DO NOT MISS

Google Plus

Friday, 14 August 2015

শুষ্ক ত্বকের যত্ন নিন ঘরোয়া চারটি উপায়ে

বৃষ্টিতে যতোই রোমান্টিকতা থাকুক, এসময়ে ত্বকের সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। বিশেষত যদি শুষ্ক ত্বক হয় তাহলে তো আর কথাই নেই। তাই এই বর্ষার মরশুমে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়েজন। এই সময় ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রবনতা বেশী থাকে। এই শুষ্কতাকে এড়ানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায় নিচে দেওয়া হল।
১. বর্ষায় অল্প উষ্ণ গরম জলে স্নান করুন। এতে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
২. ক্রিমে একটু হলুদ ও মধু মিশিয়ে আপানার ত্বকের শুষ্ক জায়গায় লাগিয়ে রাখুন। এতে আপনার ত্বকে শুষ্কতার ফলে যে রক্তিম আভা তৈরি হয়েছে তা মিলিয়ে যাবে। এছাড়া এই প্যাক ত্বকের ট্যানও দূর করবে।
৩. অ্যালোভেরা আপনার ত্বককে মসৃণ করতে পারে এবং ডেড সেল পরিষ্কার করতে পার।
৪. সপ্তাহে একদিন অন্তত লেবুর রস মুখে মাখুন। এতে আপনার ত্বক skin পরিষ্কার ও জীবানু মুক্ত থাকব। ট্যান তুলতেও সাহায্য করে লেবুর রস।

Post a Comment

 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha