কলা এমন একটি ফল যা খাবার হিসেবে যেমন মজাদার তেমনি রূপচর্চায়ও
তুলনাহীন। কলার প্যাকে প্রচুর পরিমানে মিনারেল, ভিটামিন এ, ভিটামিন বি,
ভিটামিন ই, পটাশিয়াম আছে যা ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে থাকে। আসুন জেনে নিই
কলা দিয়ে তৈরি এমন কিছু ফেসপ্যাক।
কলার পেষ্ট –
একটি পাকা কলা নিয়ে সেটি ভাল করে পিষে নিন। এরপর পিষে নেয়া কলা মুখে ভাল
করে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলুন। হাতে যদি সময় থাকে তবে এক টুকরো বরফ দিয়ে মুখে ভাল করে ম্যাসেজ করে
নিন। এই প্যাকটি আপানার ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করবে।
কলা ও বেকিং সোডার ফেস প্যাক –
একটি পিষে নেয়া পাকা কলা। ১/২ টেবিল চামচ বেকিং সোডা, ১/২ টেবিল চামচ হলুদ
গুঁড়ো, সামান্য পানি। সবগুলো উপাদান মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি
মুখে লাগানোর আগে মুখ হালকা কোন সাবান দিয়ে ধুয়ে নিন। একটি শুকনো তোয়ালে
দিয়ে মুখটি ভাল করে মুছে তারপর প্যাকটি লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন।
প্যাকটি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখটি ধুয়ে ফেলুন। এরপর ভাল কোন
ময়েসচারাইজার ব্যবহার করতে পারেন। এই প্যাকটি সপ্তাহে ২ বার করা উচিত। এটি
আপনার ত্বকের ব্রণের প্রবণতা কমিয়ে থাকে। মুখে ব্রণের দাগ দূর করতে ও এই
প্যাকটি অনেক কার্যকরী।
Friday, 14 August 2015
আকর্ষণীয় ত্বকের জন্য কলার তৈরি ২টি ফেসপ্যাক
Posted by Unknown on 21:24 in ত্বকের যত্ন | Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment