DO NOT MISS

Google Plus

Friday, 14 August 2015

নতুন মা হওয়ার পর স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যায়াম

সন্তান জন্মদানের কয়েকদিন পর থেকেই প্রত্যেক মায়ের উচিৎ নিজের শরীরে দিকে নজর দেয়া। নিজেকে আরও মুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা। কারণ, তা না হলে মুটিয়ে যাওয়ার জন্য দেহে বাসা বাঁধতে পারে নানা রোগ। এবং বেশি মুটিয়ে গেলে পরবর্তী সময়ে গর্ভধারণে আসতে পারে ঝুঁকি। তাই সন্তান জন্মদানের কিছু সময় পর থেকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে উঠা উচিৎ।
☛ হাঁটাহাঁটি করুন :
হাঁটাহাঁটি করা সব চাইতে কার্যকর এবং সহজ একটি ব্যায়াম। প্রতিদিন অন্তত ২০-২৫ মিনিট বাইরে থেকে হেঁটে আসুন। বিকেলে নিজের সন্তানটিকে কোলে নিয়ে হেঁটে বেড়িয়ে আসুন কাছাকাছি কোনো পার্ক থেকে। এতে দেহের সুস্থতার পাশাপাশি মনের সুস্থতাও বৃদ্ধি পাবে।
☛ কেগাল কিক :
এই সহজ ব্যায়ামটি আপনি যেকোনো সময় কাজের মধ্যে থেকেই করে নিতে পারেন। এই ব্যায়ামের সহজ বাংলা হলো পা ঝাড়া দিয়ে লাথি মারার কায়দা। আপনি যখন কোনো কাজ করছেন দাড়িয়ে। তখন পা দিয়ে সামনে লাথি দেয়ার মতো করে ঝাকি দিয়ে সামনে এগিয়ে দিন। এভাবে আপনার তলপেট, পা এবং উরুর ভালো ব্যায়াম হবে।
☛ আগের রুটিনে যতোটা সম্ভব ফিরে যাওয়ার চেষ্টা করুন :
যদি ব্যায়াম করার একেবারেই সময় না পান তবে নিয়মিত কাজের মাধ্যমে নিজের শরীরের সুস্থতা পেতে পারেন। রান্না বান্না, ঘরের কাজের মাধ্যমেও অনেক ব্যায়াম হয়। সেগুলো করার চেষ্টা করুন, ভালো কাজে দেবে।
☛ স্ট্রেচ করুন :
ধীরে ধীরে স্ট্রেচ করার চেষ্টা করুন। সকালে উঠে বাচ্চা ঘুমে থাকতে থাকতেই একটি মাদুর পেতে খানিকক্ষণ স্ট্রেচ করে নিতে পারেন। অথবা করতে পারেন খানিকক্ষণ যোগব্যায়াম।

Post a Comment

 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha