পারে। এর পাশাপাশি ইনফেকশনের আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন অস্বাভাবিক নিঃসরণ, জ্বালাপোড়া। চিকিৎসা না করা হলে ডেট এর আগেই ডেলিভারি হওয়া, স্বল্প ওজনের বাচ্চা জন্ম নিতে পারে।

এই ১০টি কারণে প্রতিদিন শসা মিশ্রিত পানি পান করুন!

স্বাস্থ্যকর ভাবে জীবনযাপন করতে প্রতিদিনের খাবার পানিতে আমরা কিছু শসা মিশিয়ে পান করতে পারি। শসা মিশ্রিত পানি শুধু যে দেহকে ঠাণ্ডা করে তা নয় এর অনেক রোগ নিরাময় যোগ্য উপকারিতা রয়েছে। শসাতে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন বি, সি ও কে, কপার, ম্যাঙ্গানিজ, পলিফেনল ও অন্যান্য জৌগ। প্রতিদিন শসা মিশ্রিত পানি খেলে দেহকে পুষ্টির অভাবজনিত অবস্থা থেকে দূরে রাখা সম্ভব হয়।
যেভাবে শসা মিশ্রিত পানি বানাবেন
শসা কুচি ও খাবার পানি একটি বড় পানির জারে নিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে। তারপর সেই পানি সারাদিন খেতে হবে।
কেন পান করবেন শসা মিশ্রিত পানি?
দেহের পেশী ও হাড়ের জন্য উপকারী
শসা হচ্ছে সিলিকার খুব ভাল উৎস যা সংযোগ কলাকে শক্তিশালী করে হাড়ের স্বাস্থ্য উন্নত করার জন্য পরিচিত।
ত্বক ও চুলের জন্য উপকারী
শসাতে থাকা সিলিকা ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পরিস্কার ও নমনীয় রাখতে সাহায্য করে। শসার cucumber সিলিকন ও সালফার চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
শসা মূত্রবর্ধক
দেহে পানি জমে থাকার ফলে ওজন বৃদ্ধি পায়। কিন্তু শশা দেহের জমে থাকা পানি বের করে দেয়ার ক্ষেত্রে ঔষধের মত কাজ করে।অতিরিক্ত জমে থাকা পানি মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়।
দেহের বিষাক্ততা দূরীকরণে
শসা মিশ্রিত পানি cucumber mix water খেলে তা দেহের বিষাক্ততা দূর করতে সাহায্য করে।
কিডনীর জন্য উপকারী
শশা cucumber ইউরিক এসিড এর মাত্রা কমায় যার ফলে কিডনীর স্বাস্থ্য ভাল থাকে।
খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়
শসাতে থাকে স্টেরল নামক যৌগ যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে
শসায় থাকে lariciresinol, pinoresinol এবং secoisolariciresinol যা বেশ কয়েক ধরনের ক্যান্সার এর ঝুকি কমাতে সাহায্য করে
মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে
শসায় থাকা ফাইটোক্যামিকেল মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
মস্তিস্ককের স্বাস্থ্য রক্ষা করে
শসাতে রয়েছে প্রদাহ বিরোধী fisetin নামক ফ্ল্যাভোনল যা মস্তিস্কের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

গোপন অঙ্গের যে অসুখটিকে মেয়েরা সর্বদা গোপন করেন!

সামাজিক কারণে আজও বহু নারী নিজের লজ্জাস্থানে কোন অসুখ হলে সেটিকে লুকিয়ে রাখেন এবং তিল তিল করে নিজেকে ঠেলে দেন মৃত্যুর দিকে! ঠিক তেমনই একটি অসুখ হচ্ছে গোপন অঙ্গে secret organ ইনফেকশন, যা অধিকাংশ ক্ষেত্রে নারী বুঝতেও পারেন না যে তিনি এই রোগটির শিকার। লজ্জা নয়, সচেতনতা জরুরী। চলুন, বিস্তারিত জেনে নিই নারীর সেই অসুখটির কথা!
আপনার যোনির চারপাশে কি চুলকায় প্রায়ই? অস্বস্তি হয়, আশেপাশের চামড়া লাল হয়ে যায়? গোপন স্থানটি থেকে দুর্গন্ধ আসে, অস্বস্তিকর সাদাস্রাব হয় বা প্রস্রাবে জ্বালা পোড়া করে? এই সবই হতে পারে Vaginitis এর লক্ষণ। ভয় পাবেন না, এই রোগটি পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন নারীর হয়ে থাকে প্রতিবছর। তবে হ্যাঁ, এর উপযুক্ত চিকিৎসা করানো অত্যন্ত জরুরী।
Vaginitis এর লক্ষণ –
অনেক নারীর ক্ষেত্রেই তেমন কোন লক্ষণ দেখা যায় না বা অনেকের আবার মৃদু লক্ষণ থাকে। নিয়মিত গাইনির ডাক্তার দিয়ে চেকাপ করালে এই অসুখটি থেকে মুক্ত থাকা সম্ভব। সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে-
– গোপন অঙ্গে দুর্গন্ধ হওয়া বা দুর্গন্ধ যুক্ত সাদাস্রাব হওয়া
– প্রস্রাবের জন্য জ্বালা পোড়া করা ও ব্যথা হওয়া
– যোনির চারপাশে চুলকানি ও অস্বস্তি
– অনাকাঙ্ক্ষিত রক্তপাত
– যৌন মিলনের সময় অস্বস্তি
– যোনির চারপাশের ত্বকে লাল র‍্যাশ হওয়া বা চামড়া লাল হয়ে যাওয়া
এই লক্ষণগুলোর যে কোনটি দেখা গেলেই অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অন্যান্য লক্ষণ দেখা না গেলেও দুর্গন্ধ প চুলকানি খুবই সাদারন সমস্যা। তাই এই সমস্যা গুলো নিজের মাঝে দেখলে লজ্জা না করে অবিলম্বে ডাক্তারের কাছে যান।
Vaginitis হতে দূরে থাকতে যা করতে পারেন –
প্রতিকারের চাইতে প্রতিরোধ জরুরী। Vaginitis হতে দূরে থাকতে প্রত্যেক নারী যা করতে পারেন, সেগুলো হচ্ছে-
– পরিষ্কার পরিছন্ন থাকুন। Vaginitis হতে নিরাপরদ থাকতে এটি অত্যন্ত জরুরী। প্রতিদিন যোনি ও এর আশেপাশের এলাকা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করবেন।
– আপনার ত্বকে অস্বস্তি হয় এমন যে কোন পণ্য ব্যবহার হতে বিরত থাকুন।
– এক অন্তর্বাস বেশিক্ষণ ব্যবহার করবেন না।
– স্পর্শ কাতর এই অঙ্গ পরিষ্কারের জন্য বিশেষ ধরনের সাবান জাতীয় পণ্য পাওয়া যায়, সম্ভব হলে সেগুলো ব্যবহার করুন।

জেনে নিন, বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করার কারণ!

বিয়ে এমন একটি সম্পর্ক যার মাধ্যমে দুটি পরিচিত বা অপিরিচিত নারী-পুরুষ একসঙ্গে বসবাসের বৈধতা পায়। বলতে পারেন একসাথে সারাটা জীবন কাটানোর লাইসেন্স পায়। বিয়ে শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে রোমাঞ্চকর সুখানুভূতি। কিন্তু বিয়ে শুধু দুটি মানুষের মধ্যে মিলনই নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে তাদের পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্ম।
কিছু স্বাস্থ্য সমস্যা এই আনন্দকে ম্লান করে দিতে পারে। তাই বিয়ের আগে নারী ও পুরুষ উভয়েরই স্বাস্থ পরীক্ষা করানো উচিৎ। সই সঙ্গে জটিল কোনও সমস্যা থাকলে তা বিয়ের আগেই উভয়পক্ষকে জানানো উচিৎ।
চলুন তবে জেনে নিই বিয়ের আগে আপনি নিজের এবং সঙ্গীর ব্যাপারে কি কি তথ্য জেনে নিবেন।
সাধারণ স্বাস্থ্য পরীক্ষা –
ছেলে-মেয়ের বয়স বেশি না কম, শারীরিক উচ্চতা, ওজন, রক্তচাপ, মেয়েদের ক্ষেত্রে মাসিকের কোনও সমস্যা, হেপাটাইটিসসহ সব টিকা দেওয়া আছে কি না, বিড়ি-সিগারেট, মদ-গাঁজা বা অন্য কোনো নেশা করে কি না, মানসিক অবস্থা ঠিক আছে কি না জেনে নিতে হবে।
বয়স –
বিয়ের ক্ষেত্রে বয়স খুবই গুরুত্বপূর্ণ। ছেলেদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে হলে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব হতে পারে। বিদেশে পরিচালিত কিছু গবেষণায় দেখা গেছে, বেশি বয়সী বাবাদের সন্তানদের বেশ কিছু সমস্যা হতে পারে। মেয়েদের বেশি বয়সে বিয়ে হলে সন্তান শারীরিক-মানসিক প্রতিবন্ধী হওয়াসহ জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে।
মেয়েদের ক্ষেত্রে বলা হয়, ৩০-এর পরে প্রথম বাচ্চা নেওয়াটা খুবই ঝুঁকির ব্যাপার। তাই যাদের বেশি বয়সে বিয়ে marriage age হবে তাদের এই ঝুঁকির মধ্যে থাকতে হবে। যেটা শুধু তার নিজের নয়, সন্তানের জন্যও বিপদের কারণ হতে পারে।
আবার মেয়েদের অল্প বয়সে বিয়ে হলেও বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি হতে পারে। অল্পবয়সী মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণ খুব ঝুঁকির ব্যাপার। আমাদের দেশে মাতৃমৃত্যুর অন্যতম বড় কারণ অল্প বয়সে সন্তান ধারণ। তাই বিয়ের জন্য বয়স বিবেচনা করাটা খুব জরুরি। এ ক্ষেত্রে ছেলেমেয়ের বয়সের পার্থক্যের দিকটিও লক্ষ রাখতে হবে।
বিয়ে শারীরিক ও মানসিক সফলতার জন্য পাত্রপাত্রীর বয়সের পার্থক্য ১০ বছরের মধ্যে থাকাটা ভালো।
বংশগত রোগ –
সাধারণত যে ধরনের বংশগত রোগ বেশি দেখা যায় সেগুলো হলো থ্যালাসেমিয়া, মাসকুলার ডিসট্রফি (মাংসপেশিতে একধরনের দুর্বলতা), নার্ভের বিশেষ কয়েকটি অসুখ, এপিলেপ্টিক ডিজঅর্ডার (মৃগী রোগ), মানসিক অসুস্থতা।
যেমন- সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, সিস্টিক ফাইব্রোসিস, বিশেষ কয়েক ধরনের ক্যান্সার, যেমন ব্রেস্ট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, কার্ডিওভাসকুলার ডিজিজ (উচ্চ রক্তচাপ ও স্ট্রোক), ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, ওবেসিটি, অ্যাজমা, গ্লুকোমা ইত্যাদি।
সন্তানদের মধ্যে সংক্রমিত হয় এমন কিছু বংশগত রোগ রয়েছে, যা শারীরিকভাবে প্রকাশিত না-ও হতে পারে। মূলত শারীরিকভাবে প্রকাশিত হয় না এমন রোগের জন্য পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে বিয়ে আত্মীয়দের মধ্যে হলে বা একই গোত্রভুক্ত হলে বিয়ের আগেই এ ধরনের পরীক্ষা করা জরুরি।
বংশগত রোগের ক্ষেত্রে যেমন মা-বাবা দুজনের জিন থেকে অসুখ দেখা দেয়, আবার অনেক সময় মা-বাবা কোনো একজনের জিন থেকেও অসুখ হতে পারে। ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই বংশগত বা হেরিডিটারি ডিজিজের সমস্যা হতে পারে।
তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন হিমোফেলিয়ার (রক্ত জমাট বাঁধার সমস্যা) সমস্যা, কালার ব্লাইন্ডনেসের মতো সমস্যা অনেক সময় মায়ের থেকে ছেলের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এ ক্ষেত্রে সাধারণত মেয়েসন্তানরা আক্রান্ত হয় না।
এমন অনেক ক্ষেত্রে জেনেটিক রোগ মহিলাদের মাধ্যমে পরিবাহিত হয় যেগুলো তারা বহন করে, কিন্তু রোগটি তার ক্ষেত্রে প্রকাশ পায় না। এটা ছেলেসন্তানদের মধ্যে সংক্রমিত হলে ক্ষতিকর হতে পারে। শরীর থেকে রক্ত বা টিস্যু নিয়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ রোগগুলো নির্ণয় করা হয়।
বন্ধ্যত্ব –
যৌন অক্ষমতা বা ধ্বজভঙ্গ, অ্যাজোসপারমিয়া এবং সন্তান ধারণে অক্ষমতার মতো সমস্যা থাকলে দম্পতির ভবিষ্যৎ পরিণতি ভালো হয় না। হরমোন ও সিমেন (শুক্র-ধারক বীর্য) অ্যানালাইসিসের মাধ্যমে এর একটি সমাধান পাওয়া সম্ভব। আশার কথা, ৯৮ শতাংশ তরুণেরই কোনো শারীরিক সমস্যা পাওয়া যায় না।
মাত্র ২ শতাংশ তরুণের অ্যাজোসপারমিয়া বা সন্তান ধারণের অক্ষমতা ধরা পড়ে। বিয়ের মাধ্যমে মানুষ তার সন্তান কামনা করে এবং বংশগতি রক্ষা করে। বন্ধ্যত্ব হতে পারে পুরুষ-নারী উভয়ের। তেমনি বন্ধ্যত্ব হতে পারে পারিবারিক জীবনে চরম অশান্তির বড় কারণও। তাই আপাতদৃষ্টিতে এ-সংক্রান্ত পরীক্ষা নিষ্প্রয়োজন মনে হলেও চিকিৎসা দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।
যৌন রোগ –
বিয়ে বা শারীরিক সম্পর্কের মাধ্যমে এমন কিছু রোগ ছড়ায়, যা সঙ্গীকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইদানীং সিফিলিস, গনোরিয়া, জেনিটাল হারপিস, স্যানক্রয়েডসহ নানা যৌন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এসব রোগে আক্রান্ত হলে চিকিৎসা করা যায়। তাই বিয়ের আগে সম্ভব হলে ভিডিআরএল, প্যাপস্মেয়ার ইত্যাদি পরীক্ষা করে (রোগ থাকলে) তার চিকিৎসা করে নিলে নিজের পরিবারটিই রোগমুক্ত থাকবে। তাই নিজ উদ্যোগে এ-জাতীয় পরীক্ষা করা দরকার।
এ ছাড়া এইডসের মতো রোগের ঝুঁকি তো আছেই। এখন আর চোখ বন্ধ করে বলে দেওয়ার সময় নেই যে এ-জাতীয় রোগ থেকেএকজন মানুষ মুক্ত। তা ছাড়া বিজ্ঞানের এই যুগে সেটা ভাবাও বোকামি। তাই পরীক্ষা করে নিন।
রক্ত রোগ –
বিয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হলো রক্তের রোগ নির্ণয়, রক্তের গ্রুপ নির্ণয়। রক্তের গ্রুপের ভিন্নতার কারণে পারিবারিক জীবনে কিছু জটিলতা হতে পারে। যাঁদের রক্তে আরএইচ ফ্যাক্টর নেই তাঁদের রক্তের গ্রুপ ‘নেগেটিভ’ বলা হয়, যেমন এ নেগেটিভ, বি নেগেটিভ ইত্যাদি। নেগেটিভ গ্রুপধারী কোনো নারীর সঙ্গে পজিটিভ গ্রুপধারী পুরুষের বিয়ে হলে তাঁদের সন্তান জন্মদানের সময় জটিলতা হতে পারে। এমন ক্ষেত্রে গর্ভপাত হয়ে যেতে পারে। শিশুর মৃত্যু হতে পারে।
এর পাশাপাশি থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, রক্তের কোনো অসুখ আছে কি না পরীক্ষা করে জেনে নিতে হবে।
পরীক্ষায় খারাপ কিছু পাওয়া গেলে –
এ ক্ষেত্রে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে আমাদের ভালো দিকটিকেই বেছে নিতে হবে। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই চিকিৎসা করে ভালো হওয়া সম্ভব।তবে এইডস বা এমন কোনো প্রাণঘাতী রোগে আক্রান্ত হলে তা গোপন না রেখে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন। যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বা যাকে জীবনসঙ্গী ঠিক করছেন তাঁকে বিষয়টি জানান। গোপন করবেন না।

দুপুরে ঘুম ঘুম ভাব কাটানোর কয়েকটি সহজ উপায়!

বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর চোখ যেন বন্ধ হয়ে আসে। কিন্তু কাজের মাঝে এই ঘুম ঘুম ভাবের কারণে কাজে মনযোগ দেওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু কাজ ঠিকই চালিয়ে যেতে হবে। কিন্তু কি করা যায়? দুপুরে এই ঘুমঘুম ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের জন্য রইল সহজ কয়েকটা টিপস। কী করবেন দুপুরে?
১. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে। ক্ষুধা মেটানোর জন্য অল্প পরিমাণে খাবার খান। অনেক বেশি খেয়ে পেট ভারী করে ফেলবেন না।
২. খাওয়ার পর জল পান করুন। দেহ যতোটা হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এর ফলে ঘুম ঘুম Sleep ভাব দূর হয়ে যাবে।
৩. দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরণের খাবার বেশি খান এতে  ঘুম ঘুম ভাব দূরে রাখতে পারবেন।
৪. যদি খুব ঘুম চলে আসে তাহলে খাওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিন। এতেও ঘুম Sleep দূর হবে।
৫. যদি সম্ভব হয় তাহলে কাজের ফাকে মাত্র ১০-১৫ মিনিটের পাওয়ার ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না।
সকালেই নিয়ে রাখুন কিছুটা প্রস্তুতি। সকালেই নিম্নলিখিত কাজগুলো করলে দুপুর বেলায় এই যন্ত্রণা থেকে সহজেই রেহাই পাওয়া যায়:
১. নিজের জন্য একটি নির্দিষ্ট ঘুমের সময় বেছে নিন। এবং সেই সাইকেল অনুযায়ী ঘুম থেকে উঠুন এবং ঘুমাতে যান। যদি পরিমান মত ৮ ঘণ্টা ঘুমাতে পারেন তাহলে দুপুরে আর ঘুম আসবে না।
২. সকালে চিনিযুক্ত খাবার Sugary foods খাওয়া থেকে বিরত থাকুন। চিনিযুক্ত খাবার আপনাকে তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে পারে ঠিকই কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই আপনাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে যার কারণে দুপুর হলে অনেক বেশি ক্লান্তির কারণে ঘুম ঘুম ভাব চলে আসে।

কিডনির ক্ষতি করে ১০টি বদ অভ্যাস

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিডনি। সেজন্য কিডনির কোনো সমস্যা হলে খুব তাড়াতাড়ি তার চিকিৎসা করা উচিৎ। কখনোই অবহেলা করা উচিৎ না। প্রতিদিনের কয়েকটি অভ্যাস আমাদের কিডনির মারাত্মক ক্ষতি করছে। আর যখন কিডনির ক্ষতি হয়েছে বলে আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। জেনে নিন, কোন কোন অভ্যাস আপনার কিডনির ক্ষতি করছে।
১/ সঠিক সময়ে প্রস্রাব না করা:
সবসময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কাজ করা উচিত আপনার। ব্লাডারে বেশি পরিমাণে মূত্র জমা হলে তাতে শরীরের খুব ক্ষতি হয়। আর তা অভ্যাসে পরিণত করা খুবই খারাপ কারণ তাতে কিডনির ওপরে মারাত্মক চাপ পড়ে। বেশিদিন এমন চললে কিডনি Kidney ফেল করতে পারে।
২/ সোডা দেওয়া পানীয়:
গবেষণনায় দেখে গেছে, যারা সোডা জাতীয় পানীয় নিয়মিত খান, তাদের কিডনির রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কোলা জাতীয় ঠাণ্ডা পানীয়ও কিডনির যথেষ্ট ক্ষতি করে।
৩/ সোডিয়াম শরীরে বেশি গেলে:
লবন আমাদের প্রত্যেকের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে মাত্রাতিরিক্ত লবন খেলে তা রক্তের প্রেসার বাড়িয়ে তোলে ও ফলে কিডনির মারাত্মক ক্ষতি হয়।
৪/ ভিটামিন বি-৬ সমৃদ্ধ খাবার কম খেলে:
কিডনিকে সুস্থ রাখতে ভিটামিন বি-৬ সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজন। এক গবেষণার ফলাফল বলছে, এই ভিটামিনের কমতি হলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ভিটামিন সবচেয়ে বেশি রয়েছে মাছ, আলু ও নানা ধরনের মিষ্টি শাক-সবজিতে।
৫/ ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার কম খেলে:
শরীরে ম্যাগনেশিয়ামের কমতি হলে কিডনির সমস্যা তৈরি হয়। ম্যাগনেশিয়াম এমন একটি উপাদান যার ঘাটতি হলে ক্যালশিয়াম পুরোপুরি রক্তের মধ্যে মিশে যেতে পারে না। ফলে কিডনিতে পাথর তৈরি হয়। সেজন্য সবুজ শাক-সবজি, বিনস, বাদাম ইত্যাদি খাওয়া খুব জরুরি।
৬/ বেশি পরিমাণে ক্যাফেইন খাওয়া:
প্রায় সব ধরনের সফট ড্রিংক, এনার্জি ড্রিংক ও কফিতে ক্যাফেইন থাকে যা বেশি পরিমাণে খেলে কিডনির যথেষ্ট ক্ষতি হয়।
৭/ ঘুমের ঘাটতি হলে:
পর্যাপ্ত ঘুম না হলেও কিডনির ওপরে চাপ বাড়ে। রাতে নিশ্চিন্ত ঘুম কিডনি ভালো রাখার জন্য খুব প্রয়োজন। প্রতিনিয়ত রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে কিডনির ক্ষতি হয়।
৮/ পানি কম খেলে:
অনেকেরই পানি কম খাওয়ার অভ্যাস রয়েছে, যা খুব খারাপ। পানি water কম খেলে শরীরের নানা ক্ষতিকর টক্সিনগুলো রক্তে মিশতে শুরু করে। তাই কিডনি ঠিক রাখতে প্রতিদিন নিয়ম করে ১০-১২ গ্লাস পানি খাওয়া অত্যন্ত প্রয়োজন।
৯/ সামান্য রোগ-ব্যাধিকে গুরুত্ব না দেওয়া:
অনেক সময়ে ঠাণ্ডা লাগলে বা ছোটখাটো রোগে আমরা বিশ্রাম না নিয়ে কাজ করে চলি। এর ফলে কিডনির ওপরে মারাত্মক চাপ বাড়ে। পর্যাপ্ত বিশ্রাম না নিলে কিডনির নানা রোগ বাঁধতে পারে।
১০/ ধূমপান বা নেশার দ্রব্য পান:
ধূমপানের smoke ফলে কিডনির ক্ষতি হয় তা সর্বজনবিদিত। সাম্প্রতিক গবেষণা মতে, দিনে দুটি সিগারেটই কিডনির ক্ষতির জন্য যথেষ্ট। অ্যালকোহল জাতীয় পানীয় বেশি খেলে তা শুধু লিভারকে নয়, কিডনিরও যথেষ্ট ক্ষতি করে।

চিরতরে নাক ডাকা সমস্যা দূর করবে ২টি জাদুকরী পানীয়

নাক ডাকা খুবই বিরক্তিকর ও বিব্রতকর একটি সমস্যা। এটিকে হৃদরোগের লক্ষণ হিসেবে ধরা হয়ে থাকে। যিনি নাক ডাকেন তিনি না বুঝলেও পাশে থাকা মানুষটির ঘুম হারাম হয়ে যায়।

তাই নাক ডাকা সমস্যাকে অবহেলা না করে ঘরোয়া খুব সহজ উপায়ে এই সমস্যার সমাধান করে নিন। জানতে চান কীভাবে? চলুন তবে শিখে নেয়া যাক।
গাজর – আপেলের জুস –
শুনতে সাধারণ মনে হলেও এই জুসের রয়েছে শ্বাসনালী কিছুটা চওড়া ও শ্বাসনালীর মিউকাস দ্রুত নিঃসরণের ক্ষমতা যা নাক ডাকা Snore problem থেকে মুক্তি দিতে বেশ কার্যকর।
– ২ টি আপেল ছোটো ছোটো খণ্ডে কেটে নিন এবং ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
– এবার ২ টি গাজর কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।
– এরপর একটি লেবুর ১/৪ অংশ কেটে রস চিপে এতে দিয়ে দিন এবং ১ চা চামচ আদা কুচি দিয়ে ব্লেন্ড করে নিন।
– কিছুটা পানি দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিন।
– এই পানীয়টি প্রতিদিন পান করুন। নাক ডাকার সমস্যা দূরে পালাবে।
হলুদের চা –
হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটিও বেশ কার্যকর নাক ডাকা সমস্যার সমাধানে Snore problem solve ।
– ২ কাপ পরিমাণ পানি চুলায় বসিয়ে জ্বাল দিতে থাকুন।
– এতে ১ চা চামচ পরিমাণ কাঁচা হলুদ বাটা দিয়ে দিন (গুঁড়ো হলেও চলবে)। এবার আবার জ্বাল করতে থাকুন।
– যখন পানি ফুটে ১ কাপ পরিমাণে চলে আসবে তখন তা নামিয়ে ছেঁকে ফেলুন।
– এবার ১/২ চা চামচ মধু ও ২/৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন।
– প্রতিদিন ঘুমুতে যাওয়ার ৩০ মিনিট আগে পান করে নেবেন। দেখবেন নাক ডাকার সমস্যা দূর হয়ে যাবে।
 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha