DO NOT MISS

Google Plus

Friday, 14 August 2015

ঘরেই তৈরি করুন সুস্বাদু পিৎজা পরোটা

দেশী খাবারে পরোটা এবং বিদেশী খাবারের পিৎজা কার না পছন্দ বলুন। নানা ধরণের তরকারী দিয়ে বিভিন্ন স্বাদের পরোটা এবং নানা ফ্লেভারের ও বৈচিত্র্যের পিৎজা যে কারো জিভে জল এনে দেবে। কেমন হয় যদি একই সাথে পাওয়া যায় পিৎজা ও পরোটার স্বাদ? অবাক হচ্ছেন? তাহলে আজকে রেসিপিটি আপনার জন্যই।

উপকরণ –

– ২ কাপ ময়দা
– দেড় কাপ মজারেলা চীজ
– আধা কাপ ক্যাপসিকাম
– আধা কাপ পেঁয়াজ কুচি
– ১/৪ কাপ কর্ণ কারনেলস বা সুইট বেবি কর্ণ
– ৮/১০ টি অলিভার
– ইটালিয়ান সিজনিং
– শুকনো মরিচের গুঁড়ো (ইচ্ছা)
– পিৎজা সস
– তেল ভাজার জন্য
– লবণ স্বাদমতো
– পানি পরিমাণমতো

পদ্ধতি –

– প্রথমে ময়দাতে পরিমাণমতো লবণ দিয়ে পানি দিয়ে মেখে রুটি/পরোটা বানানোর ডো তৈরি করে নিন। হাতে সামান্য তেল দিয়ে ডো আরও একটু মথে নিয়ে ঢেকে ১৫-২০ মিনিট আলাদা করে রাখুন।

– এরপর একটি বড় বোলে সস ও তেল বাদে বাদি সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে পুর তৈরি করে আলাদা করে রাখুন।

– এরপর ডো ছোট অংশে ভাগ করে রুটি তৈরি করে নিন। সাধারণের তুলনায় একটু মোটা করে বড় রুটি বেলে নিন। এবং রুটির উপরে সস ছড়িয়ে দিন।

– তারপর রুটির অর্ধেকটা অংশে পরিমাণমতো পুর সমান করে দিয়ে বাকি অংশ দিয়ে ঢেকে দিন এবং মুখ ভালো করে আটকে দিন। আপনি চাইলে একেক ধরণের আকারের পরোটা বানাতে পারেন একেক স্বাদের সসও ব্যবহার করতে পারেন (ভিডিও)।

– এরপর একটি ফ্রাইংপ্যানে পরোটা যেভাবে ভাজেন সেভাবেই তবে একটু বেশী সময় নিয়ে পরোটাগুলো ভেজে তুলে নিন।

– ব্যস, এবারে পছন্দের সসের সাথে পরিবেশন করুন এবং মজা নিন এই সুস্বাদু পিৎজা পরোটার

Post a Comment

 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha