DO NOT MISS

Google Plus

Showing posts with label মা ও শিশুর যত্ন. Show all posts
Showing posts with label মা ও শিশুর যত্ন. Show all posts

Friday, 14 August 2015

নতুন মা হওয়ার পর স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যায়াম

সন্তান জন্মদানের কয়েকদিন পর থেকেই প্রত্যেক মায়ের উচিৎ নিজের শরীরে দিকে নজর দেয়া। নিজেকে আরও মুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা। কারণ, তা না হলে মুটিয়ে যাওয়ার জন্য দেহে বাসা বাঁধতে পারে নানা রোগ। এবং বেশি মুটিয়ে গেলে পরবর্তী সময়ে গর্ভধারণে আসতে পারে ঝুঁকি। তাই সন্তান জন্মদানের কিছু সময় পর থেকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে উঠা উচিৎ।
☛ হাঁটাহাঁটি করুন :
হাঁটাহাঁটি করা সব চাইতে কার্যকর এবং সহজ একটি ব্যায়াম। প্রতিদিন অন্তত ২০-২৫ মিনিট বাইরে থেকে হেঁটে আসুন। বিকেলে নিজের সন্তানটিকে কোলে নিয়ে হেঁটে বেড়িয়ে আসুন কাছাকাছি কোনো পার্ক থেকে। এতে দেহের সুস্থতার পাশাপাশি মনের সুস্থতাও বৃদ্ধি পাবে।
☛ কেগাল কিক :
এই সহজ ব্যায়ামটি আপনি যেকোনো সময় কাজের মধ্যে থেকেই করে নিতে পারেন। এই ব্যায়ামের সহজ বাংলা হলো পা ঝাড়া দিয়ে লাথি মারার কায়দা। আপনি যখন কোনো কাজ করছেন দাড়িয়ে। তখন পা দিয়ে সামনে লাথি দেয়ার মতো করে ঝাকি দিয়ে সামনে এগিয়ে দিন। এভাবে আপনার তলপেট, পা এবং উরুর ভালো ব্যায়াম হবে।
☛ আগের রুটিনে যতোটা সম্ভব ফিরে যাওয়ার চেষ্টা করুন :
যদি ব্যায়াম করার একেবারেই সময় না পান তবে নিয়মিত কাজের মাধ্যমে নিজের শরীরের সুস্থতা পেতে পারেন। রান্না বান্না, ঘরের কাজের মাধ্যমেও অনেক ব্যায়াম হয়। সেগুলো করার চেষ্টা করুন, ভালো কাজে দেবে।
☛ স্ট্রেচ করুন :
ধীরে ধীরে স্ট্রেচ করার চেষ্টা করুন। সকালে উঠে বাচ্চা ঘুমে থাকতে থাকতেই একটি মাদুর পেতে খানিকক্ষণ স্ট্রেচ করে নিতে পারেন। অথবা করতে পারেন খানিকক্ষণ যোগব্যায়াম।

গর্ভধারনে সমস্যা? মা হতে দেরী হচ্ছে? আপনার জন্যই কিছু টিপস!

০১: তাড়াতাড়ি মা হবার জন্য সপ্তাহে অন্তত তিনবার যৌন মিলন করুন –
মা হবার জন্য নিয়মিত যৌন মিলন অত্যন্ত জরুরী। স্বামী-স্ত্রী সাধারনত হিসেব করতে থাকেন আনুমানিক কখন ডিম্ব নিঃস্বরন (ওভুলেশান) হবে? সেজন্য তারা অন্য সময় যৌন মিলন থেকে বিরত থাকেন। এটা সত্যযে ওভুলেশান ছাড়া কনসিভ করা সম্ভব নয় – তবে যেহেতু নারীর ওভুলেশান সব সময় তাদের অনুমান করা সময়ে নাও হতে পারে তাই সপ্তাহে অন্তত তিন দিন স্বামী-স্ত্রীর মিলন গর্ভধারনের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।
০২: গর্ভধারন নিশ্চিত করতে ডিম্বস্ফোটন ভবিষ্যদ্বাণী কিট অথবা নিষেক পরীক্ষন কিট ব্যবহার করুন –
Ovulation prediction kit হচ্ছে একধরনের স্টি্রপ যা শরীরের তাপমাত্রা এবং প্রস্রাবে Luteinizing হরমোনের লেভেল পরীক্ষা করে ডিম্বনিস্বরনের সময় সম্পর্কে ধারনা দিতে পারে। অনেক নারীর ক্ষেত্রে ওভুলেশান চার্ট অথবা অন্য সব হিসাব-নিকাশ কিছুটা কনফিউজিং। তাই ovulation prediction kit দিয়ে ওভুলেশানের সময় আগে থেকে জেনে মিলন করলে গর্ভধারনের সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া “ক্লিয়ার ব্লু ইজি মনিটর” জাতীয় নিষেক পরীক্ষন যন্ত্র দিয়েও গর্ভধারনের সম্ভাবনার একটি চিত্র পাওয়া যায়। নিষেক পরীক্ষন যন্ত্রও ওভুলেশান প্রিডিকশন কিটের মত লুটিইনজিং হরমোনের পরিবর্তন সহ অন্যন্য আনুষাঙ্গিক হরমোনাল পরিবর্তনের বিবেচনায় গর্ভধারনের সঠিক দিক নির্দেশনা দিতে পারে।
০৩: গর্ভধারনের জন্য ডিম্বনিস্বঃরনের পুর্বে যৌন মিলন করুন – পরে নয় –
অনেকসময় স্বামী-স্ত্রী ডিম্ব নিষেক এর জন্য মিলনের সঠিক সময় নিয়ে সন্দেহে ভোগেন। প্রতি মাসে আপনার খুব একটা ছোট সময় আছে গর্ভধারনের। নারীর ডিম্বনিঃস্বরনের পর আনুমানিক ২৪ ঘন্টা তা জীবিত থাকতে পারে। অন্যদিকে পুরুষের শুক্রানু নারীর যৌনাঙ্গে প্রায় পাঁচ দিনের মত জীবিত থাকতে পারে। সেই কারনে ওভুলেশানের ২/৩ দিন আগে যৌন মিলন করলে গর্ভধারনের সম্ভাবনা বেশি থাকে। তাই ওভুলেশানের দিনের জন্য অপেক্ষা না করাই বুদ্ধিমানের মত কাজ হবে।
০৪: শুধুমাত্র ঋজচক্র ক্যালেন্ডারে নির্ভর করবেন না –
আপনাদের অনেকে হয়তো শুনে আসছেন মাসিক ঋতুচক্রের ১৪ তম দিন মিলন করলে গর্ভধারনের সম্ভাবনা বেশি থাকে। এটি আসলে যাদের মাসিক চক্র ২৮ দিনের তাদের হিসেবে এ কথাটির প্রচলন হয়েছে। এটি দ্বারা অনুমান করা হয় মাত্র – কখন ডিম্বনিস্বঃরন হতে পারে। তবে এটি একদম ১০০ ভাগ নির্ভুল পদ্ধতি নয়। অনেক নারী ঠিক ১৪ তম দিনে ওভুলেট করেন না। কিন্তু আপনি যদি ওভুলেশান প্রিডিকশান কিট অথবা ডিম্বনিঃস্বরনের কোন আলামত লক্ষ্য করে মিলন করেন তাহলে ভাল ফলাফল পাওয়া যেতে পারে।
০৫: গর্ভধারনের চেষ্টার আগে ডাক্তারের সাথে যোগাযোগ করুন –
নিশ্চিত করুন আপনি সন্তান ধারনের জন্য স্বাস্থ্যগত ভাবে ৈতরি আছেন। শাররীক ইনফেকশান, এসটিডি তথা যৌন বাহিত রোগ অথবা দুর্বল স্বাস্থ্য আপনার গর্ভধারনে সমস্যার সৃষ্টি করতে পারে।
০৬: যখন বাচ্চা নেবার চিন্তা করছেন তখন ধুমপান, মদ্যপান এবং যাচ্ছেতাই ভাবে মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন –
এটি একটি সাধারন জ্ঞানের কথা কিন্তু অনেক নারী ধুমপান, মদ্যপান ইত্যাদির বহাল রেখে গর্ভধারন করেতে চান। কিন্তু বাস্তবতা হল উপরোক্ত সব বদঅভ্যাস ডিম্ব নিষেকে প্রভাব পেলতে পারে এবং এটি গর্ভের সন্তানের জন্য অতিমাত্রায় ক্ষতিকর।
০৭: গর্ভধারনের জন্য আনন্দদায়ক যৌন মিলন খুবই জরুরী –
বেশিরভাগ ক্ষেত্রে যখন কোন যুগল সন্তান নিতে মানসিক ভাবে প্রস্তুত হন তখন তারা যৌন মিলনকে একপ্রকার ডিউটি মনে করতে শুরু করেন এবং মিলনের আনন্দ থেকে বঞ্চিত হন।রোমান্টিক কোন প্ল‍্যান করুন অথবা সম্পর্ক স্পাইস-আপ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন। কারন আপনি মিলনে কি রকম অনুভূতি পাচ্ছেন তার উপরও গর্ভধারনের সম্ভাবনা নির্ভর করে। গবেষনায় দেখা গেছে মিলনকালে নারীর পুর্নতৃপ্তি সন্তানধারনের সম্ভাবনা বৃদ্ধি করে। পুর্নতৃপ্তির ফলে নারীর জরায়ুর দিকে শুক্রানু প্রাকিতিক ভাবে সঞ্চালিত হয় এবং পুরুষের তৃপ্তি বীর্যে শুক্রানুর সংখ্যা বৃদ্ধি করে।
০৮: কিছু যৌন আসন শুক্রানুকে বেশি সময় যোনীতে রাখতে সহায়তা করে –
মিসনারী আসন হচ্ছে সবছে ভাল আসন যখন আপনি গর্ভধারনের চেষ্টা করছেন। যখন আপনি সন্তান নেবার পরিকল্পনা করছেন তখন ঐসকল আসন থেকে বিরত থাকুন যেখানে নারী পুরুষের উপর আরোহন করে। কারন মধ্যকর্ষন শক্তির প্রভাবে শুক্রানু লিক হয়ে বেরিয়ে পড়তে পারে। কিংবা মিলনকালে নারীর কোমরের নিচে একটি বালিশ দিয়ে রাখতে পারেন যাতে তার যোনীতে বেশি সময় শুক্রানু অবস্থান করার সম্ভাবনা বাড়ায়।
০৯: গর্ভবতী হবার জন্য কঠিন কোন চেষ্টা করতে হয়না –
অনেক দম্পতির ক্ষেত্রে খুব অল্প সময়ে গর্ভধারন বিষয়টি ঘটে যায়। অনেকে আবার লম্বা সময় চেষ্টা করেও সফল হননা। যদি আপনি চেষ্টা করার এক বছরের মধ্যে সন্তান সম্ভবা না হন তাহলে অবশ্যই ডাক্তারের স্বরনাপন্ন হন।


গর্ভবতী নারীদের অদ্ভুত কিছু অনুভূতি

গর্ভকালীন সময়ের অনেক বিষয় সম্পর্কে আমরা হয়ত জানি, কিন্তু আমরা জানি না এমন কিছু বিষয় বা এমন কিছু অনুভূতিও রয়েছে যেগুলো শুধু একজন গর্ভবতী মহিলাই উপলব্ধি করতে পারেন। আপনি যদি গর্ভবতী একজন নারী হয়ে থাকেন তাহলে মিলিয়ে নিন নিচের বিষয়গুলোর সাথে।
১. আপনার চারপাশে আবিষ্কার করে ফেলবেন অনেক গর্ভবতী নারীই রয়েছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসন্ন সন্তানের মুখ দর্শনের জন্য।
২. আপনি অদ্ভুত ধরনের সব স্বপ্ন দেখে থাকবেন যেগুলো আপনাকে খানিকটা ভয় খানিকটা ভালোলাগা তৈরি করতে সমর্থ।
৩. আপনি গর্ভকালীন সময়ে যতই মোটা হয়ে যান না কেন গর্ভ পরবর্তী সময়ে আপনি ঠিক হয়ে যাবেন বা সন্তানের জন্য এটা কোনো ব্যাপারই না এমনটা মনে হবে আপনার।
৪. গর্ভের একসময়ে আপনি সকালের অসুস্থতা, প্রচন্ড ব্যথা অনুভব, ক্লান্তি আর অবসাদ বোধ করবেন না।

৫. আপনি যখন গর্ভবতী Pregnant হবেন তখন খেয়াল করে দেখবেন যে আপনি সবকিছু কেমন হারিয়ে ফেলছেন বা কোথাও কোনো জিনিস রাখলে পরক্ষণে তা সেখানে খুঁজে পাচ্ছেন না।
৬. প্রথম মা হওয়ার অনুভূতিগুলো চোখ বন্ধ করে উপলব্ধি করবেন।
৭. গর্ভবতী Pregnant হওয়ার পরে আপনার মাঝে কিছুটা অস্বস্তি বা ভীতবোধও হতে পারে। আপনি অনেক বেশি চিন্তিত হয়ে উঠতে পারেন।

সন্তান ধারণ ক্ষমতা নিশ্চিত করতে প্রত্যেক নারী অবশ্যই করুন এই কাজগুলো

আজকাল সন্তান না হওয়া বা বন্ধ্যা হওয়ার হার আশঙ্কাজনক ভাবে বেড়ে গিয়েছে। দাদী-নানীদের আমলে যেখানে অনেকটা বয়স হয়ে গেলেও সন্তানের মা হওয়ার ব্যাপারটা ছিল, আজকাল দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো। বয়স ৩০ পেরিয়ে গেলেই নারীদের সন্তান ধারণে জটিলতা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। সন্তানহীন দম্পতিদের সংখ্যা বেড়ে চলেছে হু হু করে। একজন নারী তাঁর উর্বরতা নিশ্চিত করতে ও সন্তান ধারণে সক্ষম থাকতে যেসব বিষয় জানা অতি জরুরী তা জেনে নিন_
১/ স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা :
নিজের স্বাস্থ্য সম্পর্কে কম বয়সেই সচেতন হতে হবে। নিজেকে জানুন, নিজের শরীর সম্পর্কে জানুন। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনার কোন অসুখ হলেই ডাক্তারের কাছে যাবেন, বিষয়টা যেন এমন না হয়। বরং বিবাহিত-অবিবাহিত প্রত্যেক নারীরই উচিত ২ বছর পর পর স্ত্রী রোগ বিশেষজ্ঞ দ্বারা নিজের একটি সম্পূর্ণ চেকাপ করানো। এতে অনেক ধরণের অনাকাঙ্ক্ষিত অসুখ সম্পর্কেও অগ্রিম জানতে পারবেন।
২/  পিরিয়ড সমস্যায় অবহেলা করবেন না :
সংক্রান্ত যে কোন সমস্যাকে মোটেও অবহেলা করবেন না। পিরিয়ড না হওয়া, অনিয়মিত পিরিয়ড Period , পিরিয়ডে দেরি হওয়া, পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা বা অন্য যে কোন পিরিয়ড জনিত সমস্যা দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। মোটেও লজ্জা পাবেন না বিষয়টি নিয়ে।
৩/ ওজন নিয়ন্ত্রণে রাখুন :
নিজের ওজনটা নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ সন্তান ধারণের জন্য ওজন weight নিয়ন্ত্রণে রাখা খুব জরুরী। বিশেষ করে যাদের তলপেট ভারী, তাঁরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন ও ওজন কমানোর চেষ্টা করুন। জরায়ুর আশেপাশে চর্বি জমে গেলে সন্তান ধারণে অসুবিধা হওয়া খুবই স্বাভাবিক ঘটনা।
৪/ স্বেচ্ছায় গর্ভপাত পরিহার করুণ :
স্বেচ্ছায় গর্ভপাত Abortion জিনিসটাকে শতভাগ পরিহার করুন। বিশেষ করে যদি আপনি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই গর্ভপাত করাবেন না। পরবর্তীতে এর বড় মাসুল দিতে হতে পারে। আজকাল অনেক মেয়েই বিয়ের আগে Before wedding অনিয়ন্ত্রিত জীবন যাপন করেন, ফলে দেখা যায় এক বা একাধিক অনাকাঙ্ক্ষিত গর্ভপাত Abortion করাতে। এসব করে কেবল নিজেরই সর্বনাশ ডেকে আনছেন তাঁরা।
৫/ আই পিল পরিহার করুণ :
আই পিল বা এই ধরণের যত ইমারজেন্সি কন্ত্রাসেপটিভ পিল আছে, এগুলো অবশ্যই পরিহার করুন। যদিও কোম্পানিগুলো দাবী করে যে এগুলো শতভাগ নিরাপদ। কিন্তু সত্য হচ্ছে দীর্ঘ মেয়াদে এগুলো ব্যবহার করলে পরিণাম সন্তান ধারণে অক্ষমতা।
৬/পিল ব্যবহার করবেন না :
প্রথম সন্তান children নেয়ার আগে জন্মবিরতিকরন পিল ব্যবহার করবেন না।
৭/ নিয়মিত ব্যায়াম করুণ :
নিয়মিত ব্যায়াম করুন। ওজন বাড়ানো কিংবা কমানোর জন্য নয়, কায়িক পরিশ্রম করুন নিজেকে সুস্থ রাখতে। সুস্থ মা মানেই সুস্থ শিশু।
৮/ ধূমপান থেকে দূরে থাকুন :
ধূমপান বা মদ্যপান, কিংবা যে কোন নেশার অভ্যাস থেকে শত হাত দূরে থাকুন।
৯/ স্বাস্থ্য সম্মত খাবার :
খাদ্য তালিকায় রাখুন স্বাস্থ্য সম্মত খাবার। ডিম Egg, দুধ MIlk, হরেক রকম সবজি, সামুদ্রিক মাছ ইত্যাদি খাবার নারীর উর্বরতা বৃদ্ধিতে সহায়ক।

ডায়াপার যেসব ক্ষতি করছে আপনার সন্তানের?

আপনার শিশুটি কিছুক্ষণ পরপরই পোশাক নষ্ট করে দেয় বলে তাকে কি ডায়াপার পরিয়ে রাখেন? যদি আপনার সন্তানকে সারাক্ষণ ডায়াপার পরিয়ে রেখে থাকেন তাহলে জেনে রাখুন যে আপনি নিজেই আপনার আদরের সন্তানের ক্ষতি করছেন। জেনে নিন সবসময়ে ডায়াপার ব্যবহারের কারণে যেসব ক্ষতি হতে পারে সেই সম্পর্কে।
ত্বকে র‍্যাশ উঠা :
যেসব শিশুর ত্বক সংবেদনশীল তাদের অধিকাংশেরই নিয়মিত ডায়াপার Diapers ব্যবহারের কারণে র‍্যাশ উঠে যায়। সারাক্ষণ ভেজা থাকা এবং একেবারেই বাতাস প্রবেশ না করার কারণে ত্বকে র‍্যাশ Skin rash ওঠার সমস্যাটা দেখা দেয়। র‍্যাশ উঠলে আপনার শিশুর কষ্ট হবে এবং কান্নাকাটি বেশি করবে।
এলার্জি, ফুসকুরি কিংবা ত্বকে দাগ :
ডায়াপারে ব্যবহার করা হয় নানান রকমের সুগন্ধি Perfume এবং রাসায়নিক উপাদান। অনেক শিশুই এসব রাসায়নিক উপাদানের কারণে এলার্জির Allergy স্বীকার হয়। ফলে ফুসকুরি উঠে ত্বকে দাগ হয়ে যেতে পারে।

রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে :
অতিরিক্ত শক্ত করে ডায়াপার Diapers লাগালে অনেক সময় শিশুর ত্বকের স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে আপনার অজান্তেই আপনার শিশুর স্বাভাবিক বৃদ্ধির ক্ষতি হয় এবং আপনার শিশু কষ্ট পায় কিন্তু মুখে কিছু বলতে পারে না।
ইউরিন ইনফেকশন :
আপনার শিশু যদি দীর্ঘ সময় ধরে পায়খানা সহ ডায়াপার পরে থাকে তাহলে তার ইউরিন ইনফেকশন Infection হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পায়খানা করার সাথে সাথেই ডায়াপার বদলে দেয়া উচিত অবশ্যই। আর পায়খানা না করলেও ৩ ঘন্টা পর পর ডায়াপার Diapers বদলে দিন আপনার শিশুর।

প্রেগনেন্সির পর পারফেক্ট ফিগার পাওয়ার সহজ উপায়

মা হওয়ার পর শরীরের ওজন বেড়ে যায়। ফিগার নষ্ট হয়ে যায়। আর আগের মতো দেখতে সুন্দর লাগে না। এই নিয়ে অনেকেই দুশ্চিন্তা করেন। কিন্তু জানেন কি, টাকা খরচ না করেও আপনি আগের মতো সুন্দর ফিগার পেতে পারেন। তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।
  • বাচ্চা হওয়ার পর পরই এক্সারসাইজ় শুরু করবেন না। প্রেগনেন্সির পর After Pregnancy শরীরে আগের মতো হরমোন ফ্লো হতে দিন। ততদিন ব্রেস্ট ফিডিংও করাতে হবে বাচ্চাকে। আপনার শরীরের বাড়তি মেদই বাচ্চার দুধ তৈরি করে। সব কিছু আগের অবস্থায় পৌঁছতে মাস তিনেক সময় লাগবে। তারপর ডাক্তারের কথা মতো এক্সারসাইজ় শুরু করুন।
  • বাচ্চা হওয়ার পর অনেক মায়েরই রাতে ঘুম উড়ে যায়। এই কারণে শরীরের মেদ ঝরতে চায় না । চেষ্টা করবেন যাতে রাতে অনন্ত ৫-৬ ঘণ্টা ঘুম হয়।
  • ওজন কমানোর সাপ্লিমেন্ট খেতে পারেন । কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিড করানোর সময় কোনও মতেই এই সাপ্লিমেন্ট খাবেন না। বাচ্চার ক্ষতি হবে । ব্রেস্ট ফিডিং বন্ধ বলে সাপ্লিমেন্ট খেতে পারেন। তবে ডাক্তারের সঙ্গে একবার আলোচনা করে নিন।
  • অল্প পরিমাণে দু’ঘণ্টা অন্তর খাবেন। এতে হজমও ভালো হবে। বাড়তি মেদ জমবে না।
  • প্রচুর শাক, সবজি ও ফল খাবেন। ওজন কমবে।
  • গর্ভবতী থাকার সময় খিদে না পেলেও অনেকে বেশি বেশি খেয়ে ফেলেন। ফলে অকারণে ওজন weight বেড়ে যায়। সেই অকারণ বেশি খাওয়া এড়িয়ে চলতে হবে।

মায়ের গর্ভে কী করে শিশুরা? এই ভিডিওতে দেখে নিন

মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় শিশুরা কেমন থাকে, কী করে? এমন প্রশ্নগুলোর জবাব জানার আগ্রহ কমবেশি সকলেরই আছে। বিশেষ করে যে মা শিশুটিকে গর্ভে ধারণ করছেন, তিনি প্রতিনিয়ত জানতে চান শিশুটির অবস্থা। প্রযুক্তি এখন অনেক এগিয়ে গেছে। চাইলেই এখন মা-বাবা দেখতে পারেন গর্ভস্থ সন্তানের ছবি। Ultrasound স্ক্যানে শিশুর বেশ পরিষ্কার ছবিই ভেসে ওঠে। হ্যাঁ, এই ভিডিওটি আমরা আজ দেখাতে যাচ্ছি, সেটা সম্ভবত গর্ভস্থ শিশুর সবচাইতে পরিষ্কার ছবি। 4D স্ক্যানের এই ভিডিও ফুটেজে আপনি স্পষ্ট দেখতে পারবেন শিশুটির নড়াচড়া, তার আবেগ, খাওয়া দাওয়ার ছবি। সত্যি বলতে কি, ভিডিওটি ভীষণ বিস্মিত করবে আপনাকে। আর এই সবই হচ্ছে প্রযুক্তির আশীর্বাদ।

প্রথমে দেখা যায় শিশুটি গভীর ঘুমে মগ্ন। তারপরই মা যখন একটু নড়েচড়ে বসেন, ভেঙে যায় শিশুর ঘুম। তাঁকে দেখা যায় নিজের চোখ ডলতে ও দুঃখী চেহারা করতে, যেন ঘুম থেকে উঠতে মোটেও ভালো লাগছে না। অন্তত ছেলের বাবার কাছে সেটাই মনে হয়েছিল। বাচ্চাটিকে গর্ভাবস্থাতেই নানান রকম ফেসিয়াল এক্সপ্রেশন দিতে দেখা যায়, পিতা-মাতার মতে শিশুটি যা এখনো করে থাকেন। আর ভিডিওর সবচাইতে দারুণ অংশটি শুরু হয়, যখন খিদে পায় শিশুটির আর সে খেতে শুরু করে।

নারীরা ৫টি কারণে সন্তান ধারণ ক্ষমতা হারাতে পারেন!

একজন নারী হিসেবে পূর্ণতা পাওয়ার মূল বিষয়টি হচ্ছে নিজের গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা। কিন্তু বর্তমান যুগে নারীর সন্তান ধারণ ক্ষমতা সংক্রান্ত অনেক সমস্যা দেখা দিচ্ছে। ৩ জনের মধ্যে ১ জন নারী গর্ভধারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। তাই সতর্কতা খুবই জরুরী। কোনো ধরণের সমস্যা নজরে পড়লেই যতো দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
১) ডিম্বাণু উৎপাদন কমে যাওয়া –
নারীদের বয়স বাড়ার সাথে সাথে ডিম্বাণু তৈরির ক্ষমতা কমতে থাকে। এবং সুস্থ স্বাভাবিক ডিম্বাণুর পরিমাণ কমে যেতে থাকে। সে কারণে বয়স একটু বেশী হয়ে গেলে সন্তান ধারণ সমস্যা কমে যাওয়ার আশংকা দেখা দেয়। বিশেষ করে বয়স ৩৫ হয়ে গেলে অনেক কঠিন হয়ে যায় নারীদের সন্তান ধারণ Child capacity করার বিষয়টি।
২) ওভুলেটিং সমস্যা –
অনেক সময় ওভারিতে ডিম্বাণু পরিপূর্ণ ভাবে তৈরি হতে পারে না। ওভারি সুস্থ সবল ডিম্বাণু তৈরি না করতে পারা বন্ধ্যাত্ব তৈরি করতে পারে। মাসিকে অনিয়ম হওয়া, মাসিক না হওয়া এই সমস্যার প্রধান লক্ষণ। এই সমস্যা থেকে দূরে থাকতে ওজন সঠিক রাখার চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে প্রজনন সংক্রান্ত পরামর্শ নিয়ে ফার্টিলিটি ঔষধ সেবন করা উচিত।
৩) এন্ডোমেট্রিওসিস –
এন্ডোমেট্রিওসিস সমস্যার কারণে অনেক সময় নারীরা সন্তান ধারণ ক্ষমতা হারাতে পারেন। যখন এন্ডোমেট্রিয়াল টিস্যু ইউটেরাসের পরিবর্তে দেহের অভ্যন্তরে অন্য স্থানে তৈরি হয় তখন এই সমস্যা দেখা দেয়। পেলভিক অংশে প্রচণ্ড ব্যথা, মাসিকের সময় খুবই অস্বাভাবিক ব্লিডিং থাকা এবং যৌন মিলনে অতিরিক্ত ব্যথা হওয়ার সমস্যা অবহেলা না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।
৪) পলিসিস্টিক ওভারি সিনড্রোম –
যখন ওভারির ভেতরের ছোট্ট ফলিকলগুলো বড় হওয়া ও পরিপূর্ণ হওয়া বন্ধ করে দেয় তখন এই সমস্যা দেখা দেয়। এই সমস্যার পেছনের মূল কারণ হচ্ছে হরমোনের ভারসাম্য না থাকা। অজন weight অতিরিক্ত বেড়ে যাওয়া, দেহ ও মুখের লোম অতিরিক্ত বৃদ্ধি পাওয়া এবং অনিয়মিত মাসিক এই সমস্যার লক্ষণ।
 ৫) ফেলোপেন টিউব সমস্যা –
আরও একটি সমস্যার কারণে নারীরা সন্তান ধারণ ক্ষমতা হারাতে পারেন, তা হচ্ছে ফেলোপেন টিউব সমস্যা। অনেক সময় এই ফেলওপেন টিউব ব্লক এবং নষ্ট থাকলে সন্তান ধারণ ক্ষমতা গড়ে উঠে না নারীদের মধ্যে। যৌন মিলন সংক্রান্ত রোগ, পেলভিক ইনফ্লেমেটরি রোগ এবং স্টেরিলাইজেশন সার্জারির কারণে এই ফেলোপেন টিউব সমস্যা দেখা দেয় নারীদের মধ্যে।

ভবিষ্যতে গর্ভধারণের ইচ্ছা থাকলে এই ৩টি অভ্যাস করতে হবে

গর্ভধারণের ইচ্ছে থাকলে আগে থেকেই এর জন্য প্রস্তুতি নেওয়াটা ভালো। এ বিষয়ে জানতে প্রিয়.কম এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় ডাক্তার লুৎফুন্নাহার নিবিড়-এর সাথে।

তিনি জানিয়েছেন এমন কিছু অভ্যাসের কথা যেগুলো কম বয়স থেকেই গড়ে তোলা উচিত সকল নারীর, যদি তিনি ভবিষ্যতে গর্ভধারণের ইচ্ছা রাখেন। আজকাল সন্তান না হওয়া বা সন্তান ধারণে জটিলতা মারাত্মক আকার ধারণ করেছে। তাই এই নিয়ম গুলো মেনে চললে আপনি নিজেকে রাখতে পারবেন শারীরিক রূপে সক্ষম। গর্ভধারণের ইচ্ছে থাকলে যে কোনো নারীই এসব অভ্যাস গড়ে তুলতে পারেন।

১/ ভালো একজন গাইনী ডক্টরের সাথে যোগাযোগ করুন –
তিনি আপনাকে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় ব্যাপারগুলো জানতে সাহায্য করবেন। প্রিয়.কমকে ডক্টর লুৎফুন্নাহার নিবিড় জানান, আপনি কোন সময়ে গর্ভধারণ করতে ইচ্ছুক তার ওপর নিরভর করে আপনার গর্ভনিরোধক ওষুধ খাওয়া বন্ধ করতে হবে বা অন্য কোন উপায় গর্ভনিরোধ করা হলে সে ব্যাপারেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। এছাড়া আপনার যদি এমন কোনো বংশগত রোগ থেকে থাকে জা আপনার সন্তানের মাঝে সঞ্চারিত হতে পারে, তবে তা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করার জরুরী। কারো যদি ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হাইপারটেনশন জাতীয় সমস্যা থেকে থাকে তবে গর্ভধারণ pregnancies তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ব্যাপারে আপনার ডাক্তারের পরামর্শ মেনে চলা খুবই জরুরী। এ ছাড়াও নিতে হবে টিটেনাসের টিকা।
২/ গর্ভধারণে সহায়ক খাবার বেছে নিন –
গর্ভধারণের পর নয় বরং গর্ভধারণের pregnancies আগেই শরীর সুস্থ রাখা উচিত, খাওয়া উচিত উপকারি কিছু খাবার। ডিম এবং দুধের মতো খাবারগুলো যেমন খাওয়া উচিত যথেষ্ট প্রোটিন এবং ক্যালসিয়ামের জন্য, তেমনি প্রয়োজন সীম এবং ডালজাতীয় খাবার খাওয়া। কারন এগুলো শরীরে এ সময়ে দরকারি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের সরবরাহ নিশ্চিত করে।
৩/ ফলিক এসিড গ্রহণ নিশ্চিত করুন –
যে কোনো নারীর স্বাস্থ্য ভালো রাখার জন্যই ফলিক এসিড প্রয়োজনীয় আর গর্ভধারণের জন্য তো অবশ্যই। গর্ভধারণের pregnancies প্রথম দিকগুলোতে নারীরা জানতেও পারেন না তারা গর্ভবতী Pregnant অথচ এ সময়েই ভ্রূণ এবং মায়ের জন্য ফলিক এসিড বেশি জরুরী। এ ছাড়া ফলিক এসিড হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।
 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha