DO NOT MISS

Google Plus

Showing posts with label চুলের যত্ন. Show all posts
Showing posts with label চুলের যত্ন. Show all posts

Friday, 14 August 2015

নষ্ট হয়ে যাওয়া চুলকে ঘন, কালো ও নতুন চুল গজানোর সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি!

লম্বা, কালো, ঘন চুল কার না পছন্দ। কিন্তু আবহাওয়ার এবং আমাদের অবহেলার কারণে চুলের সৌন্দর্য, চুল ঝরে পড়ার পাশাপাশি নতুন চুল গজানোও কমে যাচ্ছে দিন দিন। আবার রোদের তাপে চুল লালটে হয়ে যায়। এই নষ্ট চুলকে ঘন কালো করার জন্য কত কিছু ই না করে থাকি আমরা। কিন্তু জানেন কি, একটি দারুণ সহজ উপায়ে পেতে পারেন ঘন কালো চুল। না, ক্যাস্টর অয়েল নয়। আজ আমরা জানব একদম নতুন উপাদানের সাহায্যে চুল ঘন ও কালো করার কৌশল।
যা যা লাগবে
• ২ টেবিল চামচ ইউক্যালিপটাস তেল
• ২ টেবিল চামচ লবঙ্গ এর তেল
• ১০ টেবিল চামচ খাঁটি নারকেল তেল
যা করবেন _
ইউক্যালিপটাস তেল, লবঙ্গ এর তেল, খাঁটি নারকেল তেল Coconut oil মিশিয়ে একটি তেল তৈরি করুন। আপনি তেলটি একটি বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন।
• তেলটি মাথায় খুব ভাল করে ম্যাসেজ করুন।
• ৩০ মিনিট অপেক্ষা করুন। সবচেয়ে ভাল হয় সারারাত মাথায় তেল Oil রেখে দেওয়া।
• এরপর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
• ভাল ফল পেতে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।
কীভাবে কাজ করে?
ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেল মাথার তালুর রক্ত চলাচল সক্রিয় করে চুলের গোঁড়া মজবুত করে থাকে। চুলকে ঘন করার পাশাপাশি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে Hair growth সাহায্য করে থাকে।
অনেক সময় ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ তেল ব্যবহারে আপনার ত্বকে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে। সেক্ষেত্রে সমপরিমাণ ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেলের সাথে ১৫ গুন বেশী পরিমাণে নারকেল তেল মিশিয়ে নিতে হবে।
কোথায় পাবেন?
ইউক্যালিপটাস তেল আমাদের আশেপাশের দোকানে পাওয়া যাবে না। এটি পাওয়ার জন্য যে কোন বড় বিদেশি সুপারশপ গুলোতে খোঁজ করে দেখতে পারেন।
লবঙ্গের তেল আপনি ঘরেই তৈরি করতে পারেন। কয়েকটি লবঙ্গ নিয়ে গুঁড়ো করে নিন। ১ টেবিল চামচ লবঙ্গের গুঁড়ার সাথে ১/২ কাপ অলিভ ওয়েল মিশিয়ে চুলায় জ্বাল দিন। তেল ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করুন।

চুল পড়া বন্ধ করতে চান? ব্যবহার করুন ক্যাস্টর অয়েল

অতিরিক্ত চুল পড়া একটি মারাত্মক সমস্যা। অন্যান্য সমস্যার সমাধান খুবই সহজে করা গেলেও চুল পড়ার সমস্যা খুব সহজে সমাধান করা যায় না। ফলে অতিরিক্ত চুল পড়া শুরু করে যার কারণে অনেকের মাথায় টাকও পড়তে দেখা যায়। যদি প্রাকৃতিক সমাধান খোঁজেন তাহলে খুব সহজ একটি সমাধান জেনে নিন। যা আপনার অতিরিক্ত চুল পড়া বন্ধ করবে।
ক্যাস্টর অয়েল –
চুল পড়া সমস্যার সমাধানের জন্য যে সমাধানটি সবচাইতে বেশী কার্যকর তা হচ্ছে ক্যাস্টর অয়েল। বিভিন্ন উপায়ে এই ক্যাস্টর অয়েল চুলের যত্নে ব্যবহার করতে পারলে চুল পড়ার hair fall সমস্যা একেবারেই নিরাময় করতে পারবেন। শুধু তাই নয় নতুন করে চুল গজাতেও সাহায্য করবে ক্যাস্টর অয়েল। আর সেই সাথে চুল ও মাথার ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি পাবেন চিরকালের জন্য।
জেনে নিন ব্যবহারবিধি –
– শুধুমাত্র ক্যাস্টর অয়েল হাতে তালুতে নিয়ে চুলের গোঁড়ায়, মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে ম্যাসেজ করার অভ্যাস অনেকটা পরিবর্তন আনতে সক্ষম।

ঝলমলে সুন্দর চুলের জন্য মুলতানি মাটির ৪টি হেয়ার প্যাক

ঝলমলে সুন্দর চুলের জন্য মুলতানি মাটির ৪টি হেয়ার প্যাক | আদিকাল থেকে রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে। মুলতানি মাটি চুল পরিষ্কার করার সাথে সাথে চুল মুজবুত করতে, খুশকি দূর করে চুলকে আরও সুন্দর ও সাস্থ্যজ্জল ঝলমলে করে থাকে। এছাড়া স্কাল্পের অতিরিক্ত তেল শুষে নিয়ে রক্ত সঞ্চালন ঠিক রাখে। আসুন জেনে নিই, মুলতানি মাটির ৪টি হেয়ার প্যাক সম্পর্কে।

শুষ্ক চুলের জন্য –
৪ চা চামচ মুলতানি মাটি, ১/২ কাপ টক দই দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলে ভাল করে লাগান। ১/২ ঘণ্টার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া রোধ করার সাথে সাথে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে থাকে। এই প্যাকটির সাথে লেবুর রস যুক্ত করতে পারেন। লেবুর রস আপনার চুলের খুশকি দূর করে থাকে। ২ টেবিল চামচ মধু যোগ করে নিতে পারেন চুলকে ঝরঝরে সিল্কি করার জন্য।
তৈলাক্ত চুলের জন্য –
একটি বাটিতে ৩/৪ টেবিল চামচ মুলতানি মাটি, ১/২ টেবিলচামচ রিঠা পাউডার মিশিয়ে একটি প্যাক তৈরি করে রাখুন। প্যাকটি মিশিয়ে ১ /২ ঘন্টা রেখে দিন। তারপর চুলের গোড়াসহ পুরো চুলে ভালভাবে লাগান। ১০/১৫ মিনিট পর তা ভাল করে শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি আপনার চুলকে সিল্কি এবং মজবুত করবে।

রুক্ষ্ম চুলের জন্য –
রুক্ষ্ম চুল সিল্কি করার জন্য মুলতানি মাটি খুব ভাল কাজ করে। শ্যাম্পু করার আগের রাতে চুলে অলিভ অয়েল দিয়ে রাখুন। সকালে গরম পানিতে ভেজানো টাওয়েল দিয়ে চুল পেঁচিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর মুলতানি মাটি, টক দই দিয়ে তৈরি প্যাক চুলে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে এই প্যাকটি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করুন।
চুল মজবুত করতে –
১ কাপ মুলতানি মাটি, ৫ চা চামচ চালের গুঁড়া, ১ টি ডিমের সাদা অংশ, অল্প কিছু পানি দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর প্যকটি চুলের গোড়াসহ সম্পূণ চুলে ভাল করে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি আপনার চুলের গোড়া মজবুত করে থাকে।
মুলতানি মাটির প্যাক ব্যবহারে আগে চুল খুব ভাল ভাবে আঁচড়ে নিতে হবে। ভাল ফল পেতে চাইলে আগের রাতে চুলে তেল দিয়ে রাখা ভাল।

 

নষ্ট হয়ে যাওয়া চুলকে ঘন, কালো ও নতুন চুল গজানোর সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি!

লম্বা, কালো, ঘন চুল কার না পছন্দ। কিন্তু আবহাওয়ার এবং আমাদের অবহেলার কারণে চুলের সৌন্দর্য, চুল ঝরে পড়ার পাশাপাশি নতুন চুল গজানোও কমে যাচ্ছে দিন দিন। আবার রোদের তাপে চুল লালটে হয়ে যায়। এই নষ্ট চুলকে ঘন কালো করার জন্য কত কিছু ই না করে থাকি আমরা। কিন্তু জানেন কি, একটি দারুণ সহজ উপায়ে পেতে পারেন ঘন কালো চুল। না, ক্যাস্টর অয়েল নয়। আজ আমরা জানব একদম নতুন উপাদানের সাহায্যে চুল ঘন ও কালো করার কৌশল।
যা যা লাগবে
• ২ টেবিল চামচ ইউক্যালিপটাস তেল
• ২ টেবিল চামচ লবঙ্গ এর তেল
• ১০ টেবিল চামচ খাঁটি নারকেল তেল
যা করবেন _
ইউক্যালিপটাস তেল, লবঙ্গ এর তেল, খাঁটি নারকেল তেল Coconut oil মিশিয়ে একটি তেল তৈরি করুন। আপনি তেলটি একটি বোতলে সংরক্ষণ করে রাখতে পারেন।
• তেলটি মাথায় খুব ভাল করে ম্যাসেজ করুন।
• ৩০ মিনিট অপেক্ষা করুন। সবচেয়ে ভাল হয় সারারাত মাথায় তেল Oil রেখে দেওয়া।
• এরপর শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
• ভাল ফল পেতে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।
কীভাবে কাজ করে?
ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেল মাথার তালুর রক্ত চলাচল সক্রিয় করে চুলের গোঁড়া মজবুত করে থাকে। চুলকে ঘন করার পাশাপাশি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে Hair growth সাহায্য করে থাকে।
অনেক সময় ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ তেল ব্যবহারে আপনার ত্বকে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে। সেক্ষেত্রে সমপরিমাণ ইউক্যালিপটাস তেল এবং লবঙ্গ এর তেলের সাথে ১৫ গুন বেশী পরিমাণে নারকেল তেল মিশিয়ে নিতে হবে।
কোথায় পাবেন?
ইউক্যালিপটাস তেল আমাদের আশেপাশের দোকানে পাওয়া যাবে না। এটি পাওয়ার জন্য যে কোন বড় বিদেশি সুপারশপ গুলোতে খোঁজ করে দেখতে পারেন।
লবঙ্গের তেল আপনি ঘরেই তৈরি করতে পারেন। কয়েকটি লবঙ্গ নিয়ে গুঁড়ো করে নিন। ১ টেবিল চামচ লবঙ্গের গুঁড়ার সাথে ১/২ কাপ অলিভ ওয়েল মিশিয়ে চুলায় জ্বাল দিন। তেল ঘন হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করুন।

চুলের যত্নে নারিকেলের দুধ এর উপকারিতা


নারিকেলের দুধ বানানোর পদ্ধতিঃ
একটি হিট প্রুফ বাটিতে এক কাপ নারিকেল কুঁচি এবং দেড় কাপ গরম পানি নিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে ঘরের তাপমাত্রায় রেখে দিন এবং ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ আলাদা করে নিন। এবার এটি ফ্রিজে রেখে দিন।
চুলের যত্নেঃ
– নারিকেলের দুধ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে। শ্যাম্পুর সাথে সমপরিমাণ নারিকেলের দুধ মিশিয়ে চুল পরিষ্কার করে ধুয়ে ফেলুন। এতে চুলের ময়লা দূর হওয়ার সাথে সাথে চুল নরম এবং সিল্কি হবে। এছাড়াও শ্যাম্পু করার পর নারিকেলের দুধের সাথে মধু মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে চুল ভালো মতো ধুয়ে ফেলুন। এটি চুলের ফ্রিজি ভাব দূর করে যার ফলে চুল ঝরঝরে থাকে এবং চুল পড়াও কমে।

সহজে খুব দ্রুত চুল লম্বা করতে চান? করুন এই সহজ কাজটি

চুল খুব দ্রুত বাড়তে সহায়তাকারী খুব সহজলভ্য উপাদান হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের ব্যবহার চুল পড়া বন্ধ করে এবং চুল দ্রুত বাড়তে সহায়তা করে। পেঁয়াজের সালফার চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান যা চুলের গোঁড়া মজবুত করে এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে চুল দ্রুত বাড়ে। এছাড়াও মাথার ত্বকে ব্যাকটেরিয়া এবং ইনফেকশনের সমস্যা থাকলে তাও দূর করতে সক্ষম পেঁয়াজের রস। চুল hair ভাঙার সমস্যাও খুব দ্রুত দূর করে পেঁয়াজ। চলুন তাহলে শিখে নেয়া যাক পেঁয়াজের রস ব্যবহার করে চুল লম্বা করার পদ্ধতিগুলো।

পেঁয়াজের রস এর দুটি ব্যবহার পদ্ধতি –
১/ কাঁচা পেঁয়াজের রস –
পেঁয়াজ ব্লেন্ডারে বা ফুড প্রসেসরে দিয়ে প্রসেস বা ব্লেন্ড করে নিয়ে রস বের করে নিন। এই রস সরাসরি মাথার ত্বকে ম্যাসেজ করে লাগান। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করলে বেশ ভালো ফলাফল পাবেন।
২/ মধু ও পেঁয়াজের রস –
মধু ও পেঁয়াজের রস একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ম্যাসেজ করে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রাখুন চুলে। এরপর স্বাভাবিক ভাবেই ধুয়ে ফেলবেন। প্রতিদিন ব্যবহারে খুব দ্রুত চুল hair বাড়বে এবং চুল পড়া বন্ধ হবে।

চুলের যত্ন

মাত্র ৩০ দিনে চুল ঘন করতে চান? তবে আপানাকে মেনে চলতে হবে কিছু নিয়ম। আসুন জেনে নেই ৩০ দিনে প্রাকৃতিকভাবে চুল ঘন করার উপায় যা সাময়িক নয়, বরং আজীবনের।
১/ পুষ্টি সম্পূর্ণ খাদ্য গ্রহণ – দিন শুরু করুন পুষ্টিদায়ক খাবার দিয়ে। প্রোটিন, ভিটামিন এ, বি, এবং সি, আয়রন, ওমেগা সমৃদ্ধি খাবার খাওয়া উচিত। সকালের নাস্তার মেন্যুতে মাংশের পরিবর্তে মাছ, ডিম, সাদা রুটি, ফল এবং সবুজ সবজি প্রটিন, ভিটামিনের চাহিদা পূরণ করবে। ভেজিটিবেল অয়লে পাওয়া যাবে আয়রন এবং ওমেগা ৩।

২/ মাথার তালু স্ক্রাব করা –
প্রতিদিন নিয়ম করে মাথা স্ক্রাব করুন। মাথার মৃত কোষ, খুশকি, ময়লা দূর করে মাথার ত্বক পরিষ্কার করতে স্ক্রাবিং অনেক ভাল কাজ করে। বাসায় তৈরি করে নিতে পারেন স্কাল্প স্ক্রাব। ভেজিটেবল অয়েলের সাথে লবণ মিশিয়ে নিন। এরপর এটি চুলে বিলি করে চুলের গোঁড়ায় এটি আস্তে আস্তে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। প্রতি সপ্তাহে একবার করুন।
৩/ ম্যাসাজ করা –
মাথার তালুর রক্ত সঞ্চালনের জন্য ম্যাসাজ অনেক উপকারী। এটি রক্ত সঞ্চালনের পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে। ম্যাসাজ একটু ভিন্নভাবে করতে হবে। আপনার হাতের আঙ্গুল মাথা উপর থেকে নিয়ে ঘাড়ে ছড়িয়ে দিন। এইভাবে কয়েকবার করুন। ম্যাসাজ খুব বেশী জোর দিয়ে করবেন না। এতে আপনার মাথায় চাপ পড়তে পারে।
৪/ ডিমের প্যাক লাগান –
চুল দ্রুত বৃদ্ধি করতে ডিমের ভূমিকা অনেক বেশী। ডিমে আছে প্রোটিন, আয়রন, সালফার, জিংক, সেলিয়াম।
২ টা ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া থেকে পুষ্টি যোগিয়ে চুল বৃদ্ধি Hair Growth করে থাকে।
১ টা ডিমের সাদা অংশ, ১ কাপ দুধ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, লেবুর রস দিয়ে প্যাক তৈরি করে এটি মাথায় ভাল করে লাগান। ২০/ ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।
৫/ ক্যাস্টর অয়েল –
নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের ভূমিকা অপরিসীম। কাস্টার অয়েলে ফ্যাটি এসিড আছে যা নতুন চুল গজাতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলের সাথে অলিভ বা বাদামের তেল Oil মিশিয়ে চুল ম্যাসাজ করুন। সারা রাত তেল দিয়ে রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে এক থেকে দুই দিন করুন।

 
Copyright © 2014 Bangla News. Designed by Siddhartha