DO NOT MISS

Google Plus

Friday, 4 September 2015

প্রেমে পড়লে আপনার দেহে যে ৬টি মজার পরিবর্তন ঘটে!

জীবনে একবার হলেও প্রেমে পড়েন নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। একবারের জন্য হলেও প্রেমে পড়ার অসাধারণ অনুভূতিটা নিশ্চয়ই কখনো না কখনো পেয়েছেন আপনি। প্রেমে পড়লে জীবনে আসে নানান রকমের পরিবর্তন। সেই সঙ্গে দেহেও আসে নানান পরিবর্তন। জেনে নিন প্রেমে পড়লে দেহের কি কি পরিবর্তন ঘটে সেই সম্পর্কে কিছু মজার তথ্য।

মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যায়:

প্রেমে পড়ার বিষয়টি মস্তিষ্কের ১২ টি স্থানে গিয়ে আঘাত করে। ফলে প্রেমে পড়ার সাথে সাথেই আপনার মস্তিষ্কের কার্যকলাপ পরিবর্তিত হয়ে যাবে। আপনার মস্তিষ্ক সব সময়ে যেভাবে চিন্তা করেছে সেভাবে চিন্তা করতে পারবে না। অনেক বিষয়ই আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হবে তখন।

হৃৎপিণ্ডের গতি পরিবর্তিত হয়ে যায়:

প্রেমে পড়লে শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। আর হরমোনের এই পরিবর্তনের ফলে রক্তচাপ কমে যায়। সেই সঙ্গে কমে যায় হৃৎপিন্ডের গতিও। বিশেষ করে ভালোবাসার মানুষটির আশেপাশে থাকলে এই পরিবর্তনটা বেশি ঘটে থাকে।

ঘুম কম হয়:

প্রেমে পড়লে কমপক্ষে একঘন্টা কমে যায় রাতের ঘুম। একটি জরিপে পাওয়া গিয়েছে এই তথ্য। জার্নাল অফ এডোলেসেন্ট হেলথে প্রকাশিত হয়েছিলো গবেষণাটি। আর তার কারণ হলো রাতে ঘুমাতে গেলেই প্রিয় মানুষটির কথা সবচাইতে বেশি মনে পড়তে থাকে এবং শারীরিক ও মানসিক অস্থিরতা বেড়ে যায়। ফলে ঘুমানোর জন্য প্রস্তুত হতে পারে না শরীর এবং ঘুমাতে দেরী হয়ে যায়।

শরীরের নানান ব্যথা কমে যায়:

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় স্কুল অফ মেডিসিনের একটি গবেষণায় বলা হয়েছে যে প্রেমে পড়লে মানুষের শরীরের নানান ধরনের ব্যথা সেরে যায়। ভালোবাসা মস্তিষ্কের নিউরাল রিসেপটরের কার্যকারীতা বাড়িয়ে ব্যথার অনুভূতি কমিয়ে দেয়। তাই ভালোবাসাকে বিজ্ঞানীরা ব্যথার ওষুধ বলে আখ্যায়িত করেছেন।

ভুলোমন:

প্রেমে পড়লে আপনি সব কিছু ভুলে যাওয়া শুরু করবেন। আর তার জন্য দায়ী হলো অক্সিটসিন হরমোন। প্রেমে পড়লে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিটসিন হরমোন উৎপন্ন হয় যা স্মৃতিশক্তি কিছুটা কমিয়ে দিতে পারে। আর তাই মানুষ কিছুটা অন্যমনষ্ক এবং ভুলোমনা হয়ে যায় প্রেমে পড়লে।

স্বাদ বেশি লাগে:

প্রেমে পড়লে নাকি খাবারের স্বাদও বেশি লাগে। আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশনের একটি গবেষণায় দেয়া হয়েছে এমন তথ্য। জরিপে দেখা গিয়েছে যে যারা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছে তাদের কাছে সব খাবারের স্বাদই অন্যদের তুলনায় একটু বেশিই লাগছে।

Post a Comment

 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha