DO NOT MISS

Google Plus

Saturday, 5 September 2015

দাম্পত্য জীবনে যদি সন্তান না আসে: কি করবেন?

দাম্পত্য জীবনে সন্তান না হওয়া নানা কারণ থাকতে পারে। সেটা অনিচ্ছা, দম্পতির মতের মিল অমিল এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে ঘটতে পারে। তাই বলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে হতাশ হয়ে গেলে চলে না। সন্তান না হওয়া যদি অবশ্যম্ভাবী হয়, তাহলে তার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়াই শ্রেয়।
কারণ সন্তান না হওয়া মানেই দাম্পত্য জীবনের শেষ নয়! সন্তান ছাড়াই আপনি আপনার সঙ্গীর সাথে জীবন কাটাতে পারেন। তাই এই ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে এবং পরিবেশের সাথে মানিয়ে আপনি কিছু জিনিস অনুসরণ করতে পারেন।

১. আপনার অনুভূতি গুলো ব্যক্ত করুন।

যখন আপনি নিশ্চিত হবেন যে আপনাদের দাম্পত্য জীবনে কোন সন্তান আসছে না, তাহলে সবার আগে যে কাজটি করণীয় সেটা হচ্ছে আপনার ভেতরে যদি কোন হতাশা, ক্রোধ, দুঃখ থেকে থাকে সেগুলো ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, এই কাজটি একবারই করবেন। বার বার যেন আপনার জীবনে চলার পথে এসব জিনিস বাধা হয়ে না দাঁড়াতে পারে। দরকারে আপনার সঙ্গীর সাহায্য নিন। তার সাথে আপনার অনুভূতি শেয়ার করুন।

২. বাস্তবতাকে মেনে নিন।

যখন ভেতরের সব হতাশা, ক্রোধ, দুঃখ নিঃশেষ হয়ে যাবে তখন মাথা ঠান্ডা করুন। তারপর ব্যাপারটির গভীরতা চিন্তা করুন। তারপর বাস্তবতা মেনে নেয়ার চেষ্টা করুন। কি হতে পারতো কিংবা কি হয় নি সেগুলো চিন্তা না করে বর্তমানে কি হচ্ছে সেদিকে নজর দিন। তারপর সন্তান ছাড়া আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা ভাবুন এবং ঠিক সেইভাবে প্রস্তুতি নিন।
আর একটা ব্যাপার, যদি সন্তানের জন্য কোন ধরণের খেলনা বা অন্যান্য জিনিসপত্র কিনে থাকেন সেগুলো প্যাক করে দূরে সরিয়ে দিন। সবচাইতে ভালো হয় যদি জিনিসগুলো এমন কাউকে দিয়ে দিন যার কাজে লাগতে পারে।

৩. আপনার শরীরের খেয়াল রাখুন।

যেটা হয়েছে সেটা হয়েছেই। তার জন্য নিজের জীবন বিপদের মুখে ঠেলে দেয়ার মানে নেই কোন। আর মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য সুস্থ শরীর প্রয়োজন। তাই এইসময়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুমান, ঘুম না আসলে হালকা ডোজের ঘুমের ওষুধ নিন। তার পাশাপাশি খাওয়াদাওয়া করুন, মানসিক চাপ কমানোর জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করতে পারেন।

৪. নেতিবাচক আবেগ থেকে নিজেকে সরিয়ে রাখুন।

এই ধরণের পরিস্থিতির মুখোমুখি হলে হতাশা ঘিরে ধরবে এইটাই স্বাভাবিক। তাই আগে থেকে সাবধান করুন। দাম্পত্যের শুরুতে বা মাঝামাঝি হতাশা ঘিরে ধরলে অনেক বাজে পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। কখনো ভাববেন না আপনি ব্যর্থ। কেবল মাত্র সন্তান হলেই সফল হবেন এই ধরণের চিন্তা ভাবনা মাথায় আনার মানে নেই।
তার পাশাপাশি রাগ, ভয় এই ধরণের অনুভূতিগুলোও সরিয়ে রাখুন। কারণ রাগের মাথায় নেয়া কোন সিদ্ধান্তই কখনো ভালো হয় না। এছাড়া ইনসোমনিয়া, অরুচি, মাথাব্যাথা এই ধরণের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত ডাক্তারে শরণাপন্ন হোন।

৫. বন্ধু বান্ধবের সাথে সময় কাটান।

আপনার এই সময়টাতে বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে সময় কাটানো অনেকটাই জরুরী। এতে আপনার মধ্যে থাকা একাকীত্ব, হতাশাজনক অনুভূতিগুলো অনেকাংশেই কমে যাবে। যদি মনে হয় আপনি আর নিতে পারছেন না তাহলে সবার সাথে মেশার পাশাপাশি মেন্টাল কাউন্সেলিং করাতে পারে। চাইলে ধর্মীয় অনুশাসনও মানতে পারেন। এতে আপনার ভেতরে প্রশান্তি আসবে।

৬. যদি সামর্থ্য থাকে, তাহলে দত্তক নিন।

সন্তান জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় এমন ভাবার কোন কারণ নেই। যদি আপনি প্রস্তুত থাকেন এবং আপনার সঙ্গী আপনার সাথে একাগ্রতা প্রকাশ করে তাহলে অনাথ শিশুদের প্রতিষ্ঠান থেকে সন্তান দত্তক নিতে পারেন। তবে যদি তা না চান তাহলে শিশুদের কাছাকাছি থাকার আরো পথ আছে। আপনার বন্ধু বা আত্মীয়স্বজনের বাচ্চাদের সাথে সময় কাটান, কিংবা এমন কোথাও কাজ করতে পারেন যেখানে শিশুদের সরাসরি যোগাযোগ আছে। যেমন – কিন্ডারগার্টেন স্কুল, শিশু বিষয়ক সামাজিক প্রতিষ্ঠান।

৭. সবশেষে নিজেকে সময় দিন।

যদি সন্তান নেয়ার ব্যাপারটা না ঘটে, তাহলে নিজেকে সময় দিন। আপনার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারেন। আপনি গৃহিণী হলে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। অনলাইন বুটিক হাউজ, কেক শপ এই ধরণের। এতে আপনি ব্যস্ত থাকবেন, আর আপনার নিজের একটি ক্যারিয়ারও হবে।
সব মিলিয়ে সন্তান জন্ম না দিতে পারা একটি দুঃখের বিষয়। কিন্তু তাই বলে নিজের জীবন এইজন্য ধ্বংসের দিকে ঠেলে দেয়ার মানে নেই। নিজেকে শক্ত করুন, আত্মবিশ্বাস আনুন। সঙ্গীর সাথে সুখী জীবনযাপন করুন।

ঘুমানোর সময় ব্রা পরা উচিত নাকি অনুচিত?

আমাদের অনেকের মাঝেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেক রকমের দ্বিধা থাকে। তার মধ্যে বেশ প্রচলিত একটি দ্বিধা হলো ঘুমানোর সময়ে ব্রা পরে ঘুমানো উচিত নাকি অনুচিত। অনেকেই মনে করেন ঘুমানোর সময়ে ব্রা পরে ঘুমালে স্বাস্থ্যের ক্ষতি হয়। আবার কেউ কেউ একেবারেই দ্বিমত পোষণ করেন এই বিষয়ে। জেনে নিন ঘুমানোর সময়ে ব্রা পরে ঘুমানোর কিছু ক্ষতিকর দিক সম্পর্কে।

রক্ত চলাচলে ব্যাঘাত

রাতে ঘুমানোর সময়ে ব্রা পড়ার অভ্যাস থাকলে ঘুমের মধ্যে আপনার রক্তচলাচলে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক থাকলে স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়।

ত্বকে দাগ বসে যায়

ঘুমানোর সময়ে নিয়মিত ব্রা পড়ার অভ্যাস থাকলে আপনার ত্বকে ধীরে ধীরে ব্রায়ের ইলাস্টিকের দাগ বসে যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত টাইট ইলাস্টিক হলে দাগ পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রাতে ঘুমানোর সময়ে ব্রা না পরাই ভালো।

ঘুমে ব্যাঘাত ঘটে

অতিরিক্ত টাইট ব্রা পরে ঘুমাতে গেলে ঘুমে ব্যাঘাত ঘটে। কারণ অতিরিক্ত টাইট ব্রা পরে আপনি অস্বস্তিবোধ করবেন এবং রাতে আপনার গভীর ঘুম হবে না। ফলে সারাদিন ক্লান্তি অনুভূত হবে আপনার।

ত্বক চুলকাতে পারে

টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে রাতে ত্বকে চুলকানি অনুভূত হতে পারে। বিশেষ করে সুতি কাপরের ব্রা না হলে এই সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা বেশি। যারা রাতে একেবারেই ব্রা ছাড়া ঘুমাতে পারেন না তাদেরকে ডাক্তাররা স্পোর্টস ব্রা পরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। স্পোর্টস ব্রা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।

ক্যান্সার

ব্রা পরে ঘুমালে ক্যান্সার হয় নাকি হয় না এটা নিয়ে অনেকদিন ধরেই তর্ক-বিতর্ক চলছে। কেউ বলছেন নিয়মিত ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সার হতে পারে আবার কেউ বলছেন হয়না। তবে বেশ কিছু গবেষণায় জানানো হয়েছে যে নিয়মিত টাইট ফিটিং ব্রা পরে ঘুমালে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

নন ক্যান্সারাস লাম্প

সিস্ট এবং লাম্প হলো নন ক্যান্সারাস টিস্যু। অতিরিক্ত টাইট ফিটিং এর ব্রা পরে নিয়মিত রাতে ঘুমানোর অভ্যাস থাকলে ব্রেস্টে সিস্ট এবং নন ক্যান্সারাস লাম্প এর সৃষ্টি হতে পারে যা পরবর্তিতে নানান রকম সমস্যা করে।

Friday, 4 September 2015

প্রেমে পড়লে আপনার দেহে যে ৬টি মজার পরিবর্তন ঘটে!

জীবনে একবার হলেও প্রেমে পড়েন নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। একবারের জন্য হলেও প্রেমে পড়ার অসাধারণ অনুভূতিটা নিশ্চয়ই কখনো না কখনো পেয়েছেন আপনি। প্রেমে পড়লে জীবনে আসে নানান রকমের পরিবর্তন। সেই সঙ্গে দেহেও আসে নানান পরিবর্তন। জেনে নিন প্রেমে পড়লে দেহের কি কি পরিবর্তন ঘটে সেই সম্পর্কে কিছু মজার তথ্য।

মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যায়:

প্রেমে পড়ার বিষয়টি মস্তিষ্কের ১২ টি স্থানে গিয়ে আঘাত করে। ফলে প্রেমে পড়ার সাথে সাথেই আপনার মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যাবে। আপনার মস্তিষ্ক সব সময়ে যেভাবে চিন্তা করেছে সেভাবে চিন্তা করতে পারবে না। অনেক বিষয়ই আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হবে তখন।

হৃৎপিণ্ডের গতি পরিবর্তিত হয়ে যায়:

প্রেমে পড়লে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। আর হরমোনের এই পরিবর্তনের ফলে রক্তচাপ কমে যায়। সেই সঙ্গে কমে যায় হৃৎপিন্ডের গতিও। বিশেষ করে ভালোবাসার মানুষটির আশেপাশে থাকলে এই পরিবর্তনটা বেশি ঘটে থাকে।

ঘুম কম হয়:

প্রেমে পড়লে কমপক্ষে একঘন্টা কমে যায় রাতের ঘুম। একটি জরিপে পাওয়া গিয়েছে এই তথ্য। জার্নাল অফ এডোলেসেন্ট হেলথে প্রকাশিত হয়েছিলো গবেষণাটি। আর তার কারণ হলো রাতে ঘুমাতে গেলেই প্রিয় মানুষটির কথা সবচাইতে বেশি মনে পড়তে থাকে এবং শারীরিক ও মানসিক অস্থিরতা বেড়ে যায়। ফলে ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারে না শরীর এবং ঘুমাতে দেরী হয়ে যায়।

শরীরের নানান ব্যথা কমে যায়:

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনের একটি গবেষণায় বলা হয়েছে যে প্রেমে পড়লে মানুষের শরীরের নানান ধরনের ব্যথা সেরে যায়। ভালোবাসা মস্তিষ্কের নিউরাল রিসেপটরের কার্যকারীতা বাড়িয়ে ব্যথার অনুভূতি কমিয়ে দেয়। তাই ভালোবাসাকে বিজ্ঞানীরা ব্যথার ওষুধ বলে আখ্যায়িত করেছেন।

ভুলোমন:

প্রেমে পড়লে আপনি সব কিছু ভুলে যাওয়া শুরু করবেন। আর তার জন্য দায়ী হলো অক্সিটসিন হরমোন। প্রেমে পড়লে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিটসিন হরমোন উৎপন্ন হয় যা স্মৃতিশক্তি কিছুটা কমিয়ে দিতে পারে। আর তাই মানুষ কিছুটা অন্যমনষ্ক এবং ভুলোমনা হয়ে যায় প্রেমে পড়লে।

স্বাদ বেশি লাগে:

প্রেমে পড়লে নাকি খাবারের স্বাদও বেশি লাগে। আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশনের একটি গবেষণায় দেয়া হয়েছে এমন তথ্য। জরিপে দেখা গিয়েছে যে যারা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছে তাদের কাছে সব খাবারের স্বাদই অন্যদের তুলনায় একটু বেশিই লাগছে।

আজ আপনি প্রিয় কাউকে জড়িয়ে ধরেছেন তো?

শিরোনাম পড়ে অবাক হচ্ছেন? ভাবছেন জড়িয়ে ধরার কথা কেন বলছি তাই না? তাহলে একটু ভাবুন তো, খুব বিপদের সময়ে মা এসে যখন জড়িয়ে ধরেন, কতটা স্বস্তি লাগে আপনার।
প্রিয় মানুষটি যখন ভালোবেসে বুকে টেনে নেয়, কতটা নিরাপদ অনুভব করেন। কিংবা মনে করুন বন্ধুদের শক্ত সেই আলিঙ্গন, সন্তান কিংবা ছোট ভাইবোনের আদুরে সেই গলা জড়িয়ে ধরা।
কাউকে ভালোবেসে জড়িয়ে ধরার আছে অনেক উপকারিতা। ভালোবেসে কাউকে আলিঙ্গন করলে নিরাপত্তার অনুভূতি হয়। সেই সঙ্গে বাড়ে বিশ্বাস ও আস্থা। আলিঙ্গন করলে বৃদ্ধি পায় মানসিক শান্তি। সেই সঙ্গে কমে যায় অস্থিরতা। আসুন জেনে নেয়া যাক প্রিয় মানুষদের আলিঙ্গনের ৭টি উপকারিতা।

 

মন ভালো হয়ে যায়:

আলিঙ্গন করলে শরীরে অক্সিটসিনের পরিমাণ বৃদ্ধি পায়। অক্সিটসিন মনের মাঝে উত্তেজনা সৃষ্টি করে যা ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। ফলে কাউকে আলিঙ্গন করলে মন ভালো হয়ে যায় এবং বিশ্বাস ও আস্থা বেড়ে যায়।

উচ্চ রক্তচাপ কমে:

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাঁরা প্রিয়জনকে আলিঙ্গন করুন। কারণ যত বেশি আলিঙ্গন করা হবে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা তত বেশি।
কাউকে আলিঙ্গন করলে মানসিক প্রশান্তি মেলে যা রক্তচাপ কমাতে সহায়তা করে। আলিঙ্গন করলে প্রিয়জনের ত্বকের সাথে স্পর্শ লেগে পেসিনিয়ান করপাসক্যালস কে কার্যকরী করে। পেসিনিয়ান করপাসক্যালস ভেগাস নার্ভকে সিগন্যাল পাঠায়। ফলে উচ্চ রক্তচাপ কমে যায়।

মনের ভয় দূর করে দেয়:

প্রিয় মানুষটিকে আলিঙ্গন করলে মন থেকে সব ভয় দূর হয়ে যায়। সাইকোলজিক্যাল সাইন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় যে আলিঙ্গন করলে মৃত্যুর ভয় অনেকটাই কমে যায় মানুষের।
সেই সঙ্গে কমে যায় দুশ্চিন্তা ও মানসিক চাপ। এমনটি একটি জড় বস্তু যেমন টেডি বিয়ারকে আলিঙ্গন করলেও যে কোনো ভয় কমে যায় অনেকখানি।

হৃৎপিন্ডের জন্য উপকারী:

একটি গবেষণায় জানা যায় সে আলিঙ্গন করলে হৃৎপিন্ড ভালো থাকে বহুদিন। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার একটি বিশ্ববিদ্যালয়ে করা আরেকটি গবেষণায় দেখা যায় যে আলিঙ্গন করার পর গবেষণায় অংশগ্রহণকারীদের হার্টবিট বেড়ে গেছে অনেকখানি।

মানসিক চাপ কমায়:

প্রিয়জনকে আলিঙ্গন করলে মানসিক চাপ কমে যায় একেবারেই। প্রচন্ড মানসিক চাপ কিংবা কাজের চাপে থাকলে ভালোবাসার মানুষটিকে আলিঙ্গন করুন।
তাহলে নিমিষেই দূর হয়ে যাবে মানসিক চাপ। সেই সঙ্গে মনে সাহস পাবেন। আলিঙ্গন করলে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কর্টিসলের পরিমাণ কমে যায় সাথে সাথেই। ফলে মন হালকা লাগে এবং শরীরে শিথিলতা আসে।

শিশুদের জন্য আলিঙ্গন:

শিশুদের জন্য আলিঙ্গন খুবই উপকারী। গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন শিশুদেরকে যত বেশি আলিঙ্গন করা হয় তাদের মধ্যে ভয়, অস্থিরতা, মানসিক চাপ তত কমে যায়। অর্থাৎ বড়দের মতই ছোটদেরকে আলিঙ্গন করলেও স্ট্রেস হরমোন কমে যায়।

বার্ধক্যে আলিঙ্গন জরুরী:

বুড়ো কালেও প্রয়োজন প্রিয় মানুষদের আলিঙ্গন। ওহিও স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় জানা যায় যে বয়সের সাথে সাথে আলিঙ্গনের প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পায়।
বয়সের সাথে সাথে হতাশা ও বিষণ্ণতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে বৃদ্ধি পায় শারীরিক নানান সমস্যা। এই সময়ে প্রিয়জনকে আলিঙ্গন করতে পারলে মন ভালো থাকে এবং শারীরিক নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Thursday, 3 September 2015

প্রচণ্ড গরমে বর্জন করবেন যে ১০টি খাবার

যখন প্রচণ্ড গরম পড়ে তখন বিভিন্ন ধরনের অসুস্থতাও দেখা দেয়। কারন তখন কোনো খাবার খেলে সেই খাবারও দেহের ভেতরে তাপ উৎপন্ন করে। তাই যখন অনেক গরম পড়ে তখন বেশ কিছু ধরনের খাবার বর্জন করাই দেহের জন্য তথা স্বাস্থ্যের জন্য ভালো।
অত্যাধিক তাপ দেহের জন্য বিরক্তির সৃষ্টি করে, একাগ্রতার অভাব ঘটায়, অবসাদগ্রস্ত করে তোলে এবং এইসব কিছুর সাথে ঘুমেরও ব্যাঘাত ঘটায়। তাই গরমের মধ্যে বর্ষা কাল আসার আগ পর্যন্ত যেসব খাবার ও পানীয় খাবেন সেই খাবারগুলো দেহের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এবং এই গরমের সময় নিয়মিত খাদ্যাভাসের থেকে সরে এসে গরমের সময়ের উপযোগী কিছু খাবার যদি গ্রহন করা হয় তাহলে তা স্বাস্থ্যের জন্য খুবই ভাল হয়। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতোটা সম্ভব বেশি পানি পান করা এবং পানি যুক্ত ঠাণ্ডা রসালো ফল খাওয়া উচিত। মোট কথা স্বাস্থ্যকর যেকোনো খাবারই খাওয়া যাবে।
গরমে ভালো এবং সুস্থ থাকতে হলে এই ১০ ধরনের খাবার খুবই কম খাওয়া বা বর্জন করাই ভালো-

অতিরিক্ত মশলাযুক্ত খাবার

আমাদের বেশিরভাগ খাবারই বেশ মশলাযুক্ত। তাই গরমের সময় সুস্থ থাকার জন্য হলেও খাবারে মশলার পরিমান কমিয়ে দিতে হবে। বিশেষ করে মরিচ, গোলমরিচ, আদা, জিরা এবং দারুচিনি এই মশলাগুলো শরীরকে গরম করে কারণ এই খাবারগুলো শরীরের বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে এবং এবং দেহের তাপমাত্রা বৃদ্ধি করতে বেশ শক্তিশালী ভূমিকা পালন করে।

প্রাণীজ প্রোটিন

প্রাণীজ প্রোটিন যেমন গরুর বা খাসির মাংস, ডিম, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি খাবারগুলো দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় তাই গরমের সময় এই খাবারগুলো না খাওয়াই ভালো। এছাড়া এই খাবারগুলো গ্রহনের ফলে অনেক সময় পেটের সমস্যা বা ডায়রিয়াও হতে পারে যার ফলে দেহ থেকে প্রচুর তরল বের হয়ে গিয়ে অনেক বড় ধরনের চিকিৎসারও প্রয়োজন হতে পারে।

আটার রুটি

আমাদের দেশের বেশির ভাগ মানুষের সকালের খাবার আটার রুটি। তবে এই আটার রুটি অনেক সময়ই সহজে হজম হয়না এবং হজম হতে দেহের তাপমাত্রা বৃদ্ধি হয়। তাই খুব ভাল হয় যখন খুব গরম পড়ে তখন দিনের বেলার দিকে রুটি না খান। এর পরিবর্তে চাইলে অন্য খাবার বা ভাত খান।

তেলে ভাজা খাবার

তেলে ভাজা খাবার বা তন্দুর খাবার গুলো আমাদের দেশের কম বেশি সবার মাঝেই জনপ্রিয়। গরমে কিন্তু এই খাবারগুলো দেহের তাপমাত্রা বাড়ায় এবং এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

আম

গরমকালের সবচেয়ে আকর্ষণীয় ফল হচ্ছে আম। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই আমও দেহের তাপমাত্রা বৃদ্ধি করে। খুব বেশি পরিমান যদি আম খাওয়া হয় তাহলে তা দেহে গরমের ফুসকুড়ির সৃষ্টি করে বিশেষ করে কিশোর বয়সীদের মাঝে ও বাচ্চাদের মাঝে।

দুধ ও দুগ্ধ জাতীয় খাবার

গরমকালে ভাল থাকতে হলে প্রতিদিনের খাবার তালিকা থেকে দুধ ও দুগ্ধ জাতীয় খাবার গুলো বাদ দিতে হবে যেমন দুধ, পনির, দই ইত্যাদি। কারন এইসব খাবারগুলোও তাপ উৎপাদক খাবার। তাই গরমের সময় এই জাতীয় খাবার যত কম খাবেন তত ভাল থাকবেন।

তৈলাক্ত খাবার ও জাঙ্ক ফুড

বার্গার, পিজ্জা, ফ্রেঞ্চ ফ্রাই এবং এই ধরনের তৈলাক্ত জাঙ্ক ফুড গুলো হজম ক্রিয়ার জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষ করে গরমকালে। প্রচণ্ড গরমে এই খাবারগুলো খেলে অনেক সময় ফুড পয়জনিংও হওয়ার সম্ভাবনা থাকে।

আইসক্রিম এবং ঠাণ্ডা গ্যাস ড্রিংকস

আপাতদৃষ্টিতে আমরা অনেকেই মনে করি যে আইসক্রিম এবং ঠাণ্ডা গ্যাস ড্রিংকসগুলো গরমের সময় আমাদের দেহের গরম কমাতে খুব বেশি কার্যকরী। কিন্তু বাস্তবদিক হচ্ছে এগুলো আসলে পেটকে ঠাণ্ডা করার পরিবর্তে গরম করে দেয়। এর ফলে এগুলো খেয়ে গরম থেকে রক্ষা পাওয়া যায় না।

চা এবং কফি

চা এবং কফি উভয়েরই দেহকে গরম করে দেয়ার প্রবণতা রয়েছে। তাই গরমকালের প্রচণ্ড গরমে ভালো এবং সুস্থ থাকতে হলে যতটুকু সম্ভব কম চা এবং কফি পান করুন।

শুকনো ফল

যদিও শুকনো ফল খুবই স্বাস্থ্যকর খাবার কিন্তু এগুলো দেহের তাপমাত্রা বৃদ্ধি করে। তাই সবচেয়ে ভাল হয় গরমকালে যদি এই খাবারগুলো কম পরিমানে খাওয়া হয়।
উপরোক্ত খাবারগুলোর মাঝে সবগুলো খাবারই যে অস্বাস্থ্যকর তা নয়, কিন্তু যেহেতু খাবারগুলো দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় তাই সবচেয়ে ভাল হয় যখন খুব বেশি গরম পরে তখন এই খাবারগুলো বর্জন করা।
- See more at: http://www.priyo.com/2015/Sep/04/165810-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0#sthash.OwhfOd70.dpuf
যখন প্রচণ্ড গরম পড়ে তখন বিভিন্ন ধরনের অসুস্থতাও দেখা দেয়। কারন তখন কোনো খাবার খেলে সেই খাবারও দেহের ভেতরে তাপ উৎপন্ন করে। তাই যখন অনেক গরম পড়ে তখন বেশ কিছু ধরনের খাবার বর্জন করাই দেহের জন্য তথা স্বাস্থ্যের জন্য ভালো।
অত্যাধিক তাপ দেহের জন্য বিরক্তির সৃষ্টি করে, একাগ্রতার অভাব ঘটায়, অবসাদগ্রস্ত করে তোলে এবং এইসব কিছুর সাথে ঘুমেরও ব্যাঘাত ঘটায়। তাই গরমের মধ্যে বর্ষা কাল আসার আগ পর্যন্ত যেসব খাবার ও পানীয় খাবেন সেই খাবারগুলো দেহের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এবং এই গরমের সময় নিয়মিত খাদ্যাভাসের থেকে সরে এসে গরমের সময়ের উপযোগী কিছু খাবার যদি গ্রহন করা হয় তাহলে তা স্বাস্থ্যের জন্য খুবই ভাল হয়। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতোটা সম্ভব বেশি পানি পান করা এবং পানি যুক্ত ঠাণ্ডা রসালো ফল খাওয়া উচিত। মোট কথা স্বাস্থ্যকর যেকোনো খাবারই খাওয়া যাবে।
গরমে ভালো এবং সুস্থ থাকতে হলে এই ১০ ধরনের খাবার খুবই কম খাওয়া বা বর্জন করাই ভালো-

অতিরিক্ত মশলাযুক্ত খাবার

আমাদের বেশিরভাগ খাবারই বেশ মশলাযুক্ত। তাই গরমের সময় সুস্থ থাকার জন্য হলেও খাবারে মশলার পরিমান কমিয়ে দিতে হবে। বিশেষ করে মরিচ, গোলমরিচ, আদা, জিরা এবং দারুচিনি এই মশলাগুলো শরীরকে গরম করে কারণ এই খাবারগুলো শরীরের বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি করে এবং এবং দেহের তাপমাত্রা বৃদ্ধি করতে বেশ শক্তিশালী ভূমিকা পালন করে।

প্রাণীজ প্রোটিন

প্রাণীজ প্রোটিন যেমন গরুর বা খাসির মাংস, ডিম, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি খাবারগুলো দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় তাই গরমের সময় এই খাবারগুলো না খাওয়াই ভালো। এছাড়া এই খাবারগুলো গ্রহনের ফলে অনেক সময় পেটের সমস্যা বা ডায়রিয়াও হতে পারে যার ফলে দেহ থেকে প্রচুর তরল বের হয়ে গিয়ে অনেক বড় ধরনের চিকিৎসারও প্রয়োজন হতে পারে।

আটার রুটি

আমাদের দেশের বেশির ভাগ মানুষের সকালের খাবার আটার রুটি। তবে এই আটার রুটি অনেক সময়ই সহজে হজম হয়না এবং হজম হতে দেহের তাপমাত্রা বৃদ্ধি হয়। তাই খুব ভাল হয় যখন খুব গরম পড়ে তখন দিনের বেলার দিকে রুটি না খান। এর পরিবর্তে চাইলে অন্য খাবার বা ভাত খান।

তেলে ভাজা খাবার

তেলে ভাজা খাবার বা তন্দুর খাবার গুলো আমাদের দেশের কম বেশি সবার মাঝেই জনপ্রিয়। গরমে কিন্তু এই খাবারগুলো দেহের তাপমাত্রা বাড়ায় এবং এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

আম

গরমকালের সবচেয়ে আকর্ষণীয় ফল হচ্ছে আম। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই আমও দেহের তাপমাত্রা বৃদ্ধি করে। খুব বেশি পরিমান যদি আম খাওয়া হয় তাহলে তা দেহে গরমের ফুসকুড়ির সৃষ্টি করে বিশেষ করে কিশোর বয়সীদের মাঝে ও বাচ্চাদের মাঝে।

দুধ ও দুগ্ধ জাতীয় খাবার

গরমকালে ভাল থাকতে হলে প্রতিদিনের খাবার তালিকা থেকে দুধ ও দুগ্ধ জাতীয় খাবার গুলো বাদ দিতে হবে যেমন দুধ, পনির, দই ইত্যাদি। কারন এইসব খাবারগুলোও তাপ উৎপাদক খাবার। তাই গরমের সময় এই জাতীয় খাবার যত কম খাবেন তত ভাল থাকবেন।

তৈলাক্ত খাবার ও জাঙ্ক ফুড

বার্গার, পিজ্জা, ফ্রেঞ্চ ফ্রাই এবং এই ধরনের তৈলাক্ত জাঙ্ক ফুড গুলো হজম ক্রিয়ার জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষ করে গরমকালে। প্রচণ্ড গরমে এই খাবারগুলো খেলে অনেক সময় ফুড পয়জনিংও হওয়ার সম্ভাবনা থাকে।

আইসক্রিম এবং ঠাণ্ডা গ্যাস ড্রিংকস

আপাতদৃষ্টিতে আমরা অনেকেই মনে করি যে আইসক্রিম এবং ঠাণ্ডা গ্যাস ড্রিংকসগুলো গরমের সময় আমাদের দেহের গরম কমাতে খুব বেশি কার্যকরী। কিন্তু বাস্তবদিক হচ্ছে এগুলো আসলে পেটকে ঠাণ্ডা করার পরিবর্তে গরম করে দেয়। এর ফলে এগুলো খেয়ে গরম থেকে রক্ষা পাওয়া যায় না।

চা এবং কফি

চা এবং কফি উভয়েরই দেহকে গরম করে দেয়ার প্রবণতা রয়েছে। তাই গরমকালের প্রচণ্ড গরমে ভালো এবং সুস্থ থাকতে হলে যতটুকু সম্ভব কম চা এবং কফি পান করুন।

শুকনো ফল

যদিও শুকনো ফল খুবই স্বাস্থ্যকর খাবার কিন্তু এগুলো দেহের তাপমাত্রা বৃদ্ধি করে। তাই সবচেয়ে ভাল হয় গরমকালে যদি এই খাবারগুলো কম পরিমানে খাওয়া হয়।
উপরোক্ত খাবারগুলোর মাঝে সবগুলো খাবারই যে অস্বাস্থ্যকর তা নয়, কিন্তু যেহেতু খাবারগুলো দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় তাই সবচেয়ে ভাল হয় যখন খুব বেশি গরম পরে তখন এই খাবারগুলো বর্জন করা।
- See more at: http://www.priyo.com/2015/Sep/04/165810-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0#sthash.OwhfOd70.dpuf

দেহের উপরিভাগ সুগঠিত ও উন্নত করতে নারীদের জন্য কার্যকরী ৪টি ব্যায়াম

আজকাল প্রায় কমবেশী সকল নারীই স্বাস্থ্য সচেতন। সকলেই এখন চেষ্টা করেন স্লিম থাকতে, পাশাপাশি নিজের শরীরের নানান অঙ্গগুলো সুগঠিত রাখতে। শরীরের একেকটি অঙ্গ সুন্দর করতে চাই ভিন্ন ভিন্ন ব্যায়াম। ডায়েটিং করে ওজন তো কমানো যায়, কিন্তু এর অনেক খারাপ প্রভাব পড়ে দেহের সৌন্দর্যের ওপরে।
স্লিম ফিগারের জন্য দেহের গঠন নষ্ট হয়ে যায়, বিশেষ করে বক্ষ যুগল হারায় সৌন্দর্য। তাই দেহের গঠন, বিশেষ করে দেহের উপরিভাগের গঠন উন্নত করতে প্রত্যেক নারীর কিছু ব্যায়াম করা অত্যন্ত জরুরী।
এতে করে স্তনের গঠন উন্নত হয় এবং দেহ হয় সুগঠিত। বয়সের তুলনায় অপরিপক্ক স্তন গঠন যাদের, কিংবা যারা মাতৃত্ব বা অন্য কারণে স্তনের আকৃতিগত সমস্যায় ভুগছেন, তাদের সমস্ত সমস্যা সমাধান করে দেবে এই চারটি সহজ ব্যায়াম।
আজ জেনে নিন ১ সেটের ৪ টি ব্যায়াম সম্পর্কে।

ডাম্বেল বেঞ্চ প্রেস

একটি ফ্ল্যাট বেঞ্চের ওপর শুয়ে পড়ুন চিত হয়ে। হাতে দুটো ডাম্বেল নিন। এবার ছবির মতো করে হাতে ডাম্বেল নিয়ে ওপর নিচ করতে থাকুন। এভাবে ১০ বার করুন। এবং বিশ্রাম না নিয়ে ২য় ব্যায়াম করুন।

পুশআপ

প্রথম ব্যায়াম শেষ করে পুশআপ করে নিন। হাতের তালু মাটিতে ছড়িয়ে নিন। পা দুটো কাছাকাছি রেখে দেহ সোজা করে পুশআপ দিন। আপের সময় দেহ একেবারে সোজা হতে হবে। এবং নিচে আসার সময় আপনার হাত এবং কুনুইয়ের মধ্যে ৪৫ ডিগ্রি কোন করার চেষ্টা করুন (B)। ১০ টি পুশআপ দিন এবং ৯০ সেকেন্ড বিশ্রাম নিন।
আবার প্রথম ব্যায়ামটি করে ২য় ব্যায়ামটি করুন। এবং ৯০ সেকেন্ড বিশ্রাম নিয়ে ৩য় ব্যায়াম করবেন।

ইনক্লাইন ডাম্বেল বেঞ্চ প্রেস

ফ্ল্যাট থেকে ৩০ ডিগ্রি কোনে বেঞ্চটি সেট করে নিন। এবং ব্যায়াম ১ এর ন্যায় হাত ওপর নিচ করুন। এভাবে ১০ বার করে নিন। এবং বিশ্রাম না নিয়ে ৪র্থ ব্যায়াম করুন।

ডাম্বেল ফ্লাই

এবার আবার বেঞ্চটি ফ্ল্যাট করে সেট করে নিন। দুটি ডাম্বেল নিয়ে হাতদুটো কিছুটা বাকা করে উঁচু করুন এবার নিচে নামানোর সময় হাতদুটো ছবির মতো করে দুই দিকে ছড়িয়ে দিন। এভাবে ১০ বার করুন এবং ৯০ সেকেন্ড বিশ্রাম নিন। এরপর ব্যায়াম ৩ ও ৪ পুনরায় করুন।
এই ব্যায়ামগুলো প্রতিদিন সেট আকারে করার চেষ্টা করুন স্তনের গঠন উন্নত এবং টানটান হবে।

চুম্বনে স্বাস্থ্য উপকারিতা হয় ? … ডাক্তাররা কি বলে দেখুন

চুম্বন হলো ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম সহ আরো অনেক দেশেই গালে চুম্বন করাটা শুভেচ্ছা জানানোর একটি রীতি এবং কাউকে ‘হ্যালো’ বলার একটি প্রথা।
চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। মানব সভ্যতার বিভিন্ন ধাপে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে চুম্বন প্রথা ব্যবহৃত হয়ে এসেছে। এটি অভিবাদনের সাধারণ একটি রীতি।
বেশ কিছু ধর্মগ্রন্থতেও চুম্বনের কথা বর্ণিত হয়েছে। হোমারের রচনা থেকে জানা যায় যে প্রাচীন গ্রিসে শ্রদ্ধা প্রদর্শনের পন্থা হিসেবে ঠোঁট, হাত ও পা চুম্বনের প্রথা প্রচলিত ছিল।
প্রাচীন রোমে, ইসাক ডি’ইসরায়েলির বর্ণনা থেকে জানা যায়, কেউ যদি একনায়কের হাতে চুম্বনের অনুমতি পেতেন তাহলে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করতেন।

গবেষকদের মতে চুম্বন শরীরের জন্যও বেশ উপকারী। উদাহারণস্বরূপ ধরুন আপনি খুব মানসিক চাপে আছেন কোনো কিছু নিয়ে। এই সময়ে ভালোবাসার মানুষটির একটি চুম্বনেই আপনার মানসিক চাপ অনেকখানি কমে যাবে।
নিয়মিত চুম্বনে মানুষের যৌবনও বৃদ্ধি পায়। আসুন জেনে নেই চুম্বনের শারীরিক উপকারিতাগুলো।
  • দুজন ব্যক্তি পরস্পরকে চুম্বনের সময়ে মুখের প্রায় ৩০টি পেশি ব্যবহৃত হয়। এতে রক্ত চলাচল বাড়ে এবং বয়সের কারণে সৃষ্ট মুখের বলিরেখা কমায়।
  • প্রায় ২ মিনিট ধরে চুম্বন করলে অন্তত ৬ ক্যালোরি ক্ষয় হয়। চুম্বনে মেটাবলিজম বৃদ্ধি পায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চুম্বনের জুড়ি নেই।
  • চুমু খাওয়া দাঁতের জন্যও উপকারী। চুম্বনের সময় মুখের সালাইভা ফ্লো বাড়ে এবং এর ফলে দাঁত পরিষ্কার হয় ও ভালো থাকে।
  • যারা চুমু খেতে ভালোবাসেন এবং নিয়মিত চুমু খান তাদের ইনসোমনিয়ার সমস্যা হয় না। অন্যদের তুলনায় তারা মানসিক ভাবে স্থির প্রকৃতির হয়।
  • চুম্বনের ফলে দেহে অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায় যা দেহকে প্রশান্ত রাখতে সহায়তা করে।
  • গবেষণায় জানা গেছে যে অনেকেই যৌনতার চাইতে চুম্বনকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাদের মতে চুম্বনে বেশি ভালোবাসা প্রকাশ পায়।
  • গবেষকদের মতে যারা নিয়মিত চুম্বন করে জীবন সম্পর্কে তাদের ধারণা বেশ ইতিবাচক। এসব যুগল অন্যদের তুলনায় বেশি দীর্ঘ ও সুস্থ্ জীবন যাপন করে।
  • নিয়মিত চুম্বনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দাম্পত্য সম্পর্ক আরো মজবুত হয়।
  • নিয়মিয় চুম্বনকারী দম্পতিরা অন্যদের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুখী হয়। চুম্বনের সময় শরীর সুখাঅনুভূতির হরমোন তৈরি করে। যার ফলে তারা অন্যদের থেকে বেশি প্রশান্তিতে থাকে এবং যে কোনো লক্ষ্য সহজেই অর্জন করতে পারে।
  • চুম্বন করলে মেজাজ ফুরফুরে থাকে। প্রতিদিন সকালে মাত্র ২ মিনিট চুম্বন করলে সারা দিন আপনার মন-মেজাজ উত্ফুল্ল থাকবে।
গিনিজ ওয়ার্ল্ড অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে লম্বা চুম্বনটি ছিলো ৫০ ঘন্টা ২৫ মিনিট ১ সেকেন্ড মেয়াদী। দুটি মানুষের ভালোবাসা প্রকাশের এই মাধ্যমে শরীরের নানান উপকারীতা লুকিয়ে আছে।
চুম্বনকে মনের খোরাকের পাশাপাশি শরীরের খোরাকও বলা যেতে পারে। তাই ভালোবাসার মানুষটিকে চুম্বন করে সুস্থ,দীর্ঘ ও সুখী জীবন লাভ করুন।

প্রতিদিন মাত্র ১০ মিনিট চুম্বন কমাবে অতিরিক্ত ওজন! কিন্তু কিভাবে ?

চুম্বনকে সবসময়েই ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। তবে চুম্বনকে এখন শুধুমাত্র ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবেই নয় বরং ওজন কমানোর একটি পদ্ধতিও বলা যেতে পারে। অবাক হচ্ছেন?
অবাক হলেও সত্যি যে প্রতি এক মিনিট চুম্বনে ২-৫ ক্যালোরি পর্যন্ত পোড়ানো সম্ভব যা ঘন্টায় দুই মাইল হাঁটার সমান! এক পাউন্ড কমাতে ৩৫০০ ক্যালরি পোড়াতে হয়।
অর্থাৎ প্রতিদিন মাত্র ১০ মিনিট এক টানা চুম্বনে বছরে ৫ পাউন্ড বা তার বেশি ওজন কমিয়ে ফেলা সম্ভব।

চুম্বনের মাধ্যমে ওজন কমাতে ব্যায়ামের মত বিরক্তিকরও লাগে না। অর্থাৎ এটি ক্যালোরি পোড়ানোর একটি সহজ ও উপভোগ্য মাধ্যম।
এছাড়াও গাঢ় চুম্বনে মেটাবলিসমের গতি ত্বরান্বিত হয় যা ওজন ঝরাতে সাহায্য করে। অর্থাৎ গভীর গাঢ় চুম্বন হতে পারে ব্যায়ামের বিকল্প ।
চুম্বনের সময় হৃৎস্পন্দন বেড়ে যায় যা ক্যালোরি পোড়াতে সহায়ক। এছাড়াও নিয়মিত চুম্বনে মুখের মাংসপেশীর সুগঠিত হয়, এবং মুখের বলিরেখা এড়াতে সহায়তা করে।
চুম্বনের সময়ে মুখের প্রায় সবগুলো মাংসবেশী সচল হয় এবং এই প্রক্রিয়ার সাথে অ্যাড্রেনালিন যুক্ত হয়ে নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে। এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত ক্যালোরি পোড়ায়।
চুম্বনের মাধ্যমে কিভাবে বেশি ক্যালোরি পোড়ে দেখে নেয়া যাক।

গাঢ় চুম্বন:

চুম্বনে কতটুকু ক্যালোরি পুড়বে তা নির্ভর করে তা কতটুকু গাঢ় তার উপরে। হালকা চুম্বনে কম ক্যালোরি পোড়ে। অনেক সময় ধরে করা গাঢ় চুম্বনের মাধ্যমে বেশি ক্যালোরি পোড়ানো যায়।

দাঁড়িয়ে চুম্বন:

দাঁড়িয়ে চুম্বনে সবচেয়ে বেশি ক্যালোরি ক্ষয় হয়। গবেষণায় দেখা গেছে অন্যান্য পদ্ধতির তুলনায় যারা দাঁড়িয়ে চুম্বন করে অভ্যস্ত তাদের ওজন তুলনামূলক ভাবে অন্যদের চাইতে দ্রুত কমে।

গভীর নিঃশ্বাস নিন:

বড় করে নিঃশ্বাস নিলেও অনেকটা ক্যালোরি পোড়ে। চুম্বনের সময় এমনিতেও শ্বাসপ্রশ্বাস বেশি নেয়া হয়। এসময় বুক ভরে বড় বড় নিঃশ্বাস নিলে স্বাভাবিকের চাইতে বেশি ক্যালোরি ক্ষয় করা সম্ভব।

পুরুষের যে বৈশিষ্ট্যে প্রথম দর্শনেই প্রেমে পড়েন নারীরা

প্রেমে পড়া মানুষের সহজাত প্রবণতা। আর প্রথম দর্শনে প্রেমের তো তুলনাই চলে না। নারীরা প্রথম দর্শনে এমনি এমনি কোনো পুরুষের প্রেমে পড়েন না। মূলত পুরুষদের বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং আচরণের কারণে মেয়েরা প্রথম দর্শনেই তাদের প্রেমে পড়ে যান। এখানে জেনে নিন পুরুষের সেই মনকাড়া বৈশিষ্ট্যের কথা।

১. পোশাক :

প্রথম দর্শনে ভালো না লাগার অর্থ এই নয় যে, শেষ দর্শনে কোনো কাজ হবে না। তবে যাই বলুন না কেনো, একজন পুরুষের পোশাক-পরিচ্ছদ যেকোনো নারীকে মুহূর্তে ঘায়েল করতে পারে। স্মার্ট পোশাক রুচিশীল পুরুষের পরিচয় তুলে ধরে। আর প্রথম দর্শনেই এমন পুরুষের প্রেমে কে না পড়তে চান।

২. এলোমেলো সজ্জা :

পুরুষদের অদ্ভুত এবং এলোমেলো স্টাইলের দারুণ ভক্ত নারীরা। তাই পরিপাটি নয় এবং রুক্ষ স্টাইলের ছেলেদের প্রেমে প্রথম দর্শনেই পড়ে যান মেয়েরা।

৩. সৌজন্যবোধ :

আধুনিক ছেলেদের মাঝে নাকি সৌজন্যবোধ নেই। কিন্তু এ গুণে যে কেউ মুগ্ধ থাকবে। তাই সৌজন্যবোধসম্পন্ন ছেলেদের প্রেমে পড়েন মেয়েরা।

৪. নারীদের প্রতি শ্রদ্ধাবোধ :

প্রত্যেকের আত্মসম্মানবোধ রয়েছে। আর এর প্রতি প্রত্যেকের শ্রদ্ধাশীল থাকা ভদ্রতা ও সভ্যতার নামান্তর। নারীরা এমন পুরুষকে পছন্দ করেন যার নারীদের প্রতি শ্রদ্ধবোধ রয়েছে।

৫. আলাপী :

আলাপচারিতা এমন এক বিষয় যার মাধ্যমে যেকোনো মানুষের মন জয় করা সম্ভব। পুরুষের আলাপচারিতায় মুগ্ধ হয়ে মেয়েরা নিমিষেই প্রেমে পড়ে যান।

৬. শৌখিন :

এ ক্ষেত্রে শৌখিনতা বিলাসিতা নয়। পুরুষের দারুণ কিছু শখ নারীদের হৃদয় হরণ করতে পারে। তাই শখের মাধ্যমে রুচির জানান দেওয়া প্রত্যেক পুরুষের অন্যতম বৈশিষ্ট্য।

৭. দেহের ভাষা :

এর মাধ্যমে নিজেকে মেলে ধরতে পারেন যেকোনো মানুষ। কারো অঙ্গভঙ্গির কারণে তাকে ভালো লেগে যাবে আপনার। তাই একটি মেয়ের কাছে পুরুষে দেহের ভাষা বেশ গুরুত্ব রাখে।

৮. মিল :

প্রত্যেক মানুষ চান, তার মনের মানুষের সঙ্গে তার মন-মানসিকতা ও রুচিবোধের কিছু মিল থাকবে। বহু নারী প্রথম দর্শনেই প্রেমে পড়েন এসবের সামান্য মিলের কারণে। আর এর মাধ্যমেই গড়ে ওঠে দুজনের রসায়ন।

Sunday, 30 August 2015

নতুন বিবাহিতা নারীরা যে ৫ টি বিরক্তিকর সমস্যায় পড়ে থাকেন

বিয়ের বিষয়টি নিয়ে একজন নারী তার বুঝে ওঠার বয়স থেকেই নানা স্বপ্ন দেখে এলেও বিয়ের সময় যতো ঘনিয়ে আসে ততই বাস্তবতা চোখের সামনে চলে আসে। যার কারণে অনেক নারীর কাছে বিয়ে শুধুই ঝামেলা। সত্যি বলতে কি, বিয়ের পর পুরুষটিকে তো নতুন আরেকটি সংসারে নিজের সব কিছু বাদ দিয়ে এসে মানিয়ে চলতে হয় না। আর এখানেই শত ঝামেলার শুরু। নতুন বিবাহিতা নারীর কাছে এই ঝামেলাগুলো অনেক বেশিই মনে হতে থাকে, কারণ তারা সবকিছু কীভাবে সামলে উঠবেন তা বুঝতে পারেন না। বিয়ের ঠিক পরপরই এই সকল ঝামেলা নারীদের বিয়ের ব্যাপারে বিমুখ করে তোলে আরও অনেক বেশি।

১) রান্না-বান্নার ঝামেলা –
যতো মডার্ন পরিবারই হোক না কেন, প্রায় বেশীরভাগ পরিবারই চান তার ঘরের বউটি রান্না করে স্বামী শ্বশুরবাড়ির মানুষকে খাওয়াক। কিন্তু হতে পারে মেয়েটি নিজের বাবার ঘরে তেমন ভাবে কখনো রান্নাই করেন নি। মানুষ হিসেবে রান্না, আলাদা একটি পরিবারের রান্নার ধরণ এবং সকলের আলাদা পছন্দের ফরমায়েশের কারণে বলতে গেলে অথই পানিতেই পড়ে যান নতুন বিবাহিতা মেয়েটি।
২) কম্প্রোমাইজ এবং মানিয়ে নেয়ার সমস্যা –
একেবারে হুট করেই মানুষ সব শিখে ফেলে না। নতুন একজন মানুষের সাথে, নতুন একটি পরিবারের সাথে মানিয়ে নিতে সময় লাগতেই পারে, আর সেই সাথে রয়েছে কম্প্রোমাইজের ব্যাপারটি। নিজের পরিবারের জন্য যতো সহজে কম্প্রোমাইজ করা সম্ভব হয় বিয়ের ঠিক পরপরই সব কম্প্রোমাইজ করার বিষয়টি নিয়ে ঝামেলায় পড়েন নারীরা।
৩) জীবন যাপনের রুটিন পরিবর্তন –
বিয়ের আগে যে মেয়েটি কাজে যাওয়ার ঠিক আগে হুড়মুড় করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে মায়ের হাতে নাস্তা খেয়ে অভ্যস্ত, বিয়ের পরপরই তাকে দেখা যায় খুব ভোরে ঘুম থেকে উঠে পরিবারের নাস্তা নিয়ে চিন্তা করতে। এছাড়াও কর্মক্ষেত্রের সময় থেকে শুরু করে প্রায় সবকিছুতেই পরিবর্তন একবারে চলে আসে বলে ঝামেলায় পড়ে যান নারীরা।
৪) নিজের জন্য সময় না পাওয়া –
এই ব্যাপারটি যদিও বিয়ের পরপর নয়, সংসার জীবনের প্রায় পুরোটা জুড়েই থাকে। নিজে আলাদা করে এক জায়গার বসে থাকারও উপায় নেই একবিন্দু। নিজের বন্ধুবান্ধবের সাথে যেখানে আড্ডা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা পার করে দেয়া হতো সেখানে ফোনে ১-২ মিনিট কথা বলার সময় পান না অনেকেই। হুট করেই যেনো নিজেকে হারিয়ে ফেলেন অনেক নারী।
৫) সকলের অতিরিক্ত প্রত্যাশা –
নতুন বউ ঘরে এলে যেন সকলের মনে অতিরিক্ত আশা এবং প্রত্যাশা করার মাত্রা বেড়েই চলে। নতুন বউকে এটা করতে হবে, এভাবে চলতে হবে, সেভাবে হাঁটতে হবে ইত্যাদি ধরণের আশা প্রত্যাশার কাছে মেয়েরা নিজের ইচ্ছাটাকেই ভুলতে বসেন এবং ঝামেলায় পড়েন এই আশাগুলো মেটাতে গিয়ে।

ফুলশয্যার রাতে প্রত্যেক পুরুষই স্ত্রীর কাছে যা আশা করেন

বিয়ের প্রথম রাত, অর্থাৎ ফুলশয্যার রাত হচ্ছে যে কোন দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন, অনেক চাওয়া-পাওয়া থাকে। নারী না হয় একবুক আশা নিয়ে শ্বশুর বাড়িতে গেলেন স্বামীর জীবনে, কিন্তু স্বামী কী আশা করেন? চলুন, জেনে নিন এমন ৭টি বিষয় যা ফুলশয্যার রাতে প্রত্যেক পুরুষই আশা করেন!

১/ স্ত্রীকে দেখা যাবে পরীর মত –
জীবনে খুব বেশি মানুষ বারবার বিয়ে করেন না, বিশেষ রাতটি বারবার ফিরে আসে না। এবং প্রত্যেক পুরুষই স্ত্রীকে সেদিন নিজের স্বপ্ন কন্যা রূপে দেখতে চান। আশা করে থাকেন যে স্ত্রীকে দেখাবে পৃথিবীর সবচাইতে সুন্দর রমনীর মত।

২/ স্ত্রীর জীবনে তিনিই প্রথম পুরুষ –
অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রী ভার্জিন হবে। অর্থাৎ তিনিই হবেন প্রথম পুরুষ যার সাথে স্ত্রী প্রথম শারীরিক সম্পর্ক করেছে।

৩/ একটু লজ্জা, একটু ছলকলা –
লজ্জা নারীর ভূষণ, এই কথাটি ফুলশয্যার রাতেই যেন সবচাইতে বড় সত্য। বিয়ে প্রেমের হোক বা পারিবারিক, প্রত্যেক পুরুষই এই বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবেন। একটু প্রেমের ছলকলা খেলবেন, আর তবেই ধরা দেবেন প্রেমের বন্ধনে।

৪/ সমৃদ্ধ জীবনের আশ্বাস –
দুজনে একত্রে নতুন জীবন শুরু করতে চলেছেন, বিয়ের এই প্রথম রাতটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। পরস্পরকে আশ্বাস ও প্রতিজ্ঞা করার জন্য আদর্শ সময়। স্বামীও আশা করেন যে স্ত্রী তাঁকে একটু সুখের সংসারের আশ্বাস দেবেন।

৫/ নিজের প্রশংসা –
নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে? আর পুরুষেরা তো স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। বিয়ের প্রথম রাতেই এই প্রত্যাশা থাকে সবচাইতে বেশি।

৬/ শ্বশুর বাড়ির প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ –
বিয়েতে কী হলো, কী হলো না, কী পেলেন, কী পেলেন না ইত্যাদি নিয়ে হতাশা বা ক্ষোভ ব্যক্ত না করে যা পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করুন। দেখবেন স্বামীর চোখে আপনার সম্মান হয়ে উঠেছে আকাশচুম্বী।

৭/ নিজের ভার স্বামীর হাতে ছেড়ে দেয়া –
এটা সেই বিশেষ রাত, যে রাতে স্ত্রী নিজেকে অর্পণ করেন স্বামীর জীবনে। নিজের দায়িত্ব ছেড়ে দেন স্বামীর হাতে। আর আপনি যতই স্বাধীনচেতা নারী হয়ে থাকুন না কেন, আপনার স্বামী কিন্তু সারা জীবনই চাইবেন যে আপনি তাঁকে বিশ্বাস ও ভরসা করুন। আর এই কাজটি বিয়ের রাতে করলে খুশি হয়ে ওঠেন সকল পুরুষই।

নারীদের পার্শ্ববর্তী যৌনাঙ্গ নিয়ে কিছু কথা

মহিলাদের ব্যক্তিগত কিছু যৌনাঙ্গ রয়েছে, প্রথমত এটি হচ্ছে স্তন বা ব্রেস্ট নারীর স্তন যুগল এক সাথে নারীর ত্বকে ফুটিয়ে তোলার পাশাপাশি এটি যৌন জীবনে এবং মাতৃত্ব কালীন সময়ে বিশেষ ভূমিকা রাখে, নারীর নারীত্ব পূর্ণ মাত্রায় ফুটে উঠে তার স্তনের বিকাশের সাথে সাথে।

যৌন জীবনের প্রধান ভূমিকা রাখে নারীর স্তন, স্তনের স্পর্শের দ্বারা নারী সবচেয়ে মৌলিক এবং চূড়ান্ত যৌন উত্তেজনার পর্যায়ে পৌঁছে যায়।

নারীর পার্শ্ববর্তী যৌনাঙ্গের মধ্যে সবচেয়ে আবেদনশীল যৌনাঙ্গ Genitals হলো তার ভগাঙ্কুর। এটি নারীর বাইরের যৌনাঙ্গ ভগাঙ্কুর বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ভগাংকুরের দৈঘ্য এবং প্রস্থ সব নারীর এক রকম সমান নাও হতে পারে, তবে সব নারীর ক্ষেত্রে ভগাংকুরের স্পর্শের আনন্দ অপরিসীম।

ভগাঙ্কুর এর মাথা নরম চামড়ার দ্বারা বা ত্বকের আবৃত থাকে একে কিটোরাল হুড বা ভগাঙ্কুরের আবৃত মাথা বলা যেতে পারে, এই মাথাকে আস্তে সরিয়ে নিলে লালচে কিংবা সাদা যে নরম মাংসের ছোট পিন্ড দেখা যাবে সেটি হলো ভগাঙ্কুর।

নারী এখানে স্পর্শে আনন্দ অনুভব করে এই আনন্দ চরম পলকের মতো আনন্দ দিতে পারে, কোনো কোনো নারীকে দেখা যায় যে তারা যৌন মিলনের আনন্দের চাইতে ভগাঙ্কুরের স্পর্শে আনন্দ উপভোগ করে বেশি এবং জীবন ব্যাপী তারা যৌন আনন্দ এর মাঝে খুজে পায়।

ভগাঙ্কুরে যদি নিজ হাতে স্পর্শ করে শারীরিক আনন্দ পাওয়া যায় তবে তাকে হস্তমৈথুন Masturbation বলা যেতে পারে কিন্তু স্বামির যৌন সঙ্গীর স্পর্শে উক্ত শারীরিক আনন্দ পেলে তাকে আউটার কোর্স বা বাইরের যৌনতা বলা হয়।

ভগাঙ্কুরের পরে নারীর পার্শ্ববর্তী যৌনাঙ্গের মধ্যে যৌনির মুখ এবং যৌনির ঠোঁটের ব্যাপারটি চলে আসে, নারীর যোনির অর্থাৎ যৌন মিলনের প্রধান অঙ্গের উপর ভাগে দুটো ঠোঁট থাকে এর একটির নাম ল্যাবিয়া ম্যাজোরা এবং অন্যটির নাম ল্যাবিয়া ম্যানোরা, ল্যাবিয়া ম্যাজোরা হলো অপোকৃত বড় ঠোঁটটির নাম এবং ল্যাবিয়া ম্যানোরা হলো অপোকৃত ছোট ঠোঁটটির নাম।

যৌন উত্তেজনার Sexual সময় যোনির এই দুটি ঠোঁট এমনিতে একটু ফাঁক হয়ে যায় বা সরে যায়, ভগাঙ্কুরের নিচে মূত্র নালীর একটি জায়গা আছে এখান দিয়ে নারীর মূত্র ত্যাগ করতে হয়, মোটা-মোটি নারীর পার্শ্ববর্তী যৌনাঙ্গের ধারণা হলো এমন নারীর এই পার্শ্ববর্তী যৌনাঙ্গের পুরো অঞ্চলটিকে বলা হয় ভাবলা এই অঞ্চলে প্রচুর যৌন কেশ বা যৌন লোমের বিকাশ ঘটে।

নারীদের স্তন ঝুলে যাওয়া, ঢিলে হয়ে যাওয়া কমানোর উপায়

অতিরিক্ত ওজন, বয়স এবং সন্তান গর্ভধারনের মত নানা কারনে স্তন ঝুলে যায়। বুকের অস্থিসন্ধির প্রসারন এবং চামড়া স্থিতিস্থাপকতা হারানোর ফলে স্তন ঢিলে/শিথিল হয়ে যায়। ঠিক মত ফিট্ হওয়া ব্রা/বক্ষবন্ধনী, নিয়মিত ব্যয়াম করা এবং ধুমপান থেকে বিরত থাকার মাধ্যমে স্তন ঢিলে হওয়া এবং ঝুলে যাওয়া থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়।


ব্রা বা বক্ষবন্ধনী –
এমন ব্রা পরুন যা আপনার স্তনকে সম্পুর্ন সাপোর্ট দেয় (সঠিক ব্রা চিহ্নিত করার উপায় আগে আলোচনা করা হয়েছে)। লক্ষ্য রাখতে হবে আপনার ব্রা অবশ্যই আপনার সাথে সাবলীল ভাবে চলতে পারে – অর্থাৎ চলার সময় আপনার ব্রা লেইস যেন কাঁধ থেকে খসে না পড়ে অথবা বন্ধনি অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ না হয়। যখন ব্রা সাইজ নেবার জন্য মাপতে যাবেন – অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরাতন ব্রা পরনে থাকতে হবে এবং সে অবস্থায় স্তনের ঠিক নিচে মাপ নিচ্ছেন।

স্তন সুন্দর ও আকর্ষণীয় করতে > এখানে ক্লিক করুন <

ব্রেষ্ট লিপ্ট সার্জারী –
তথা স্তন উন্নতকরন অস্ত্রোপ্রচারের মাধমে ঝুলে যাওয়া স্তনকে উন্নত করা যায়। ব্রেষ্ট লিপ্ট সার্জারীর জন্য লোকাল এনেস্থেসিয়া করে অস্ত্রপ্রচার করা হয়ে থাকে সাধারনত। এ পদ্ধতিতে অতিরিক্ত ত্বক ফেলে দেয়া হয় এবং অনেকের ক্ষেত্রে নিফল/স্তন বোঁটা এবং areola এর স্থান পরিবর্তন করা হয়। আপনি যদি সন্তানকে স্তনদান করছেন অথবা গর্ভধারন করেছেন, সেই অবস্থায় অস্ত্রপ্রচার করা উচিৎ হবেনা।

সঠিক ব্যয়াম –

নিয়মিত সঠিক ব্যয়াম করলে আপনার পিকটোরিয়াল পেশী সুগঠিত থাকবে, যা আপনার স্তন সুঢৌল থাকার ঐচ্ছ্যিক সমর্থন জোগাবে। ফলমুল এবং তাজা সব্জির সমন্বয়ে স্বাস্থ্য সম্মত খাবার, কম চর্বিযুক্ত খাবার এবং আঁইশ যুক্ত খাবার আপনার স্বাস্থ্য ঠিক রাখবে যা স্তনের সুন্দর গঠনে ভুমিকা রাখবে। পক্ষান্তরে শরীরের ওজন বৃদ্ধিতে চামড়ার স্থিতিস্থাপকতা (টান টান ভাব) কমে যায় – যা স্তনের ঢিলে ভাব প্রকট করে।

ধূমপান ত্যাগ করুণ –
আপনি যদি ধুমপায়ী (প্রত্যক্ষ/পরোক্ষ) হন তাহলে তা আজই বর্জন করুন। কারন তামাকের নিকোটিন সরাসরি বার্ধক্যকে প্রভাবিত করে এবং চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে যা শরীরের অন্য অংশের মত স্তনের চামড়াকেও ঢিলে করে দেয় – ফলশ্রুতি, স্তনের ঝুলে পড়া!

Friday, 14 August 2015

নষ্ট হয়ে যাওয়া চুলকে ঘন, কালো ও নতুন চুল গজানোর সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি!

লম্বা, কালো, ঘন চুল কার না পছন্দ। কিন্তু আবহাওয়ার এবং আমাদের অবহেলার কারণে চুলের সৌন্দর্য, চুল ঝরে পড়ার পাশাপাশি নতুন চুল গজানোও কমে যাচ্ছে দিন দিন। আবার রোদের তাপে চুল লালটে হয়ে যায়। এই নষ্ট চুলকে ঘন কালো করার জন্য কত কিছু ই না করে থাকি আমরা। কিন্তু জানেন কি, একটি দারুণ সহজ উপায়ে পেতে পারেন ঘন কালো চুল। না, ক্যাস্টর অয়েল নয়। আজ আমরা জানব একদম নতুন উপাদানের সাহায্যে চুল ঘন ও কালো করার কৌশল।
যা যা লাগবে
• ২ টেবিল চামচ ইউক্যালিপটাস তেল
• ২ টেবিল চামচ লবঙ্গ এর তেল
• ১০ টেবিল চামচ খাঁটি নারকেল তেল
যা করবেন _
ইউক্যালিপটাস তেল, লবঙ্গ এর তেল, খাঁটি নারকেল তেল Coconut oil মিশিয়ে একটি তেল তৈরি করুন। আপনি তেলটি একটি বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন।
• তেলটি মাথায় খুব ভাল করে ম্যাসেজ করুন।
• ৩০ মিনিট অপেক্ষা করুন। সবচেয়ে ভাল হয় সারারাত মাথায় তেল Oil রেখে দেওয়া।
• এরপর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
• ভাল ফল পেতে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।
কীভাবে কাজ করে?
ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেল মাথার তালুর রক্ত চলাচল সক্রিয় করে চুলের গোঁড়া মজবুত করে থাকে। চুলকে ঘন করার পাশাপাশি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে Hair growth সাহায্য করে থাকে।
অনেক সময় ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ তেল ব্যবহারে আপনার ত্বকে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে। সেক্ষেত্রে সমপরিমাণ ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেলের সাথে ১৫ গুন বেশী পরিমাণে নারকেল তেল মিশিয়ে নিতে হবে।
কোথায় পাবেন?
ইউক্যালিপটাস তেল আমাদের আশেপাশের দোকানে পাওয়া যাবে না। এটি পাওয়ার জন্য যে কোন বড় বিদেশি সুপারশপ গুলোতে খোঁজ করে দেখতে পারেন।
লবঙ্গের তেল আপনি ঘরেই তৈরি করতে পারেন। কয়েকটি লবঙ্গ নিয়ে গুঁড়ো করে নিন। ১ টেবিল চামচ লবঙ্গের গুঁড়ার সাথে ১/২ কাপ অলিভ ওয়েল মিশিয়ে চুলায় জ্বাল দিন। তেল ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করুন।

বাসন ঝকঝকে পরিষ্কার করার ৪টি সহজ উপায়

দীর্ঘদিন ব্যবহার করলে যেকোনো জিনিসেরই রঙ ম্লান হয়ে যায়। খুব তাড়াতাড়ি প্রভাব পরে সাদা রঙের ওপর। তেলমশলার তরকারির ছাপ পড়ে আপনার সাধের সাদা রঙের ডিনার সেটটি  যদি হলদেটে হয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই। জেনে নিন আপনার শখের সাদা ডিনার সেটের হলদেটে দাগ তুলে ফেলার অত্যন্ত কার্যকর ৪টি উপায়।
১. টুথ পাউডার –
দাঁত মাজার জন্য কী ব্যবহার করেন, পেস্ট না কি পাউডার? ঘরে দাঁত মাজার টুথ পাউডার থাকলে কথাই নেই! আর যদি না থাকে তাহলে কিনে আনুন। কারণ এই জিনিসটি আপনার সাদা বাসনের দাগ তুলতে কাজে দেবে। কী, বিশ্বাস হচ্ছে না? ভেজা বাসনে দাঁত মাজার পাউডার মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন। এবার ভালো করে মেজে ধুয়ে ফেলুন। দেখবেন, বাসনের সেই আগের সাদা রূপ!
২. ফ্রুট সল্ট –
বদহজমের জন্য অনেকেই ফ্রুট সল্ট খেয়ে থাকেন। আপনার এই হজমিও কাজে আসতে পারে বাসনের হলদে ছোপ দূর করার কাজে। ভেজা বাসনে ফ্রুট সল্ট ছিটিয়ে দিন। ২ মিনিট পর লেবু ঘষে নিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। ব্যস, দাগ উধাও!
৩. বেকিং পাউডার –
বেকিং পাউডার বা বেকিং সোডা তো ঘরে থাকেই। এটাকেই কাজে লাগিয়ে ফেলুন না দাগ তুলতে! বেকিং পাউডারে পানি মিশিয়ে পেস্ট করে নিন। এতে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। এবার এই মিশ্রণ বাসনের দাগে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
৪. লেবুর খোসা –
লেবুর খোসা ভিনিগারে ভিজিয়ে রাখুন। খোসা শুকিয়ে গুঁড়ো করে বাসন মাজার পাউডারের সাথে মেশান। ভেজা বাসনে এই গুঁড়ো মিনিট দশেক মাখিয়ে রাখুন। এরপর আবার বাসন মাজার সাবান soap বা পাউডার দিয়ে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।

চাহিদা মত ছেলে অথবা মেয়ে সন্তান লাভের উপায়!

গর্ভের সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, তা কি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও, ছোট্ট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে।
মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হলো ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হলো স্পার্ম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে।
প্রথমে দেখা যাক ওভিউলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। নারীর শরীরে প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয়। ডিম্বপাতের তিন দিন আগে থেকে শুরু করে এক দিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময়। কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র ২৪ ঘণ্টা, কিন্তু শুক্রাণু নারীর শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে।
এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেলো। এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে। জানতে হবে শুক্রাণুর প্রভাব। x ক্রোমোজোমধারি শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে, আর Y ক্রোমোজোমের কারণে সে হবে ছেলে।
Y শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু তা আবার বেশ দ্রুতগামী। তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না। X শুক্রাণু বেশ বড় এবং ধীরগতির, কিন্তু তারা আবার একটু বেশ সময় বাঁচে।
এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করনীয় কি। ছেলে সন্তান চাইলে Y শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এর জন্য নারীর যে দিন ডিম্বপাত হচ্ছে সে দিনেই মিলিত হওয়াটা জরুরি। নয়তো শুক্রানুটি আর কার্যকরী থাকবে না।
আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে। ডিম্বপাত হবার আগেই সব Y শুক্রাণু মারা যাবে, ফলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে। বেঁচে থাকবে X শুক্রাণুগুলো। ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

প্রতিদিন কলা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

অতিপরিচিত এক দারুণ সুস্বাদু ফল কলা। খুব সহজেই হাতের কাছে সারা বছর এই ফলটি পেয়ে থাকি আমরা। সস্তা ও সহজলভ্য এই ফলটি কিন্তু আপনার দৈনন্দিন অনেক পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। জেনে নিন প্রতিদিন খাদ্য তালিকায় কলা রাখার উপকারিতা
১। কলা খেলে আমাদের বিষণ্ণতা দূর হয়। আমরা অনেকেই আছি নানাবিধ জিনিস নিয়ে বিষণ্ণতায় ভুগি। তাই বিষণ্ণতা সমস্যা দূর করতে কলা banana খান প্রতিদিন।
২। প্রতিদিন ব্যায়াম করার আগে ২ টি কলা খেয়ে নিন কারণ কলার উপাদান আপনার দেহের রক্তে শর্করার পরিমান ঠিক রাখবে ও ব্লাড সুগার নিয়ন্ত্রনে রাখবে।
৩। ব্যায়ামের আগে কিংবা পরে কলা খেলে তা আপনার দেহের পেশী সমস্যা দূর করে এবং রাতের বেলায় পায়ের মজবুত পেশী গঠনে সাহায্য করে।
৪। অনেকেরই মূত্র ত্যাগ করার সাথে সাথে দেহ থেকে ক্যালসিয়ামও বের হয়ে যায়। তাই এই সমস্যা দূর করতে ও দেহের হাড় মজবুত করতে কলা খাওয়া উচিত।
৫। প্রতিদিন কলা খেলে তা আপনার মন ভালো রাখে, রক্তের শর্করা নিয়ন্ত্রন করে ও মানসিক চাপ দূর করে।
৬। কলা আমাদের দেহের রক্তশূন্যতা দূর করে।
৭। আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই কলা খাওয়া শুরু করুন। কলার পুষ্টিকর উপাদান আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধ করতে সহায়তা করে।
৮। কলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহ আমাদের দেহের নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে।
৯। কলা রক্তের শর্করার পরিমান সঠিক রাখতে সাহায্য করে এবং সকালের দিকে বমি বমি ভাব কমিয়ে দেয়।
১০। ধূমপান করা ত্যাগ করতে চান? তাহলে প্রতিদিন কলা খান, কারণ কলার ভিটামিন-বি , ক্যালসিয়াম ও পটাশিয়াম উপাদান খুব দ্রুত ধূমপান করার অভ্যাস সারিয়ে

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরকাল দূরে থাকার উপায়

পেটের সমস্যাগুলোর মধ্যে অন্যতম যন্ত্রণাদায়ক সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও আপনার অবহেলার কারণে মারাত্মক আকার ধারণ করতে পারে। এই বিরক্তিকর গ্যাস্ট্রিকের সমস্যায় মূলত আমাদের খাদ্যাভ্যাস, জীবন যাপনের নানা ভুলের কারণেই হয়ে থাকে। সুতরাং খাদ্য ও দৈনন্দিন জীবন সংক্রান্ত কিছু ব্যাপারে একটু পরিবর্তন আনতে পারলেই গ্যাস্ট্রিকের সমস্যা Gastric problem থেকে চিরকাল দূরে থাকা সম্ভব।
১) খাবার খুব ভালো করে চিবিয়ে খান :
তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই, আর একারণে একটু চিবিয়েই খাবার গিলে ফেলেন। এই অভ্যাসটি গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে। কারণ এতে খাবার হজম হতে অনেক দেরি হয় এবং হজমে নানা সমস্যা দেখা দেয়।
২) খাবার খাওয়ার পরই ঘুমাতে যাবেন না :
খেয়েই ঘুমিয়ে পড়া অনেক বাজে একটি অভ্যাস। খাবার খাওয়ার পর সাথে সাথে শুতে চলে যাওয়ার কারণে খাবার সঠিকভাবে হজম হওয়ার সময় পায় না। এতে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হয়। খাবার পর একটু হাঁটাহাঁটি করে নিলে খাবার হজম ত্বরান্বিত হয়।
৩) চা/কফির পরিমাণ কমিয়ে আনুন :
চা/কফি আমরা দেহকে সতেজ রাখতে পান করে থাকি। কিন্তু অনেকেই দিনে ৩ কাপের বেশি চা বা কফি পান করেন যা গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম প্রধান কারণ। চা/কফি দেহকে পানিশূন্য করে ফেলে এবং হজম সংক্রান্ত সমস্যার সৃষ্টি করে। তাই একটু কমিয়েই পান করুন চা/কফি।
৪) প্রচুর পরিমাণে পানি পান করুন :
গ্যাস্ট্রিক সমস্যা দূরে রাখার খুব কার্যকরী উপায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি এবং পানীয় পান করার অভ্যাস। পানি দেহের ক্ষতিকর টক্সিন দূরে রাখে এবং খাবার হজমে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
৫) আঁশযুক্ত খাবার বেশি খান :
খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে মাছ, মাংস, ডিম রাখা প্রয়োজনীয় কিন্তু এইসকল খাবারের পাশাপাশি প্রয়োজন আঁশযুক্ত খাবার খাওয়া। যদি মাংস বা মাছের তরকারী আলু, শিম, মটরশুঁটি জাতীয় খাবারের সাথে মিশিয়ে রান্না করা হয় তাহলে তা গ্যাস্ট্রিকের সমস্যা Gastric problem দূরেই রাখবে। এছাড়াও ডাল, বুট জাতীয় আঁশযুক্ত খাবার রাখুন খাদ্যতালিকায়।
৬) নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করুন :
হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে দেহের সকল অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে। এছাড়াও নিয়মিত হাঁটার অভ্যাস খাবার হজমে অনেক বেশি সহায়ক। তাই এই অভ্যাসটি আয়ত্ত করুন গ্যাস্ট্রিকের সমস্যা Gastric problem চিরকাল দূরে রাখতে।

গর্ভনিরোধক ছাড়াও নিরাপদ সহবাস করার পদ্ধতি

জন্মনিয়ন্ত্রণের জন্য সকলেই গর্ভনিরোধক ট্যাবলেট কিংবা কন্ডমের উপরই ভরসা করেন। কিন্তু, আধুনিক পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবেজন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই সম্পর্কে ধারনা থাকলে চিকিৎসকেরা কাছেও যাওয়ার প্রযোজন পড়ে না।
মহিলাদের স্বাভাবিক ঋতুচক্র প্রাকৃতিকভাবে নির্ধারিত। এতে এমন কিছুদিন রয়েছে, যাকে নিরাপদ দিন বা সেফ পিরিয়ড বলা হয়। এই দিনগুলিতে সহবাস করলেও গর্ভধারণের ঝুঁকি থাকে না। সেফ পিরিয়ডের দিনগুলিও প্রকৃতিগতভাবে নির্দিষ্ট। এই কারণেই একে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা বলা যেতেই পারে। চিকিৎসকেরা এতে অনেক সময় ক্যালেন্ডার পদ্ধতিও বলে থাকেন। এই পদ্ধতি কার্যকর করতে অবশ্যই জানা দরকার ঋতুচক্রের নিরাপদ দিন কোনগুলি।
এই পদ্ধতির জন্য সবার আগে জানতে হবে মাসিক ঋতুচক্র নিয়মিত হয় কিনা। হলে তা কত দিন অন্তর হয়। সবচেয়ে কম যত দিন পর পর মাসিক হয়, তা থেকে ১৮ দিন বাদ দিতে হবে। পিরিয়ড Period শুরুর প্রথম দিন থেকে এই দিনটিই হল প্রথম অনিরাপদ দিন। আবার সবচেয়ে বেশি যতদিন পরপর পিরিয়ড হয়, তা থেকে ১০ দিন বাদ দিলে মাসিক শুরুর প্রথম দিন থেকে এই দিনটিই হল শেষ অনিরাপদ দিন।
ধরুন আপনার পিরিয়ড ২৮ থেকে ২০ দিন অন্তর হয়৷ তবে ২৮-১৮= ১০, অর্থাৎ পিরিয়ড শুরুর পর থেকে প্রায় নয় দিন আপনার জন্য নিরাপদ, এই দিনগুলিতে কোন পদ্ধতি ব্যবহার না করেও সহবাস অনায়াসেই করা সম্ভব। ১০ নম্বর দিন থেকে অনিরাপদ দিন শুরু৷ তাই এই দিন থেকে সহবাসে সংযত হতে হবে।৩০ দিন হল দীর্ঘতম মাসিকচক্র৷ তাই ৩০-১০= ২০, অর্থাৎ ২০ নম্বর দিনটিই হল শেষ অনিরাপদ দিন। ২১তম দিন থেকে আবার অবাধে সহবাস করা যেতে পারে। এতে গর্ভধারণের সম্ভাবনা নেই। তবে, এতে ১০ থেকে ২০ দিনের মধ্যে অবাধ সহবাসের ফলে গর্ভধারন Pregnancy হতে পারে।
এই বিষয়েটি সহজভাবে বোঝালে পিরিয়ড শুরুর প্রথম সাতদিন ও শেষের প্রথম সাতদিন সহবাস করা নিরাপদ। তবে, পিরিয়ড Period নিয়মিত না হলে এই পদ্ধতি কার্যকর হবে না। এছাড়াও প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ ৮০ শতাংশ নিরাপদ৷ সাধারণত, পিরিয়ডের হিসেবে গন্ডগোল, অনিরাপদ দিবসে সহবাস, অনুমিত পিরিয়ডের ফলে প্রাকৃতির গর্ভনিরোধকের Contraceptive পদ্ধতি ব্যর্থ হতে পারে। তাই, সঠিকভাবে জানতে একবার অন্তত চিকিৎসকেরা পরামর্শ নেওয়া প্রয়োজন।
আবার কিছু পুরুষের শুক্রাণুর আয়ু বেশি হওয়ায় তারা এতে সাফল্য নাও পেতে পারেন। সেক্ষেত্রে অনুরাপদ দিবসে দুই দিন বাড়িয়ে নেওয়া প্রয়োজন। একে অনেকে প্রোগ্রামড সেক্স বলে। অনেকেই এ বিষয়ে সংশয় পোষণ করেন, কিন্তু একবার এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেলে এটি অনেক বেশি সহজ ও আরামদায়ক৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

যৌন মিলনে নারীর কষ্টদায়ক সমস্যা ও সমাধান!

বাংলাদেশী মেয়েরা স্বাভাবিক ভাবেই অনেক লাজুক। তারা ছোট ছোট সমস্যাই শেয়ার করতে পারে না আর যৌন সমস্যা হলে তো কথাই নেই। মেয়েদের এমন কিছু কষ্টের কথা নিয়েই সাজিয়েছি আজকের ছোট প্রবন্ধ। বিবাহিত মহিলা ও যারা বিয়ের পায়তারা করছেন তাদের জন্য এটি বিশেষ উপকারী হবে বলেই মনে করছি।
১. যৌন চাহিদা হওয়ার পরেও লুব্রিকেশনের অভাবঃ
অনেকেরই যৌন চাহিদা হওয়া সত্ত্বেও যৌন স্থান ভিজে না। পানিশূন্যতা, বিভিন্ন ধরনের ওষুধ (কাউন্টার এন্টিহিস্টামিন), নার্সিং, মেনোপজের সময় হরমোন লেভেল পরিবর্তন এর উল্লেখযোগ্য কারণ।
চিকিৎসাঃ পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করতে হবে, পানি জাতীয় ব্যবহার করলে ভালো। কারণ কনডম এর জন্যে নিরাপদ। কিন্তু কেউ যদি তৈলাক্ত পিচ্ছিল কারক ব্যবহার করে তখন এটি কনডমের স্থিতিস্থাপকতা নষ্ট করে দিতে পারে। রঙ দেয়া, সেন্ট দেয়া ও ফ্লেভার জাতীয় লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে না। কারণ তা ইস্ট ইনফেকশন করে শুকনা ভাব আরও বাড়িয়ে দিতে পারে।
২. পজিশনে যৌন মিলনে সমস্যা হওয়াঃ
শতকরা ২০ ভাগ মহিলার জরায়ু নরমালের উল্টো দিকে থাকতে পারে অর্থাৎ পেটের দিকে না থকে শিরদাঁড়ার দিকে থাকেতে পারে। এ ক্ষেত্রে টেম্পুন বা ডায়াফ্রাম ব্যবহার করা কষ্টকর হয় কারণ তা জরায়ুর Matrix ভেতর পর্যন্ত চলে যেতে পারে। তাই নারী উপরে থেকে মিলনে কষ্ট লাঘব হবে। আর মা হতে চাইলে যৌন মিলনের পর পেটের উপর অর্থাৎ উপুড় হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে তা স্পার্ম কে সাঁতরে জরায়ুমুখে যেতে সাহায্য করবে।
৩. যৌন চাহিদা কমে যাওয়াঃ
মেনোপজের কাছাকাছি বয়সের মহিলাদের এটি একটি উল্লেখযোগ্য সমস্যা। মেনোপজের আগে ইস্ট্রোজেন হরমোন লেভেল কমে যায়। লুব্রিকেশনের অভাবে ব্যথা ও ব্যথা থেকে আগ্রহ কমে যাওয়া এর প্রধান কারণ।
চিকিৎসাঃ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি , ইস্ট্রোজেন ক্রিম ও সাপোজিটরি আর লুব্রিকেন্ট (পিচ্ছিল কারক) কাজ দিতে পারে।
৪. যৌন মিলনের পর প্রস্রাবে জ্বালাপোড়াঃ
চাপে ঘষা লেগে মূত্রনালিতে ইরিটেশন হলে জ্বালাপোড়া হতে পারে। দীর্ঘক্ষণ মিলন আর যৌন স্থানের শুষ্ক ভাবও এর গুরুত্বপূর্ণ কারণ। প্রস্রাব নালীতে ইনফেকশন হলেও এই সমস্যা হতে পারে। যদি প্রস্রাব Urine যৌন স্থানে লাগার পর জ্বালাপোড়া Flame burn হয় তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। মুত্রথলি খালি হওয়ার সাথে সাথে ব্যথা বাড়তে থাকলে মুত্রথলি ইনফেকশনের ব্যাপারেই সন্দেহ বেড়ে যায়।
চিকিৎসাঃ যৌন মিলনের পর বাথ টাব ভর্তি কুসুম গরম পানিতে বসে থাকলে ব্যথা কমতে পারে। তাছাড়া পিচ্ছিল কারক ব্যবহারেও মাঝে মাঝে উপকার পাওয়া যেতে পারে। যদি এসব কিছুতেই লাভ না হয় তবে ডাক্তার দেখাতে হবে কারণ তখন কারণটা ইনফেকশনের দিকেই বেশি ইঙ্গিত করে। পানি বেশি পান করলে পিচ্ছিলতা ও ইনফেকশন থেকে মুক্তি দুইটা জিনিসেই উপকার পাওয়া যায়।
৫. যৌন-মিলনের পর তীব্র দুর্গন্ধ ও চুলকানিঃ
ব্যাকটেরিয়ার সংক্রমণে বা একাধিক মিলন সঙ্গীর কারণে এমন হতে পারে। যৌন স্থানের ভেতরে কিছু দেয়া থাকলে ( যেমন চিকিৎসার জন্যে বা রোগ নির্ণয়ে কোন কিছু ব্যবহার করা হলে ) তা থেকেও হতে পারে। এর পাশাপাশি ইনফেকশনের আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন অস্বাভাবিক নিঃসরণ, জ্বালাপোড়া। চিকিৎসা না করা হলে ডেট এর আগেই ডেলিভারি হওয়া, স্বল্প ওজনের বাচ্চা জন্ম নিতে পারে।
 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha